সোমবার ২২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
অপরাধ

বকশীগঞ্জে ৯০ বোতল ভারতীয় মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ২১ জুন ২০২৬ ১০:৪৪ পি.এম

বকশীগঞ্জে ৯০ বোতল ভারতীয় মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার বকশীগঞ্জে ৯০ বোতল ভারতীয় মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার

জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার  মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৯০ বোতল ভারতীয় মদসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। ২০ জুন শনিবার  বিকেলে বকশীগঞ্জ উপজেলার পাখিমারা এলাকায় জামালপুর-বকশীগঞ্জ আঞ্চলিক মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।রোববার (২১ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে জেলা পুলিশ।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের সোবহান তালুকদারের ছেলে তাবিবুর রহমান তালুকদার (২৬) এবং পলাশতলা গ্রামের মোখলেস তালুকদারের ছেলে রিদুয়ান বারী তালুকদার (৩০)।

 

পুলিশ জানায়- গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-১ এর একটি দল ওই এলাকায় চেকপোস্ট বসায়। এ সময় মাদক বহনকারী অবস্থায় তাদের আটক করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮০ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে, তারা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন জেলায় পাচার করে আসছিল।এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে এবং রোববার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

 

জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন- মাদকমুক্ত জামালপুর গড়তে আমরা নিরলস কাজ করছি। মাদক ব্যবসায়ী ও চোরাকারবারিদের বিরুদ্ধে আমাদের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে। সীমান্ত ব্যবহারকারী অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং এ কাজে আমি জনগণের সহযোগিতা চাই।
 


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

বকশীগঞ্জে ৯০ বোতল ভারতীয় মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার

news image

সরিষাবাড়ীতে মাদক, জুয়া ও অপসংস্কৃতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

news image

নারীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ, পাথরঘাটার ওসি প্রত্যাহার

news image

রংপুরে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও প্রক্সি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, উদ্ধার চেক-স্ট্যাম্প

news image

মেলান্দহ মোটরসাইকেল সহ চোর গ্রেফতার

news image

দেওয়ানগঞ্জে সরকারি জমি দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদ

news image

ঠাকুরগাঁও এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন তরুণকে আটক করেছে পুলিশ

news image

আরএফসি রেস্টুরেন্টে খাবার খেয়ে ১৩ জন হাসপাতালে ভর্তি

news image

জামালপুরে ৪২ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেফতার

news image

বরিশাল এয়ারপোর্ট থানার সফল অভিযান ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

news image

বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ কর্তৃক ৬৬ কেজি গাঁজা উদ্ধার!

news image

দেওয়ানগঞ্জ মাদক সেবনের দায়ে এক যুবকের ১ বছরের কারাদণ্ড

news image

স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাদ্য সরবরাহের অভিযোগে দুই কর্মকর্তা গ্রেপ্তার

news image

রাজৈরে পুলিশের সাড়াঁশি অভিযান: ১৫০ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেফতার

news image

লালমনিরহাটে তুচ্ছ ঘটনার জেরে মাদরাসা ছাত্রকে ছুরিকাঘাত

news image

মাদারীপুরে হত্যা মামলার আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ৭

news image

দেওয়ানগঞ্জে ৪ লক্ষাধিক টাকার ভারতীয় মদ উদ্ধার, সানন্দবাড়ী পুলিশের অভিযান