মোঃ রেজাউল করিম, মাদারীপুর প্রতিনিধি ০৯ জুন ২০২৬ ০৭:২২ পি.এম
মাদারীপুরে হত্যা মামলার আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ৭
মাদারীপুর সদর মডেল থানায় গ্রেপ্তার হওয়া হত্যা মামলার দুই আসামিকে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা এবং থানা অবরুদ্ধ-ঘেরাওয়ের অভিযোগে আরও সাত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৮ জুন) রাতে শহরের পুরাতন বিসিক শিল্পনগরী এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আরিফ ও সবুজকে আটক করে পুলিশ। তাদের থানায় নিয়ে আসার পর এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শহরের বাদামতলা এলাকার সবুজ ও নতুন মাদারীপুর এলাকার আরিফকে একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়। আটকের সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি আরিফের বিরুদ্ধে থাকা ওয়ারেন্ট দেখতে চাইলে পুলিশ ও স্থানীয়দের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ দুই আসামিকে দ্রুত সদর মডেল থানায় নিয়ে আসে।
এরপর আটক ব্যক্তিদের স্বজন ও সমর্থকদের একটি অংশ থানার সামনে জড়ো হয়ে আসামিদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ করে পুলিশ। এ সময় পুলিশের দায়িত্ব পালনে বাধা দেওয়া এবং থানা ঘেরাওয়ের চেষ্টা করার অভিযোগে সাতজনকে আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— শান্ত ঢালী (২০), সালমান ঢালী (১৯), আবির ঢালী (১৯), আজিম ঢালী (১৮) এবং সাহেব বেপারী (১৭)। তাদের সবার বাড়ি নতুন মাদারীপুর এলাকায়। পুলিশের ভাষ্য অনুযায়ী, আটককৃতদের মধ্যে আরও দুজন রয়েছেন, যাদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে সদর মডেল থানার সামনে উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। পরে পুরো থানা এলাকাকে নিরাপত্তা বেষ্টনীর আওতায় এনে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।
স্থানীয় কয়েকজন বাসিন্দা দাবি করেন, প্রায় তিন মাস আগে নতুন মাদারীপুর এলাকার ডিশ ব্যবসায়ী আলমগীরকে হত্যার ঘটনায় যাদের আটক করা হয়েছে, তাদের মধ্যে কয়েকজন ওই মামলার আসামি। তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
মাদারীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিয়া রফিক ভাবনা বলেন, “নিয়মিত অভিযানের অংশ হিসেবে আরিফ ও সবুজ নামে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে আরও সাতজনকে আটক করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
দেওয়ানগঞ্জে ৮৫ পিস ট্যাপেনটাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার
দেওয়ানগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক ব্যক্তির তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড
দেওয়ানগঞ্জে আন্তঃজেলা ডাকাত দল প্রধান সাজু গ্রেফতার
বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে যুবককে ৬ মাসের কারাদণ্ড।
সরিষাবাড়ীতে মোটর-ট্রান্সফরমার চুরিরোধ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
দেওয়ানগঞ্জ সানন্দবাড়ী বাজারে সরকারী জমিতে অবৈধ দোকান উচ্ছেদ
বরগুনায় পুলিশের বিশেষ অ'ভিযান: বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকারসহ আ'টক ২
জামালপুরের দেওয়ানগঞ্জে গোপন অভিযানে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
জামালপুরে পাঁচরাস্তায় নবাব রেস্টুরেন্টে মোবাইল কোর্টের অভিযান, ২০ হাজার টাকা অর্থদন্ড
জুয়া ও মাদকের টাকায় সন্তান বিক্রি: সিদ্ধিরগঞ্জে ২ শিশুকে উদ্ধার করলো পিবিআই, বাবা গ্রেফতার
বরিশাল নথুল্লাবাদে ডিবির হানায় ১ কেজি গাঁজাসহ বাবা-ছেলে গ্রেপ্তার, ২০ মামলার আসামি তারা
মাদারগঞ্জে ২৬ লাখ টাকার নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জাল জব্দ করলো ভ্রাম্যমান আদালত
বরিশালের বাবুগঞ্জে ৬০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি সিদ্দিকুর আটক
দেওয়ানগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ঝটিকা অভিযান: ড্রেজার ধ্বংস, কারাদণ্ড ১
বকশীগঞ্জে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক
জামালপুরে যৌতুকের দাবিতে মারধরে স্ত্রী নিহত, স্বামীর মৃত্যুদণ্ড।
জামালপুরে স্কুলছাত্রীকে অপহরণ, তিন যুবকের যাবজ্জীবন।
ভাণ্ডারিয়ায় গৃহবধূর পরিবারকে অবরুদ্ধ করে ইফাতের সন্ত্রাসী কার্যকলাপ ; প্রাণভয়ে ঘরছাড়া স্বামী, থানায় জিডি ও অভিযোগ।
মাদারগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
দেওয়ানগঞ্জ দুই মাদকসেবী আটক ৬ মাসের কারাদন্ড
নরুন্দি ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগে বিক্ষোভ
দেওয়ানগঞ্জে রাতের আঁধারে মেয়ে নাচিয়ে ভুয়া ওষুধ বিক্রির অভিযোগ।
জামালপুরের বকশীগঞ্জে ৪৫ কেজি গাঁজাসহ মোটরসাইকেল জব্দ,
৬ লেনের মহাসড়ক সহ ছয় দফা দাবিতে বরিশালে মানববন্ধন
ঝালকাঠির ৩৩ কোটি টাকার অচল ম্যাটস ভবনে বসবে বরিশাল মেডিকেল কলেজের ক্লাস - ড. জিয়াউদ্দিন হায়দার!
শাহবাগের আজিজ সুপার মার্কেট থেকে মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
জামালপুর জেলা পুলিশের বিশেষ অভিযানে ১৫ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার
মাদারীপুরে জেলা ডিবির সাঁড়াশি অভিযান: মহাসড়ক ও স্কুল গেট থেকে বিপুল মাদকসহ আটক ৪
ইসলামপুরে ১০ হাজার টাকার জন্য ইজিবাইক চালককে হত্যা গ্রেফতার ৬ জন
কিশোরগঞ্জের করিমগঞ্জে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে মারধরের ঘটনায় এক ব্যক্তির মৃত্যু