শনিবার ২০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
অপরাধ

মেলান্দহ মোটরসাইকেল সহ চোর গ্রেফতার

মেলান্দহ মোটরসাইকেল সহ চোর গ্রেফতার মেলান্দহ মোটরসাইকেল সহ চোর গ্রেফতার

জামালপুর জেলার  মেলান্দহ উপজেলার  বিশেষ অভিযান চালিয়ে ৩টি চোরাই মোটরসাইকেলসহ চোরচক্রের ২ সদস্যকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারে পাঠায়।
 

এর আগে মঙ্গলবার (১৬ জুন) রাতে উপজেলার আদ্রা ইউনিয়নের পশ্চিম থুরী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে উদ্ধার করা মোটরসাইকেলগুলো জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ।
 

গ্রেফতারকৃতরা হলেন—ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পাড়াডাঙ্গি গ্রামের মৃত সফির উদ্দিনের ছেলে মো. সোহাগ (৩৫) এবং মেলান্দহ উপজেলার মহিরামকুল গ্রামের মো. আনোয়ার হোসেন ওরফে আনারের ছেলে মো. আসাদুল ওরফে আশরাফুল (২২)।
 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মেলান্দহ থানার পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় একটি হিরো আইস্মার্ট, একটি বাজাজ পালসার ও একটি সুজুকি মোটরসাইকেল উদ্ধার করা হয়। একই সঙ্গে চোরচক্রের দুই সদস্যকে আটক করা হয়। তবে অভিযানের সময় আরও কয়েকজন সদস্য কৌশলে পালিয়ে যায়।
 

উদ্ধার হওয়া মোটরসাইকেলগুলোর মধ্যে একটি মোটরসাইকেলের প্রকৃত মালিককে শনাক্ত করা হয়েছে। তার লিখিত অভিযোগের ভিত্তিতে মেলান্দহ থানায় ৩৭৯/৪১১/৩৪ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতার দু’জন আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। একই সঙ্গে আরও চোরাই মোটরসাইকেল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

 

মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার এবং ২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে চোর চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

মেলান্দহ মোটরসাইকেল সহ চোর গ্রেফতার

news image

দেওয়ানগঞ্জে সরকারি জমি দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদ

news image

ঠাকুরগাঁও এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন তরুণকে আটক করেছে পুলিশ

news image

আরএফসি রেস্টুরেন্টে খাবার খেয়ে ১৩ জন হাসপাতালে ভর্তি

news image

জামালপুরে ৪২ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেফতার

news image

বরিশাল এয়ারপোর্ট থানার সফল অভিযান ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

news image

বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ কর্তৃক ৬৬ কেজি গাঁজা উদ্ধার!

news image

দেওয়ানগঞ্জ মাদক সেবনের দায়ে এক যুবকের ১ বছরের কারাদণ্ড

news image

স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাদ্য সরবরাহের অভিযোগে দুই কর্মকর্তা গ্রেপ্তার

news image

রাজৈরে পুলিশের সাড়াঁশি অভিযান: ১৫০ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেফতার

news image

লালমনিরহাটে তুচ্ছ ঘটনার জেরে মাদরাসা ছাত্রকে ছুরিকাঘাত

news image

মাদারীপুরে হত্যা মামলার আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ৭

news image

দেওয়ানগঞ্জে ৪ লক্ষাধিক টাকার ভারতীয় মদ উদ্ধার, সানন্দবাড়ী পুলিশের অভিযান