বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ১০ জুন ২০২৬ ১০:৩৫ পি.এম
দেওয়ানগঞ্জে নিখোঁজ এক নারীকে আখাউড়া থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর
১০ জুন বুধবার জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার নিখোঁজ এক নারীকে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলা থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে প্রশাসন। ১০ জুন বুধবার বিকেল ৫টার দিকে তাকে পরিবারের কাছে হস্তান্তর করেন দেওয়ানগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন। এ সময় দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।উদ্ধার হওয়া নারী ছালেকা বেগম দুই সন্তানের জননী। তিনি উপজেলার হাতিভাঙা ইউনিয়নের বাসিন্দা।
উপজেলা প্রশাসন থেকে জানা যায়- প্রায় তিন বছর আগে বিবাহ বিচ্ছেদের পর থেকে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন ছালেকা। গত এক মাস আগে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার এক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দিকভ্রান্ত অবস্থায় ঘুরে বেড়ানো এক নারীর ছবি ও তথ্য প্রকাশ করেন। বিষয়টি জামালপুর জেলা প্রশাসকের নজরে এলে তার নির্দেশনায় খোঁজ খবর শুরু হয়। অনুসন্ধানে জানা যায়, ওই নারীর নাম ছালেকা বেগম এবং তার বাড়ি দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাঙা ইউনিয়নে।
পরে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সমন্বয়ে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়। তাদের সহযোগিতায় বুধবার বিকেল ৫টার দিকে ছালেকা বেগমকে নিরাপদে দেওয়ানগঞ্জে ফিরিয়ে আনা হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন তার পরিবারের সদস্যদের কাছে তাকে হস্তান্তর করেন। এ সময় জেলা প্রশাসক, জামালপুরের পক্ষ থেকে তাকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন বলেন- “নিখোঁজ হওয়া ছালেকা বেগমকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। উপজেলা প্রশাসন যেকোন প্রয়োজনে ছালেকার পরিবারের পাশে থাকবে।
'সহিংসতা নয়, ন্যায়বিচার চাই': বরগুনার আমতলীতে তরুণ ও সুশীল সমাজের মানববন্ধন
পাথরঘাটায় কিশোরী স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধ কর্মশালা: প্রধান অতিথি চিফ হুইপ নুরুল ইসলাম মণি
বরিশাল জেলা শ্রমিক দল নেতার স্ত্রীর ইন্তেকাল, জানাজায় এমপি মজিবর রহমান সরোয়ার
বরিশাল সিটি করপোরেশনে পানির সেবায় ঘুষ দাবি করলেই অভিযোগ, জানাল বিসিসি
ইনানী মেরিন ড্রাইভ টুপটুপ রিসোর্ট অগ্নিকাণ্ড: মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের শোক ও তদন্তের নির্দেশ
ঢাকা-রৌমারী মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: অটোরিকশা-ট্রাক সংঘর্ষে ৫ জন নি*হত
বরিশাল নগরীর সৌন্দর্যবর্ধন: চৌমাথা লেকের নাইট ভিউ পরিদর্শনে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ
ঝালকাঠির নলছিটিতে নদী অভিযানে স্পিডবোট উল্টে ইউএনও প্রতীক কুমার কুন্ডুসহ আহত ৮
দেওয়ানগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পর্যটনমন্ত্রী
লাউচাপড়া বিনোদন কেন্দ্র নিয়ে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ হুঁশিয়ারি
মুলাদীতে জুয়ায় বাধা দেওয়ায় কৃষক হত্যা: ঢাকা থেকে প্রধান আসামি রহমত উল্লাহ গ্রেপ্তার
বরিশাল সিটি কর্পোরেশন পরিদর্শন করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান
উজিরপুরে মন্দিরের জমি দখলের অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে, আদালতে মামলা
বরিশালে বিশ্ব মান দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত: অংশ নিলেন বিএমপি কমিশনার
এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলনে পাথরঘাটার শোয়েব তাসিন: উপকূলীয় তরুণদের নতুন অর্জন
বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত: শৃঙ্খলা ও পেশাদারিত্বের নির্দেশ বিএমপি কমিশনারের
বরিশালে মাদ্রাসা শিক্ষিকা হত্যা মামলায় ঘাতক বাসচালক গ্রেপ্তার
বরিশালের চৌমাথায় অবৈধ দখল উচ্ছেদ: স্থায়ী সমাধান নিয়ে নগরবাসীর শঙ্কা
১৩ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না, বাকেরগঞ্জে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেপ্তার
মাদারগঞ্জে পুকুরের পানিতে ডুবে ১৬ মাস বয়সী শিশুর করুণ মৃত্যু
নিউমুরিং টার্মিনাল ইজারা বাতিল ও ঢাকায় হামলার প্রতিবাদে বরিশালে বিশাল বিক্ষোভ
বরিশালে অসহায় আলেমকে ইসলামিক সামগ্রীর দোকান উপহার দিল 'পরিবর্তন মানবিক ফাউন্ডেশন'
বরিশালে সড়ক দখলমুক্ত করতে বিসিসির উচ্ছেদ অভিযান, চৌমাথা বাজারে দোকান অপসারণ
নিউমুরিং টার্মিনাল ইজারা বাতিল ও পুলিশি হামলার প্রতিবাদে বরিশালে বাসদের বিক্ষোভ
বরিশাল কোতোয়ালি মডেল থানার আকস্মিক অভিযান: বিবির পুকুর পাড়সহ বিভিন্ন এলাকায় পুলিশের নজরদারি
বরিশালের বাকেরগঞ্জে চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কালাম মোল্লা চট্টগ্রামে গ্রেপ্তার
জামালপুরের রাণীগঞ্জ বাজার যৌনপল্লীতে জেলা প্রশাসন ও পুলিশের টাস্কফোর্স অভিযান, ২ জনের কারাদণ্ড
বরিশালে পুলিশ সদস্যদের বিভাগীয় পদোন্নতি; পরীক্ষার ক্যাম্প প্রশিক্ষণ সম্পন্ন
মাদারগঞ্জে গোয়ালঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৪টি গরু পুড়ে ছাই, নিঃস্ব কৃষক পরিবার
বকশীগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস ও গহনা জব্দ