মোঃ শামীম হোসেন, স্টাফ রিপোর্টার ২৫ জুন ২০২৬ ১১:০৯ পি.এম
জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন ২০২৬: সিক্স থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি
আগামী ২৮ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ (রবিবার) সারাদেশে একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর প্রথম রাউন্ড। শিশুর অন্ধত্ব প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সুস্থ ও স্বাভাবিক বিকাশের লক্ষ্যে সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এই বিশেষ কর্মসূচির ডাক দিয়েছে।
আজ ২৫ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ, রোজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে এই ক্যাম্পেইন উদ্বোধন উপলক্ষ্যে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। ব্রিফিংয়ে উপস্থিত সাংবাদিকদের সামনে দেশব্যাপী এই কর্মসূচির বিস্তারিত তথ্য তুলে ধরেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, এমপি।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, এ বছর দেশব্যাপী পরিচালিত এই ক্যাম্পেইনের আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী মোট ২ কোটি ৪০ লাখ ৩৬ হাজার ২২ জন শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে উচ্চ ক্ষমতাসম্পন্ন লাল রঙের ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে।
প্রেস ব্রিফিংয়ে ড. এম এ মুহিত বলেন, "একটি সুস্থ ও সবল প্রজন্ম গড়ে তুলতে প্রতিটি শিশুর জন্য ভিটামিন 'এ' ক্যাপসুল অত্যন্ত অপরিহার্য। এটি শিশুকে অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে রক্ষা করার পাশাপাশি নিউমোনিয়া, ডায়রিয়াসহ বিভিন্ন মারাত্মক রোগের ঝুঁকি অনেকাংশে কমিয়ে দেয়।" তিনি আরও জানান, দেশের প্রতিটি মা ও শিশুর কাছে এই সেবা পৌঁছে দিতে সরকারি টিকাদান কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক এবং ভ্রাম্যমাণ কেন্দ্রসহ দেশজুড়ে লক্ষাধিক কেন্দ্রে একযোগে এই কার্যক্রম পরিচালিত হবে। কোনো শিশু যেন এই ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে, সে বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে।
প্রতিমন্ত্রী দেশের সকল অভিভাবককে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ২৮ জুন সকাল থেকে বিকেল পর্যন্ত নির্ধারিত কেন্দ্রগুলোতে নিয়ে গিয়ে আপনার শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল নিশ্চিত করুন। একই সাথে নিজ নিজ এলাকার আশেপাশের কোনো শিশু যেন এই সেবা থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসার অনুরোধ জানান তিনি।
বরিশাল শেবাচিম হাসপাতালে স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দারের মতবিনিময় সভা
দেশে ১ লাখ নতুন কমিউনিটি স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রস্তাব: ডা. জিয়াউদ্দিন হায়দার
অপ্রয়োজনীয় সি-সেকশন বন্ধে কড়া আইন করছে সরকার: বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহে ড. জিয়াউদ্দিন হায়দারের বড় ঘোষণা
বাংলাদেশের স্বাস্থ্যখাত আধুনিকায়নে বড় পদক্ষেপ: নার্সিং শিক্ষা ও আন্তর্জাতিক প্রশিক্ষণে সরকারের সুদূরপ্রসারী কর্মপরিকল্পনা
স্বাস্থ্য গবেষণায় সক্ষমতা বাড়ানো ও প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর জোর- প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডা. জিয়া উদ্দিন হায়দার
ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, হাসপাতালে স্বজন ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ ।
উন্নত বিশ্বের মতো দেশের নার্সিং শিক্ষা আধুনিকায়ন করা হবে: ড. জিয়াউদ্দিন হায়দার
আগামীকাল আন্তর্জাতিক হেপাটাইটিস দিবস: প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান
বরিশাল কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নতুন প্রযুক্তি: যুক্ত হলো ১০৩টি নতুন টেস্ট, নিজ রক্ত দিয়ে উদ্বোধন এসপির
উপ স্বাস্থ্য কেন্দ্রের দেওয়ালে ঝুলছে বৈদ্যুতিক মিটার' ঝুঁকিতে সেবা গ্রাহকরা
ফিলিপাইনের অভিজ্ঞতায় বাংলাদেশে নার্সিং শিক্ষার উন্নয়ন ও দক্ষ জনশক্তির আন্তর্জাতিক কর্মসংস্থানের উদ্যোগ
মাদারগঞ্জ সরকারি হাসপাতালে বাড়ছে ডায়রিয়া রোগী অন্যান্যসহ দুই সপ্তাহে প্রায় ৩ শতাধিক ভর্তি
দেওয়ানগঞ্জ বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
বাংলাদেশে প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারকরণে উচ্চপর্যায়ের বৈঠক: বিনামূল্যে মিলবে চিকিৎসা ও ওষুধ
বরিশালে সিজারিয়ান রোগীর জন্য রক্তদান করলেন ‘বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠন’-এর সাংগঠনিক সম্পাদক নাঈম
বরিশাল সিটি কর্পোরেশনে কাল ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ২২০ কেন্দ্রে দেওয়া হবে ক্যাপসুল
জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন ২০২৬: সিক্স থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি
দেশজুড়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: লক্ষ্য ২ কোটি শিশুর অন্ধত্ব ও রোগ প্রতিরোধ
বরিশালে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের প্রস্তুতি সভা: লক্ষ্যমাত্রা প্রায় ৫৯ হাজার শিশু
শহীদ জিয়ার স্মরণে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচিতে জিয়াউদ্দীন হায়দার!
বরিশাল শিশু হাসপাতাল অতিদ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর
বরিশালে ৩ ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা: মিললো জাল স্বাক্ষর ও মেয়াদোত্তীর্ণ কীট!
অসুস্থ সাংবাদিক জাকির হোসেন বাদশাকে দেখতে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম
জামালপুর সদরের ঢেংগারগড়ে আজিম উদ্দিন মন্ডল হসপিটালের যাত্রা শুরু: উদ্বোধনী দিনে বিনামূল্যে চিকিৎসা
শেবাচিমে ২০০ টাকার জন্য ‘হত্যা’: আজ বিকেলে বরিশালে সর্বস্তরের ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল
মতলব উত্তরে ব্র্যাকের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
‘পুষ্টি বৈষম্য দূর করে স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়’—জামালপুরে পুষ্টি সপ্তাহ উদ্বোধন।
মতলব উত্তরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচীর উদ্বোধন
মতলব উত্তরে ১১ দিনব্যাপী হাম-রুবেলা টিকাদান শুরু; টিকা পাবে ৩৫ হাজার শিশু
মাদারীপুরে বেসরকারি হাসপাতালের সেবার মান নিয়ে প্রশ্ন: তদন্তের দাবি ভুক্তভোগীদের