বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ২০ জুন ২০২৬ ১০:৩৮ পি.এম
সরিষাবাড়ীতে মাদক, জুয়া ও অপসংস্কৃতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
সরিষাবাড়ীতে মাদক, জুয়া ও অপসংস্কৃতি করাল গ্রাস থেকে সমাজকে মুক্ত করার প্রত্যয়ে সরিষাবাড়ীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা এবং মাদক, জুয়া ও অপসংস্কৃতির করাল গ্রাস থেকে সমাজকে মুক্ত করার প্রত্যয়ে জামালপুরের সরিষাবাড়ীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়নের সোনাকান্দর মোড় এলাকায় সরিষাবাড়ী-আদ্রা-জামিরা প্রধান সড়কে সোনাকান্দর সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
কামরাবাদ তালতলা মোড় থেকে মাদক বিরোধী একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সোনাকান্দর মোড়ে অনুষ্ঠিত মানববন্ধন অংশ নেয়। মানববন্ধনে সচেতন নাগরিক সমাজ,যুব সংগঠন এবং বিভিন্ন সচেতন নাগরিক সমাজ, যুব সংগঠন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও মসজিদে ঈমামসহ বিভিন্ন স্তরের মানুষ এতে অংশ নেয়।
সোনাকান্দর সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি আল মামুন সিফাতের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব ও সরিষাবাড়ী কলেজর সাবেক জিএস রবিউল ইসলাম, জামালপুর সদর যুব উন্নয়ন কর্মকর্তা ইউনুস হোসাইন রতন, ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম, কামরাবাদ ইউনিয়ন বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক মানিক মিয়া, সমাজকল্যাণ যুব সংঘের উপদেষ্টা আশরাফ আলী বাবলু সরকার, কামরাবাদ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জাকির হোসেন, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মুনজুরুল ইসলাম, স্থানীয় বাঘমারা মসজিদে ঈমাম শফিকুল ইসলাম, সমাজকল্যাণ যুব সংঘের সহ-সভাপতি নুরে আলম প্রমুখ।
মানববন্ধনে সোনাকান্দর সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি আল মামুন সিফাত বলেন, মাদক জুয়া ও অপসংস্কৃতি প্রতিনিয়ত সমাজকে গ্রাস করে ফেলছে। হাত বাড়ালেই মিলছে জীবন ধ্বংসকারী মাদক। মাদক কেবল একজন মানুষকে ধ্বংস করে না। এটি একটি পুরো পরিবারকে ধূলিস্যাৎ করে দেয়। যে সন্তানটি হতে পারত পরিবারের আলো, মাদকের নীল ছোবলে সে হয়ে উঠে পরিবারের সবচেয়ে বড় অন্ধকার। মাদকের টাকার জন্য সন্তান মা-বাবাকে আঘাত করতে দ্বিধা করে না, সমাজে চুরি, ছিনতাই আর অপরাধ বেড়ে যায়।
অন্যান্য বক্তারা আরও বলেন, মাদক কোন ফ্যাশন নয়। কোন স্বস্তি নয়। এটি একটি চোরাবালি। যেখানে একবার পা দিলে ফিরে আসা অসম্ভব। তরুণ সমাজকে এভাবে ধ্বংস হতে দিতে পারি না। তরুণেরাই একটি দেশের মেরুদণ্ড। কিন্তু মাদক আজ সেই মেরুদণ্ডকে ভেঙে দিচ্ছে। মাদকব্যবসায়ীরা আমাদের সন্তানদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। এ সময় তারা আজকের পরে এই অঞ্চলে কেউ মাদক ব্যবসা করতে আসলে তাকে আইনের কাছে সোর্পদ করা হবে।
সরিষাবাড়ীতে মাদক, জুয়া ও অপসংস্কৃতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
নারীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ, পাথরঘাটার ওসি প্রত্যাহার
রংপুরে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও প্রক্সি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, উদ্ধার চেক-স্ট্যাম্প
মেলান্দহ মোটরসাইকেল সহ চোর গ্রেফতার
দেওয়ানগঞ্জে সরকারি জমি দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদ
ঠাকুরগাঁও এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন তরুণকে আটক করেছে পুলিশ
আরএফসি রেস্টুরেন্টে খাবার খেয়ে ১৩ জন হাসপাতালে ভর্তি
জামালপুরে ৪২ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেফতার
বরিশাল এয়ারপোর্ট থানার সফল অভিযান ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ কর্তৃক ৬৬ কেজি গাঁজা উদ্ধার!
দেওয়ানগঞ্জ মাদক সেবনের দায়ে এক যুবকের ১ বছরের কারাদণ্ড
স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাদ্য সরবরাহের অভিযোগে দুই কর্মকর্তা গ্রেপ্তার
রাজৈরে পুলিশের সাড়াঁশি অভিযান: ১৫০ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেফতার
লালমনিরহাটে তুচ্ছ ঘটনার জেরে মাদরাসা ছাত্রকে ছুরিকাঘাত
মাদারীপুরে হত্যা মামলার আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ৭
দেওয়ানগঞ্জে ৪ লক্ষাধিক টাকার ভারতীয় মদ উদ্ধার, সানন্দবাড়ী পুলিশের অভিযান