বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ১৭ জুন ২০২৬ ১০:০২ পি.এম
জামালপুরে বাল্যবিবাহ, শিশুশ্রম ও শিশুদের স্কুল থেকে ঝরে পড়া প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাল্যবিবাহ, শিশুশ্রম ও শিশুদের স্কুল থেকে ঝরে পড়া প্রতিরোধে গণমাধ্যমের আরও কার্যকর ভূমিকা প্রত্যাশা করে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘের জামালপুর এরিয়া প্রোগ্রাম। ১৭ জুন বুধবার বিকেলে জামালপুর পৌর শহরের দেউরপাড় চন্দ্রা এলাকায় উন্নয়ন সংঘের বিটিআরসি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম। অনুষ্ঠানটি পরিচালনা করেন জামালপুর এরিয়া প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার মিনারা পারভীন।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব জামালপুরের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সাগর ফারাজী, কোষাধ্যক্ষ ময়না আকন্দ, সদস্য সাইমুম সাব্বির শোভনসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী।
সভায় উপস্থাপিত প্রেজেন্টেশনে মিনারা পারভীন জানান- ২০২১ সালের অক্টোবর মাসে প্রকল্পটির কার্যক্রম শুরু হয়, যা ২০৩৩ সাল পর্যন্ত চলবে। শুরুতে লক্ষীরচর ও শরীফপুর ইউনিয়ন এবং জামালপুর পৌরসভার চারটি ওয়ার্ড নিয়ে কার্যক্রম শুরু হলেও বর্তমানে ১৫টি ইউনিয়ন ও পৌরসভার ১০টি ওয়ার্ডে প্রকল্পের কার্যক্রম বিস্তৃত হয়েছে।
মিনারা জানান- বর্তমানে প্রায় আড়াই হাজার শিশুকে নিয়ে কাজ করছে প্রকল্পটি। শিশু শ্রমে জড়িয়ে পড়া ও ঝড়ে পড়ার ঝুঁকিতে থাকা শিশুদের বিদ্যালয়ে ফিরিয়ে আনা, নিয়মিত পাঠদানে সম্পৃক্ত রাখা এবং বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবকদের সচেতন করতে ধারাবাহিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এছাড়া হতদরিদ্র পরিবারের শিশুদের নিয়ে বিভিন্ন দল গঠন করা হয়েছে। জীবিকায়ন কর্মসূচির আওতায় ৩৬০ জন উপকারভোগীর মাঝে নগদ অর্থ ও ছাগল বিতরণ করা হয়েছে। পরবর্তীতে আরও ৪২০ জনকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পরিবারগুলোর আর্থিক সক্ষমতা বৃদ্ধি ও স্বাবলম্বী করতে ক্ষুদ্র ব্যবসা, আয়বর্ধক কর্মকাণ্ড এবং বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
পুষ্টিকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে উপকারভোগী পরিবারগুলোকে বাড়ির আঙিনায় দেশীয় সবজির বাগান স্থাপনে উৎসাহ ও সহায়তা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর সেলিম বলেন- শিশুশ্রম, বাল্যবিবাহ এবং শিক্ষার্থীদের স্কুল থেকে ঝড়ে পড়া দেশের উন্নয়নের পথে বড় বাধা। এসব সমস্যা দূর করতে সরকার, বেসরকারি সংস্থা, জনপ্রতিনিধি, অভিভাবক ও গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করতে হবে।শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা এবং তাদের নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে সামাজিক সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। এ ক্ষেত্রে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
দেওয়ানগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন, ৩ পরিবারের ৫টি ঘর ভস্মীভূত
জামালপুরে নাগরিক ভোগান্তি দূর করতে ২০ বছর মেয়াদি মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি
জামালপুর শহরের নানা সংকট নিরসনে ২০ বছর মেয়াদি মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি
মতলব উত্তরে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ: মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান
বরিশালের উত্তর লামচরীতে নদী ভাঙন প্রতিরোধে ৩৬ সদস্যের কমিটি গঠন
দেওয়ানগঞ্জে বিয়ের দাবিতে ১০ দিন অনশন: সালিশে সুরাহা না হওয়ায় থানায় মামলা
না চেয়েও মেলান্দহের ভোটার ইসলামপুরের সম্ভাব্য মেম্বার প্রার্থী, ভোটার তালিকায় জালিয়াতির অভিযোগ
বাংলাদেশ-ভারত বিমান যোগাযোগ ও পর্যটন উন্নয়ন: নতুন রুট ও এয়ার কার্গো সম্প্রসারণে যৌথ উদ্যোগ
মাদারীপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ: ঘাতক স্বামী গ্রেফতার
মতলব উত্তরে নড়েচড়ে বসলো প্রশাসন: দক্ষিণ রামপুর-কাচারিকান্দি খালের খনন কাজ উদ্বোধন
মতলব উত্তরে থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও পথসভা অনুষ্ঠিত
মতলব উত্তরে বেপরোয়া ট্রলি-লেগুনা সংঘাত: অটোরিকশাকে বাঁচাতে দোকানে ধাক্কা, রক্ষা পেলেন ১৪ যাত্রী
মতলব উত্তরে দুই সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, মালয়েশিয়া থেকে ফিরছেন প্রবাসী স্বামী
বরিশাল-ঢাকা রুটে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ‘আলিফ ক্লাসিক’ বাস, অল্পের জন্য বাঁচলেন ২৫ যাত্রী
মতলব উত্তরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ: সংবাদ সম্মেলনে সুবিচারের দাবি
বকশীগঞ্জে রহস্যজনকভাবে নিখোঁজ শিশু সাফি, ২৪ ঘণ্টায়ও মেলেনি সন্ধান
মতলব উত্তরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ: সংবাদ সম্মেলনে ফরিদ মিয়া
বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্টসার্কিটে আগুন আতঙ্ক, হুড়োহুড়িতে ১৫ শিক্ষার্থী আহত
ইসলামপুরে জমিতে সার দিতে গিয়ে বজ্রপাতে পল্লি চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু
মতলব উত্তরে ৭০০ ফুট রাস্তার অভাবে চরম জনদুর্ভোগ: দ্রুত সড়ক নির্মাণের দাবি এলাকাবাসীর
মতলব দক্ষিণে বাসের চাপায় অটোরিকশা যাত্রী নিহত, আহত ৪: চালক আটক
বরিশালে ভাড়া বাসা থেকে বিএম কলেজ ছাত্রী রুনা আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ব্যাটারিচালিত যানবাহনের রেজিস্ট্রেশন ও রুট পারমিটের দাবিতে বরিশালে সমাবেশ
মতলবে বিএনপি নেতা মরহুম খোরশেদ আলম মোল্লার কবর জিয়ারত করলেন তানভীর হুদা
বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এসএসসি পাস শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
অসুস্থ শ্রমিক নেতা লিটুর পাশে মহানগর শ্রমিক দল, বিএনপির উপহার হস্তান্তর
অসুস্থ শ্রমিক নেতা মাসুদ হাওলাদারের পাশে বরিশাল মহানগর শ্রমিক দল
রৌমারীতে জরাজীর্ণ ভাসমান ড্রাম ব্রিজ, চরম ঝুঁকিতে হাজারো মানুষ
মাদক তরুণ সমাজ ও পরিবারে অশান্তি সৃষ্টি করে: মতলব উত্তরে ওসি কামরুল হাসান
চাঁদপুরের মতলব উত্তরে জহিরাবাদে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা