মোছাঃ পারভীন আক্তার, স্টাফ রিপোর্টার ৩১ জুলাই ২০২৬ ০৯:৫১ পি.এম
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে দাম্পত্য কলহের জেরে গভীর রাতে স্বামীর বাড়ি ছেড়ে বেরিয়ে যান এক গৃহবধূ। পরে তাকে ফিরিয়ে আনতে গেলে গৃহবধূর স্বজনদের হামলায় স্বামী ও তার ভাই মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোররাতে কাঠারবিল নৌকা ঘাটে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে কাঠারবিল এলাকার আচড়াকান্দী গ্রামের সৌদি প্রবাসী আলমগীর হোসেনের মেয়ে আলোমতি (২১)-এর সঙ্গে হরিচন্ডী এলাকার ময়নাল হকের ছেলে রবিউলের পারিবারিকভাবে বিয়ে হয়। অভিযোগ রয়েছে, বিয়ের আগে আলোমতির সঙ্গে সবুজপুর গ্রামের এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। এ নিয়ে বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে কলহ চলছিল।
পারিবারিক সূত্র জানায়, কয়েক মাস আগে আলোমতি বাবার বাড়িতে চলে যান। পরে তার পরিবার রবিউলের বিরুদ্ধে জামালপুরের দায়রা জজ আদালতে যৌতুক ও নারী নির্যাতনের মামলা করে। আদালতের উদ্যোগে সমঝোতার মাধ্যমে তারা আবার সংসার শুরু করলেও বিরোধের অবসান হয়নি।
বুধবার রাত প্রায় ৩টার দিকে আলোমতি স্বামীর বাড়ি থেকে বের হয়ে কাঠারবিল নৌকা ঘাটে যান। বিষয়টি টের পেয়ে রবিউল ও তার ভাই কুরান সেখানে গেলে গৃহবধূর স্বজনরা তাদের মারধর করেন বলে অভিযোগ রয়েছে। পরে স্থানীয়দের উপস্থিতিতে আলোমতি ইউপি সদস্য হারুন অর রশীদ ও আব্দুর রশীদের জিম্মায় যান। সকাল ১০টার দিকে তার মা ও চাচা এসে তাকে বাবার বাড়িতে নিয়ে যান।
ইউপি সদস্য হারুন অর রশীদ বলেন, "বিয়ের পর থেকেই মেয়েটি স্বামীর সংসারে অনাগ্রহী ছিল। বৃহস্পতিবার রাতে সে বাড়ি ছেড়ে চলে আসে। পরে তাকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।"
হাতিভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, "ঘটনার বিষয়টি জেনেছি। বর্তমানে মেয়েটি তার বাবার বাড়িতে রয়েছে। উভয় পক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা করা হবে।"
প্রেমের জেরে সংসারে অশান্তি, গভীর রাতে স্বামীর ঘর ছাড়লেন গৃহবধূ
দেওয়ানগঞ্জের পাররামরামপুর ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
জামালপুরের মেলান্দহ খাল থেকে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার
ইসলামপুরে তিস্তা এক্সপ্রেসের ধাক্কায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
এতিমখানার কমিটি নিয়ে হট্টগোল:ইসলামপুর সমাজসেবা কর্মচারীর বিরুদ্ধে ঘুষের তোপ!
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু
দেওয়ানগঞ্জ সানন্দবাড়ী আলিম মাদরাসা জমি উদ্ধারে মানববন্ধন
পাথরঘাটায় বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস পালিত: পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার আহ্বান
দেওয়ানগঞ্জে কারাদণ্ডপ্রাপ্ত মাদকসেবীদের অসচ্ছল পরিবারে ইউএনও’র খাদ্য সহায়তা
নেত্রকোণার পূর্বধলা থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম
জামালপুরের দিগপাইতে দ্রুতগামী ট্রাকের চাপায় সাবেক শ্রমিক নেতাসহ নিহত ২, আহত ১
শেরপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত: পেশাদারিত্ব ও শৃঙ্খলার দিকনির্দেশনা পুলিশ সুপারের
স্বাধীন সাংবাদিকতা ও এআই প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের গুরুত্ব তুলে ধরলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
দেওয়ানগঞ্জে ৪৩ পরিবারকে সরকারি সহায়তা: ৮৬ বান্ডিল ঢেউটিন ও নগদ টাকা হস্তান্তর
মেলান্দহ নিখোঁজের ৩ দিন পর এক ব্যাক্তির মরদেহ উদ্ধার
বরিশাল নগরীর পলাশপুরের ভাইরাল ‘শান্ত’ আবারও আলোচনায়
নাগরিক দুর্ভোগ লাঘবে মাঠে বিসিসি: ২৭ নম্বর ওয়ার্ডের সড়ক পরিদর্শন ও সংস্কারের নির্দেশ
ইসলামপুরে অধিকার ও সক্ষমতা বৃদ্ধিতে হিজড়া জনগোষ্ঠীর দিনব্যাপী প্রশিক্ষণ
জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে বাসের ধাক্কায় সিএনজির ২ যাত্রী নিহত, আহত ১
জামালপুর আশেক মাহমুদ কলেজে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
বাসের ধাক্কায় উপজেলা যুবদল নেতা-স্ত্রীসহ আহত, জামালপুর-মাদারগঞ্জ মহাসড়ক অবরোধ
দিগপাইতে ড্রাম ট্রাকের ধাক্কায় পথচারী নিহত: স্পিডব্রেকার ও ফুটওভার ব্রিজের দাবি এলাকাবাসীর
মাদারগঞ্জে আইন-শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে মাসিক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি কলেজে ‘বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠন’-এর উদ্যোগে বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
বরিশালে গার্ল গাইডসের বৃক্ষরোপণ অভিযান ২০২৬: ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রায় সবুজ বার্তা
বেতাগীতে সাধারণ মানুষের আস্থা অর্জন, প্রশংসায় ভাসছেন ইউএনও সাদ্দাম হোসেন
বরিশাল জেলায় শ্রেষ্ঠ ওসি হিজলা থানার সোলায়মান, সাজা ওয়ারেন্টে সেরা এএসআই বাদল ও রাজ্জাক
পাথরঘাটায় ব্যবসায়ীকে মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ, ক্ষুব্ধ ব্যবসায়ীরা
সরিষাবাড়ীতে যমুনা নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধন
বরগুনায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত : ই-নথি চালুর নির্দেশ ও সরকারি জমি উদ্ধারে ‘জিরো টলারেন্স’ ঘোষণা