শোয়েব তাসিন, স্টাফ রিপোর্টার ২১ জুন ২০২৬ ০৮:০৮ পি.এম
পাথরঘাটায় যুব নেতৃত্বাধীন নেক্সাস কর্মসূচির ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
নেক্সাস কর্মসূচির মূল স্তম্ভ ও নীতিমালা কমিউনিটির কর্ম-পরিকল্পনা প্রশিক্ষণ অনুষ্ঠিত।
পাথরঘাটায় ইয়ুথ হাবে যুব নেতৃত্বাধীন নেক্সাস কর্মসূচির মূল স্তম্ভ ও নীতিমালা অনুসরণে কমিউনিটি কর্ম-পরিকল্পনা প্রণয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
রবিবার (২১ জুন ২০২৬) সকাল ৯টায় পাথরঘাটা ইয়ুথ হাবে বেসরকারি উন্নয়ন সংস্থা এনএসএস-এর বাস্তবায়নে এবং একশনএইড বাংলাদেশের সহযোগিতায় এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
প্রশিক্ষণে স্বাগত বক্তব্য প্রদান করেন প্রকল্প সমন্বয়কারী মো. মনিরুজ্জামান। এতে পাথরঘাটা উপজেলার সদর, কালমেঘা, কাঁঠালতলী, চরদুয়ানী ইউনিয়ন এবং পাথরঘাটা পৌরসভা থেকে মোট ২৫ জন যুব সদস্য ও কমিউনিটি প্রতিনিধি অংশগ্রহণ করেন।
অন্তর্ভুক্তিমূলক সামাজিক উন্নয়ন, সামাজিক দায়বদ্ধতা, জলবায়ু সহনশীলতা এবং নাগরিক অধিকার প্রসারে তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে অনেক তরুণ নেতাই এখনো স্থানীয় শাসন কাঠামোর সাথে কার্যকরভাবে যুক্ত হওয়া এবং প্রান্তিক জনগোষ্ঠীর প্রয়োজনের পক্ষে কাজ করার জন্য প্রয়োজনীয় দক্ষতা ও জ্ঞান অর্জনের পর্যাপ্ত সুযোগ পান না।
এই বাস্তবতাকে সামনে রেখে আয়োজিত প্রশিক্ষণে নেক্সাস অ্যাপ্রোচ, লিঙ্গ ও সামাজিক অন্তর্ভুক্তি, ক্ষমতা ও সম্পদ ম্যাপিং, বাজেট বিশ্লেষণ, সামাজিক পরিকল্পনা, পর্যবেক্ষণ পদ্ধতি এবং জলবায়ু অভিযোজন উদ্যোগের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। অংশগ্রহণকারীরা দলগত আলোচনা, কেস স্টাডি, ভূমিকাভিনয় এবং ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে শেখার সুযোগ পাচ্ছেন।
এছাড়া অংশগ্রহণকারীদের কমিউনিটি চাহিদা নির্ধারণ, ক্ষমতার কাঠামো বিশ্লেষণ, সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিতকরণ এবং জলবায়ু সহনশীল উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে সক্ষম করে তোলার লক্ষ্যে প্রশিক্ষণটি পরিচালিত হচ্ছে। প্রশিক্ষণে অনলাইন ও অফলাইন উভয় পদ্ধতির ব্যবহারিক প্রয়োগও অন্তর্ভুক্ত রয়েছে।
এনএসএস-এর জিপিবি (GPB) এবং এ৪টি (A4T) প্রকল্প থেকে প্রশিক্ষণপ্রাপ্ত যুব সদস্যরা সহায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। সহযোগী প্রশিক্ষক হিসেবে পুরো কার্যক্রমে সহায়তা করছেন মো. জাকির হোসেন নাইম।
প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো “যুব নেতৃত্বাধীন নেক্সাস ডেভেলপমেন্ট কমিউনিটি” পদ্ধতি সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে কর্মপরিকল্পনা, বাস্তবায়ন ও পর্যবেক্ষণে এর কার্যকর প্রয়োগ নিশ্চিত করা।
তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে পরিকল্পনা সরঞ্জাম ব্যবহারে দক্ষতা বৃদ্ধি, অংশগ্রহণমূলক সংলাপের চর্চা, এবং কমিউনিটি উন্নয়ন উদ্যোগ বাস্তবায়নের সক্ষমতা গড়ে তোলার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হবে।
প্রশিক্ষণ পরিচালনা করেন নিপা সাহা, সালমান ও মো. শাকিল। উপস্থিত ছিলেন একশনএইড বাংলাদেশের ইনস্পেক্টর সুমন আচার্য্য, হিসাব ও এডমিন অফিসার বরুন চন্দ্র দাস এবং প্রোগ্রাম অফিসার মরিয়ম আক্তার।
মাদক ও কিশোর গ্যাং রোধে বরিশালের কাউনিয়া থানায় আকস্মিক সাঁড়াশি অভিযান
পটুয়াখালীতে গৃহবধূকে কুপিয়ে জখম ও হত্যাচেষ্টা মামলার মূল আসামি শাকিল গ্রেপ্তার
বরিশালে ধর্মীয় স্বাধীনতা ও সামাজিক সম্প্রীতি প্রসারে মতবিনিময় সভা অনুষ্ঠিত
পাথরঘাটায় জেন্ডার বৈষম্য মোকাবিলায় তরুণ ও অংশীজনদের সংলাপ অনুষ্ঠিত
৪ বছর পর লাভলু মেম্বার হত্যা: বিচার না পেয়ে পরিবার ও এলাকাবাসীর ক্ষোভ
ই-রিকশা বিধিমালাকে স্বাগত সংগ্রাম পরিষদের: বিদ্যমান যান উচ্ছেদ না করে ২ বছর সময় ও ফি কমানোর দাবি
উজিরপুর ইউএনও আলী সুজার বিরুদ্ধে আওয়ামী লীগ সংশ্লিষ্টতা ও জুলাই মামলার আসামিকে আশ্রয়ের অভিযোগ
৩২ বছরের আক্ষেপ ঘুচাতে মতলবে হাসেম প্রধানের পক্ষে ঐক্যবদ্ধ সাদুল্লাপুর গ্রামবাসী
বরগুনার পাথরঘাটায় তরুণ-তরুণীদের জেন্ডার সমতা ও ডিজিটাল সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ
বরিশালে নেতৃত্বে নারী ও তরুণদের অংশগ্রহণ বাড়াতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বরিশালের আমানতগঞ্জে বিসিসির মোবাইল কোর্ট: অবৈধ স্থাপনা উচ্ছেদ, ব্যবসায়ীকে অর্থদণ্ড
বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে ডুবে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন: সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল-আমিন
সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মুরাদ আহমেদকে দেখতে গেলেন বিসিসি প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন
বরিশাল নগরীতে মাদক ও কিশোর গ্যাং দমনে কোতোয়ালি মডেল থানা পুলিশের সাঁড়াশি অভিযান
পরিচ্ছন্ন বরিশাল সদর গড়তে বিডি ক্লিন-এর সহযোগিতায় পরিত্যক্ত পুকুর পরিষ্কার কার্যক্রম
বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়ামের সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন
মতলব উত্তরে বিএনপি নেতা হান্নান লস্করের শ্বশুরের ইন্তেকাল, জানাজা সম্পন্ন
মতলব উত্তরে বিএনপি নেতা হান্নান লস্করের শ্বশুরের ইন্তেকাল, জানাজা সম্পন্ন
বরিশালে ছাত্রদলের আয়োজনে আলমগীর হোসেনের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত
শরীয়তপুরে শিক্ষক হত্যা: হোটেলের প্রধান অভিযুক্ত ম্যানেজার নোয়াখালী থেকে গ্রেপ্তার
শরীয়তপুরে শিক্ষক হত্যা: হোটেলের প্রধান অভিযুক্ত ম্যানেজার নোয়াখালী থেকে গ্রেপ্তার
বরিশাল সদরে ৯৫ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও ইউনিফর্ম বিতরণ
সরিষাবাড়ীতে যমুনার শাখা নদীর ওপর গার্ডার সেতু নির্মাণকাজের শুভ উদ্বোধন
ছেংগারচরে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল হাইয়ের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
মতলব উত্তরে জমি দখল ও অপপ্রচারের অভিযোগে জামায়াত প্রার্থীর পরিবারের পাল্টা সংবাদ সম্মেলন
নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের ভয়াবহ সংঘর্ষে প্রাণ গেল ১৪ জনের, আহত অন্তত ২৫
'সহিংসতা নয়, ন্যায়বিচার চাই': বরগুনার আমতলীতে তরুণ ও সুশীল সমাজের মানববন্ধন
পাথরঘাটায় কিশোরী স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধ কর্মশালা: প্রধান অতিথি চিফ হুইপ নুরুল ইসলাম মণি