মোঃ লুৎফর রহমান, স্টাফ রিপোর্টার ০৭ জুন ২০২৬ ০৬:৩৩ পি.এম
খুলনায় যৌথ অভিযান আরও গতিশীল করার নির্দেশ কেএমপি কমিশনারের: ‘অপরাধীদের কোনো বাহিনী থাকবে না’
চলমান যৌথ অভিযানের সার্বিক অগ্রগতি এবং উক্ত অভিযান কে আরো বেশি গতিশীল করার নিমিত্তে সংশ্লিষ্ট সকলকে, মাননীয় পুলিশ কমিশনার মহোদয় এর গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন!
খুলনা মহানগর এলাকায় চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক কারবারি ও অন্যান্য অপরাধ দমনের লক্ষ্যে যৌথ অভিযান চলমান রয়েছে। উক্ত অভিযান আরও গতিশীল ও কিছু গুরুত্বপূর্ণ কৌশল অবলম্বনের লক্ষ্যে ০৭ জুন ২০২৬ খ্রিস্টাব্দ রোজ রবিবার ০৩:৩০ ঘটিকায় সময় কেএমপি হেডকোয়ার্টার্স সম্মেলন কক্ষে গুরুত্বপূর্ণ এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কেএমপি কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা মহোদয়।
সভায় পুলিশ কমিশনার চলমান যৌথ অভিযানের সার্বিক অগ্রগতি পর্যালোচনা এবং চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের গ্রেফতারে কোনো ধরনের প্রতিবন্ধকতা রয়েছে কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতামত গ্রহণ করেন।
এ সময় তিনি বলেন, খুলনা মহানগরীকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের অভিশাপ থেকে মুক্ত রাখতে চলমান অভিযান আরও জোরদার এবং অধিকতর কৌশল অবলম্বন করতে হবে। কোনো সন্ত্রাসী গোষ্ঠী বা অপরাধী চক্রকে মহানগরীতে কোন প্রকার কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হবে না এবং এ লক্ষ্যে দায়িত্ব পালনে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা ও দিকনির্দেশনা প্রদানের আশ্বাস দেন তিনি।
পুলিশ কমিশনার মহোদয় আরও বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে এবং একই সঙ্গে নগরবাসীর সহযোগিতা কামনা করে তাদের সাথে সুসম্পর্ক স্থাপন করতে সকলের প্রতি আহ্বান জানান। নগরীতে কোন সন্ত্রাসীদের কোন সংগঠন বা কোন বাহিনী থাকবে না, থাকবে একমাত্র পুলিশ বাহিনী।
এসময় কেএমপি'র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স ও অতিঃ দায়িত্বে ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বিপিএম-সেবা, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা-সহ ডেপুটি পুলিশ কমিশনারবৃন্দ, অতিঃ ডেপুটি পুলিশ কমিশনারবৃন্দ, সহকারি কমিশনারবৃন্দ এবং সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ উপস্থিত ছিলেন।
নেত্রকোণার পূর্বধলা থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম
জামালপুরের দিগপাইতে দ্রুতগামী ট্রাকের চাপায় সাবেক শ্রমিক নেতাসহ নিহত ২, আহত ১
শেরপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত: পেশাদারিত্ব ও শৃঙ্খলার দিকনির্দেশনা পুলিশ সুপারের
স্বাধীন সাংবাদিকতা ও এআই প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের গুরুত্ব তুলে ধরলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
দেওয়ানগঞ্জে ৪৩ পরিবারকে সরকারি সহায়তা: ৮৬ বান্ডিল ঢেউটিন ও নগদ টাকা হস্তান্তর
মেলান্দহ নিখোঁজের ৩ দিন পর এক ব্যাক্তির মরদেহ উদ্ধার
বরিশাল নগরীর পলাশপুরের ভাইরাল ‘শান্ত’ আবারও আলোচনায়
নাগরিক দুর্ভোগ লাঘবে মাঠে বিসিসি: ২৭ নম্বর ওয়ার্ডের সড়ক পরিদর্শন ও সংস্কারের নির্দেশ
ইসলামপুরে অধিকার ও সক্ষমতা বৃদ্ধিতে হিজড়া জনগোষ্ঠীর দিনব্যাপী প্রশিক্ষণ
জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে বাসের ধাক্কায় সিএনজির ২ যাত্রী নিহত, আহত ১
জামালপুর আশেক মাহমুদ কলেজে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
বাসের ধাক্কায় উপজেলা যুবদল নেতা-স্ত্রীসহ আহত, জামালপুর-মাদারগঞ্জ মহাসড়ক অবরোধ
দিগপাইতে ড্রাম ট্রাকের ধাক্কায় পথচারী নিহত: স্পিডব্রেকার ও ফুটওভার ব্রিজের দাবি এলাকাবাসীর
মাদারগঞ্জে আইন-শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে মাসিক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি কলেজে ‘বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠন’-এর উদ্যোগে বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
বরিশালে গার্ল গাইডসের বৃক্ষরোপণ অভিযান ২০২৬: ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রায় সবুজ বার্তা
বেতাগীতে সাধারণ মানুষের আস্থা অর্জন, প্রশংসায় ভাসছেন ইউএনও সাদ্দাম হোসেন
বরিশাল জেলায় শ্রেষ্ঠ ওসি হিজলা থানার সোলায়মান, সাজা ওয়ারেন্টে সেরা এএসআই বাদল ও রাজ্জাক
পাথরঘাটায় ব্যবসায়ীকে মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ, ক্ষুব্ধ ব্যবসায়ীরা
সরিষাবাড়ীতে যমুনা নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধন
বরগুনায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত : ই-নথি চালুর নির্দেশ ও সরকারি জমি উদ্ধারে ‘জিরো টলারেন্স’ ঘোষণা
জামালপুরে জোড়া রায়: স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড, অপহরণের দায়ে ৩ জনের যাবজ্জীবন
পরিবেশ রক্ষায় বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ফলদ ও বনজ বৃক্ষরোপণ করলো 'বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠন'
বরিশাল মহিলা বিষয়ক অধিদপ্তরে “বরিশাল জেলা যুব উদ্যোক্তা ফোরাম’র ” উদ্যোগে বৃক্ষরোপন অভিযান ২০২৬ সম্পন্ন
মেলান্দহে সিএনজি ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ৩
মাদারগঞ্জে প্রবাসীর রহস্যজনক মৃত্যু: শ্মশানঘাট থেকে মরদেহ মর্গে পাঠালো পুলিশ
মাদারগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, নগদ ৩ লাখ টাকাসহ সর্বস্ব হারাল পরিবার।
জামালপুরের ইসলামপুরে ব্রহ্মপুত্র নদের তীব্র ভাঙন: মসজিদ-স্কুল রক্ষায় স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন
নকলমুক্ত ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার আপসহীন- স্বরাষ্ট্রমন্ত্রী!
ঝালকাঠিতে হবে দেশের প্রথম ‘কালচারাল ভিলেজ’, আধুনিক স্পোর্টস কমপ্লেক্স ও ২৫০ শয্যার হাসপাতাল