মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
অপরাধ

বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ কর্তৃক ৬৬ কেজি গাঁজা উদ্ধার!

বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ কর্তৃক ৬৬ কেজি গাঁজা উদ্ধার! বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ কর্তৃক ৬৬ কেজি গাঁজা উদ্ধার!

১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ রোজ বুধবার বরিশাল মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনা ও উপ-পুলিশ কমিশনার (ডিবি) মহোদয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক মো: ছগির হোসেন এর নেতৃত্বাধীন একটি চৌকস আভিযানিক টিম কোতয়ালী মডেল থানাধীন কেডিসি বালুর মাঠ এলাকার কাদের মহুরীর গলির শিল্পকলা একাডেমির পিছনের দেয়াল সংলগ্ন ঘনবসতিপূর্ণ এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করেন। 

 

অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত চিহ্নিত মাদক ব্যাবসায়ী মোঃ সাইদুল ইসলাম ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে অভিযুক্তের  মালিকানাধীন দুইতলা টিনশেড ঘরের ২য় তলার ১ম রুমে তল্লাশি চালিয়ে একটি চটের বস্তা ও কালো রংয়ের চারটি ট্রাভেল ব্যাগের মধ্যে বিশেষ কৌশলে সংরক্ষিত সর্বমোট ৬৬ (ছেষট্টি) কেজি গাঁজা উদ্ধারপূর্বক সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুত করা হয়। উক্ত ঘটনার পর বালুরমাঠ এলাকার আশেপাশে ব্যাপক অভিযান পরিচালনা করা হলেও আর কোনো মাদকদ্রব্য পাওয়া যায় নি।

 

উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ৩৯,৬০,০০০/- (উনচল্লিশ লক্ষ ষাট হাজার) টাকা।

 

প্রাথমিকতথ্যে ও স্থানীয় লোকদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, পলাতক আসামী ০১। মোঃ সাইদুল ইসলাম ০২। মোসাঃ নিলুফা বেগম নিলু এবং তাদের সহযোগী অজ্ঞাতনামা ৫/৬ জন মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে পাইকারি ও খুচরা বিক্রয়ের উদ্দেশ্যে বরিশাল শহরের কেডিসি বালুর মাঠ বস্তি সহ শহর ও আশপাশের বিভিন্ন স্থানে বিপুল পরিমাণ গাঁজা মজুদ রেখে ব্যবসা পরিচালনা করে আসছিল। 

 

উক্ত তথ্যের ভিত্তিতে গোয়েন্দা বিভাগের সদস্যগণ অনেক দিন যাবৎ তাদের গতিবিধি নজরদারি করে আসছিল।
 অতঃপর সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে  ০৯জুন২০২৬ খ্রিস্টাব্দ সকাল ০৯:৩০ ঘটিকা হতে ১১:১০ ঘটিকা পর্যন্ত অভিযান'টি সফল ভাবে পরিচালিত হয়।

 

এ ঘটনায় জড়িত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় 
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯ (গ)/৪১ ধারা মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। পলাতক আসামীদের বিরুদ্ধে পূর্বের একাধিক মাদক মামলা রয়েছে।

 

বরিশাল মেট্রোপলিটন পুলিশ মাদক, সন্ত্রাসসহ সকল অপরাধ দমনে দৃঢ় প্রতিজ্ঞ। জন-নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উল্লেখ্য যে এ সংক্রান্তে ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ রোজ বুধবার বেলা ১২:০০ টায় বিএমপি সদর দপ্তরে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
 


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

জামালপুরে পাঁচরাস্তায় নবাব রেস্টুরেন্টে মোবাইল কোর্টের অভিযান, ২০ হাজার টাকা অর্থদন্ড

news image

জুয়া ও মাদকের টাকায় সন্তান বিক্রি: সিদ্ধিরগঞ্জে ২ শিশুকে উদ্ধার করলো পিবিআই, বাবা গ্রেফতার

news image

বরিশাল নথুল্লাবাদে ডিবির হানায় ১ কেজি গাঁজাসহ বাবা-ছেলে গ্রেপ্তার, ২০ মামলার আসামি তারা

news image

মাদারগঞ্জে  ২৬ লাখ টাকার নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জাল জব্দ করলো ভ্রাম্যমান আদালত 

news image

বরিশালের বাবুগঞ্জে ৬০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি সিদ্দিকুর আটক

news image

দেওয়ানগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ঝটিকা অভিযান: ড্রেজার ধ্বংস, কারাদণ্ড ১

news image

বকশীগঞ্জে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

news image

জামালপুরে যৌতুকের দাবিতে মারধরে স্ত্রী নিহত, স্বামীর মৃত্যুদণ্ড।

news image

জামালপুরে স্কুলছাত্রীকে অপহরণ, তিন যুবকের যাবজ্জীবন।

news image

ভাণ্ডারিয়ায় গৃহবধূর পরিবারকে অবরুদ্ধ করে ইফাতের সন্ত্রাসী কার্যকলাপ ; প্রাণভয়ে ঘরছাড়া স্বামী, থানায় জিডি ও অভিযোগ।

news image

মাদারগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

news image

দেওয়ানগঞ্জ দুই মাদকসেবী আটক ৬ মাসের কারাদন্ড 

news image

নরুন্দি ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগে বিক্ষোভ

news image

দেওয়ানগঞ্জে রাতের আঁধারে মেয়ে নাচিয়ে ভুয়া ওষুধ বিক্রির অভিযোগ।

news image

জামালপুরের বকশীগঞ্জে ৪৫ কেজি গাঁজাসহ মোটরসাইকেল জব্দ,

news image

৬ লেনের মহাসড়ক সহ ছয় দফা দাবিতে বরিশালে মানববন্ধন

news image

ঝালকাঠির ৩৩ কোটি টাকার অচল ম্যাটস ভবনে বসবে বরিশাল মেডিকেল কলেজের ক্লাস - ড. জিয়াউদ্দিন হায়দার!

news image

শাহবাগের আজিজ সুপার মার্কেট থেকে মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

news image

জামালপুর জেলা পুলিশের বিশেষ অভিযানে ১৫ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

news image

মাদারীপুরে জেলা ডিবির সাঁড়াশি অভিযান: মহাসড়ক ও স্কুল গেট থেকে বিপুল মাদকসহ আটক ৪

news image

ইসলামপুরে ১০ হাজার টাকার জন্য ইজিবাইক চালককে হত্যা গ্রেফতার ৬ জন

news image

কিশোরগঞ্জের করিমগঞ্জে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে মারধরের ঘটনায় এক ব্যক্তির মৃত্যু

news image

দেওয়ানগঞ্জ মাদক সেবনের দায়ে এক যুবক আটক

news image

বকশীগঞ্জে ৯০ বোতল ভারতীয় মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার

news image

সরিষাবাড়ীতে মাদক, জুয়া ও অপসংস্কৃতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

news image

নারীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ, পাথরঘাটার ওসি প্রত্যাহার

news image

রংপুরে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও প্রক্সি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, উদ্ধার চেক-স্ট্যাম্প

news image

মেলান্দহ মোটরসাইকেল সহ চোর গ্রেফতার

news image

দেওয়ানগঞ্জে সরকারি জমি দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদ

news image

ঠাকুরগাঁও এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন তরুণকে আটক করেছে পুলিশ