মোঃ আল-মামুন, বরিশাল জেলা প্রতিনিধি ২১ জুন ২০২৬ ০৮:৪৮ পি.এম
বরিশালের শতবর্ষী ‘চান বাংলো’: দেড়শ বছরের ইতিহাস ও বর্তমান চিত্র
২১জুন ২০২৬ খ্রিস্টাব্দ রোজ রবিবার বরিশালে ঐতিহ্যের সাক্ষী দেড় শতকের ‘চান বাংলো বরিশাল: আধুনিকতার ছোঁয়ায় দ্রুত বদলে যাচ্ছে বরিশাল নগরীর চিত্র। একের পর এক পুরোনো স্থাপনা হারিয়ে গেলেও নগরীর রাজা বাহাদুর সড়কের এক শান্ত পরিবেশে এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে প্রায় দেড়শ বছরের পুরোনো ঐতিহ্যবাহী চান বাংলো। ইতিহাস, স্থাপত্য ও সংস্কৃতির অনন্য এই নিদর্শন আজও বহন করে চলেছে ব্রিটিশ আমল থেকে শুরু করে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের নানা গুরুত্বপূর্ণ স্মৃতি।
সবুজ গাছপালায় ঘেরা মনোরম পরিবেশে অবস্থিত কাঠের তৈরি দোতলা ভবনটির সামনে রয়েছে শ্বেতপদ্মে আচ্ছাদিত একটি পুকুর। পুকুরের জলে ভবনের প্রতিফলন যেন অতীতের এক নান্দনিক চিত্রকর্মের আবহ তৈরি করে। কাঠের দেয়াল, প্রশস্ত বারান্দা ও শৈল্পিক নির্মাণশৈলী ভবনটিকে দিয়েছে স্বতন্ত্র পরিচয়।
ভবনটির ভেতরে প্রবেশ করলেই অনুভূত হয় পুরোনো দিনের আবহ। চারপাশের নিস্তব্ধতা, প্রকৃতির সান্নিধ্য এবং শতবর্ষী কাঠামো দর্শনার্থীদের ফিরিয়ে নিয়ে যায় ইতিহাসের গহীনে। নগর জীবনের কোলাহল থেকে দূরে এই স্থানটি এখনও অতীতের স্মৃতি আগলে রেখেছে আপন মহিমায়।
ঐতিহাসিক তথ্য অনুযায়ী, ব্রিটিশ শাসনামলে দক্ষিণাঞ্চলের নদীপথভিত্তিক যোগাযোগ ও বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল বরিশাল।
সে সময় ‘চান বাংলো’ ছিল স্টিমার কোম্পানির বিভিন্ন প্রশাসনিক ও বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার অন্যতম কেন্দ্র। পরবর্তীতে স্বাধীনতার আগ পর্যন্ত এটি ব্রিটিশ স্টিমার কোম্পানি আরএসএম-এর কার্যালয় হিসেবেও ব্যবহৃত হয়।
তবে ভবনটির সবচেয়ে গৌরবময় অধ্যায় জড়িয়ে আছে মহান মুক্তিযুদ্ধের সঙ্গে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে ৯ নম্বর সেক্টরের অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা মেজর এম এ জলিল এই ভবনে ক্যাম্প স্থাপন করেন। মুক্তিযুদ্ধের বিভিন্ন কৌশলগত পরিকল্পনা, বৈঠক ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের নীরব সাক্ষী হয়ে আছে ঐতিহাসিক এই স্থাপনাটি।
স্বাধীনতার পরও ভবনটির গুরুত্ব অটুট ছিল।
১৯৭৯ সালে বরিশালে অনুষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ মন্ত্রিপরিষদ বৈঠকের পর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর কার্যক্রম বরিশালে সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
পরবর্তীতে সংস্থাটির বিভিন্ন প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রেও ব্যবহৃত হয়েছে এই ভবন।
ইতিহাসবিদ ও লেখক বুলবুল আহমেদ বলেন, চান বাংলো শুধু একটি পুরোনো স্থাপনা নয়, এটি বরিশালের নদীকেন্দ্রিক অর্থনীতি, ঔপনিবেশিক ইতিহাস, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা-পরবর্তী প্রশাসনিক বিকাশের গুরুত্বপূর্ণ সাক্ষ্য বহন করছে। এমন ঐতিহ্যবাহী স্থাপনা সংরক্ষণ করা আমাদের দায়িত্ব। বর্তমানে ভবনটি বিআইডব্লিউটিএর গেস্ট হাউস হিসেবে ব্যবহৃত হচ্ছে। প্রতিদিন ইতিহাসপ্রেমী, গবেষক, শিক্ষার্থী ও দর্শনার্থীরা এখানে আসেন অতীতের স্মৃতি জানতে এবং ঐতিহ্যবাহী স্থাপত্যের সৌন্দর্য উপভোগ করতে।
সময়ের প্রবাহে বরিশালের অনেক ঐতিহাসিক স্থাপনা হারিয়ে গেলেও ‘চান বাংলো’ এখনও অতীতের গৌরব ধারণ করে টিকে আছে। ব্রিটিশ আমলের স্মৃতি, মুক্তিযুদ্ধের ইতিহাস এবং প্রশাসনিক বিকাশের নানা অধ্যায়ের সাক্ষী এই ভবনটি বরিশালের ঐতিহ্য ও ইতিহাসের এক অমূল্য সম্পদ। তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই স্থাপনাটি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।
মাদারীপুরে পুলিশে ক্যাডেট এএসআই নিয়োগের তৃতীয় দিনের শারীরিক পরীক্ষা সম্পন্ন
জামালপুরের মাদারগঞ্জে বজ্রপাতে মুসা ফকির নামে এক কৃষকের করুণ মৃত্যু
বরিশালের শতবর্ষী ‘চান বাংলো’: দেড়শ বছরের ইতিহাস ও বর্তমান চিত্র
পাথরঘাটায় যুব নেতৃত্বাধীন নেক্সাস কর্মসূচির ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
পাথরঘাটায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও চারা বিতরণ
মাদারীপুর জেলায় বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন সম্পন!
বরিশালে ডিআইজি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে মে মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
পাথরঘাটায় যুব নেতৃত্বাধীন সংগঠন উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
অলিম্পিক সিমেন্ট কারখানার ৭ম দিনের চলমান আন্দোলনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সংহতি প্রকাশ
জামালপুরে বাল্যবিবাহ, শিশুশ্রম ও শিশুদের স্কুল থেকে ঝরে পড়া প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বকশীগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
নোয়াখালী জেলা পুলিশের দায়িত্বভার গ্রহণ করলেন পুলিশ সুপার জনাব এন এম নাসিরুদ্দিন
অপরাধ দমনে মানবিক পুলিশিংয়ের জোর: বরিশালে জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা
ফরিদপুর জেলা পুলিশের হিসাব শাখা ও সদর কোর্ট পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি এম এ জলিল
গুজব-অপপ্রচার প্রতিরোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ঝালকাঠিতে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত!
দেওয়ানগঞ্জের ডাংধরায় ঘোড়া দৌড় প্রতিযোগিতার উদ্বোধন
জামালপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত: পুশইন রোধ ও জননিরাপত্তায় বিশেষ জোর
পাথরঘাটায় কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা বিষয়ক কর্মশালা কর্মশালা অনুষ্ঠিত
মাদারীপুরে মাদক ও মানবপাচারবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
জামালপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
দেওয়ানগঞ্জে নিখোঁজ এক নারীকে আখাউড়া থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর
ফরিদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত।
শিবচরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় ঢাকা রেঞ্জের ডিআইজি
ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে মে মাসের মাসিক অপরাধ সভা, ১৩ জেলার পুলিশ সুপারের অংশগ্রহণ
বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসকের উন্নয়নমূলক কাজ পরিদর্শন ও স্থানীয় বাসিন্দাদের সাথে মতবিনিময় সভা
বরিশাল সিটি কর্পোরেশনের নগর ভবনের সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত!
বরিশালে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (BPWN)-এর কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নে কর্মশালা
নৈতিক মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশ বাহিনীকে আরও জনবান্ধব করা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ!
নারী ও শিশু সহিংসতা রোধে সচেতনতা বাড়ানোর নির্দেশ: ডিএমপি উইমেন সাপোর্ট ডিভিশনের অপরাধ সভা
খুলনায় যৌথ অভিযান আরও গতিশীল করার নির্দেশ কেএমপি কমিশনারের: ‘অপরাধীদের কোনো বাহিনী থাকবে না’