শোয়েব তাসিন, স্টাফ রিপোর্টার ১৯ জুন ২০২৬ ০৬:৫০ এ.এম
পাথরঘাটায় যুব নেতৃত্বাধীন সংগঠন উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
পাথরঘাটা ইয়ূথ হাবে যুব নেতৃত্বে যুব সংঘের বিকাশ ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে তিন দিনব্যাপী সংগঠন উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
বেসরকারি উন্নয়ন সংস্থা এনএসএসের বাস্তবায়নে এবং একশনএইড বাংলাদেশের সহযোগিতায় এফরটি প্রকল্পের আওতায় মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ সকাল ৯টায় পাথরঘাটা ইয়ূথ হাবে প্রশিক্ষণটি শুরু হয়। প্রশিক্ষণে পাথরঘাটা উপজেলার সদর, চরদুয়ানী, কালমেঘা, কাঠালতলী ইউনিয়ন এবং পাথরঘাটা পৌরসভার ৭টি যুব সংঘের তরুণ-তরুণীরা অংশগ্রহণ করেন।
তিন দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী দিনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মো: কবির আহমেদ। তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, যেসব যুব সংগঠন নিবন্ধনের জন্য উপযুক্ত, তারা যেন দ্রুত আবেদন করে। তিনি তার দপ্তর থেকে দ্রুত ও বিনা খরচে নিবন্ধন প্রক্রিয়ায় প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
প্রশিক্ষণে সংগঠন কী, কেন সংগঠন প্রয়োজন, সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য, কার্যক্রম, সাংগঠনিক উন্নয়ন, নেতৃত্বের ভূমিকা, নেটওয়ার্কিং, আর্থিক নীতিমালার প্রাথমিক ধারণা, সংগঠনের গঠনতন্ত্র, ব্যবস্থাপনা ব্যবস্থা, নিবন্ধন প্রক্রিয়া, যুব সংগঠনের আইনগত বৈধতা, কর্মসূচি প্রণয়ন, অভ্যন্তরীণ সভা ও যোগাযোগ, নারী নেতৃত্ব, মনিটরিং ও ডকুমেন্টেশন, স্থানীয় সম্পদের ব্যবহার, সাংগঠনিক টেকসইতা ও বিকাশসহ সংগঠন উন্নয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী ২৫ জন তরুণ-তরুণী যুব সংঘের বিকাশ ও সংগঠন পরিচালনার বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান অর্জন করেন। তারা নিজেদের যুব সংঘকে নিবন্ধনের আওতায় আনা এবং সংগঠনকে আরও শক্তিশালী করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। প্রশিক্ষণ থেকে প্রাপ্ত শিক্ষার ভিত্তিতে অংশগ্রহণকারীরা ৫টি দলে বিভক্ত হয়ে পৃথক কর্মপরিকল্পনা তৈরি করেন, যা পরবর্তীতে নিজ নিজ এলাকায় বাস্তবায়ন করা হবে।
প্রশিক্ষণ পরবর্তীতে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র প্রদান করা হবে। প্রশিক্ষণ পরিচালনায় দায়িত্ব পালন করেন প্রকল্প সমন্বয়কারী মোঃ মনিরুজ্জামান, ইন্সপিরেটর সুমন আচার্য্য, প্রোগ্রাম অফিসার মরিয়ম আক্তার, ফাইন্যান্স অফিসার বরুন কুমার এবং এসোসিয়েট ট্রেইনার জাকির হোসেন নাইম।
আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণ যুব নেতৃত্ব বিকাশ, সংগঠনের সক্ষমতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দেওয়ানগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন, ৩ পরিবারের ৫টি ঘর ভস্মীভূত
জামালপুরে নাগরিক ভোগান্তি দূর করতে ২০ বছর মেয়াদি মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি
জামালপুর শহরের নানা সংকট নিরসনে ২০ বছর মেয়াদি মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি
মতলব উত্তরে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ: মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান
বরিশালের উত্তর লামচরীতে নদী ভাঙন প্রতিরোধে ৩৬ সদস্যের কমিটি গঠন
দেওয়ানগঞ্জে বিয়ের দাবিতে ১০ দিন অনশন: সালিশে সুরাহা না হওয়ায় থানায় মামলা
না চেয়েও মেলান্দহের ভোটার ইসলামপুরের সম্ভাব্য মেম্বার প্রার্থী, ভোটার তালিকায় জালিয়াতির অভিযোগ
বাংলাদেশ-ভারত বিমান যোগাযোগ ও পর্যটন উন্নয়ন: নতুন রুট ও এয়ার কার্গো সম্প্রসারণে যৌথ উদ্যোগ
মাদারীপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ: ঘাতক স্বামী গ্রেফতার
মতলব উত্তরে নড়েচড়ে বসলো প্রশাসন: দক্ষিণ রামপুর-কাচারিকান্দি খালের খনন কাজ উদ্বোধন
মতলব উত্তরে থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও পথসভা অনুষ্ঠিত
মতলব উত্তরে বেপরোয়া ট্রলি-লেগুনা সংঘাত: অটোরিকশাকে বাঁচাতে দোকানে ধাক্কা, রক্ষা পেলেন ১৪ যাত্রী
মতলব উত্তরে দুই সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, মালয়েশিয়া থেকে ফিরছেন প্রবাসী স্বামী
বরিশাল-ঢাকা রুটে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ‘আলিফ ক্লাসিক’ বাস, অল্পের জন্য বাঁচলেন ২৫ যাত্রী
মতলব উত্তরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ: সংবাদ সম্মেলনে সুবিচারের দাবি
বকশীগঞ্জে রহস্যজনকভাবে নিখোঁজ শিশু সাফি, ২৪ ঘণ্টায়ও মেলেনি সন্ধান
মতলব উত্তরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ: সংবাদ সম্মেলনে ফরিদ মিয়া
বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্টসার্কিটে আগুন আতঙ্ক, হুড়োহুড়িতে ১৫ শিক্ষার্থী আহত
ইসলামপুরে জমিতে সার দিতে গিয়ে বজ্রপাতে পল্লি চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু
মতলব উত্তরে ৭০০ ফুট রাস্তার অভাবে চরম জনদুর্ভোগ: দ্রুত সড়ক নির্মাণের দাবি এলাকাবাসীর
মতলব দক্ষিণে বাসের চাপায় অটোরিকশা যাত্রী নিহত, আহত ৪: চালক আটক
বরিশালে ভাড়া বাসা থেকে বিএম কলেজ ছাত্রী রুনা আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ব্যাটারিচালিত যানবাহনের রেজিস্ট্রেশন ও রুট পারমিটের দাবিতে বরিশালে সমাবেশ
মতলবে বিএনপি নেতা মরহুম খোরশেদ আলম মোল্লার কবর জিয়ারত করলেন তানভীর হুদা
বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এসএসসি পাস শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
অসুস্থ শ্রমিক নেতা লিটুর পাশে মহানগর শ্রমিক দল, বিএনপির উপহার হস্তান্তর
অসুস্থ শ্রমিক নেতা মাসুদ হাওলাদারের পাশে বরিশাল মহানগর শ্রমিক দল
রৌমারীতে জরাজীর্ণ ভাসমান ড্রাম ব্রিজ, চরম ঝুঁকিতে হাজারো মানুষ
মাদক তরুণ সমাজ ও পরিবারে অশান্তি সৃষ্টি করে: মতলব উত্তরে ওসি কামরুল হাসান
চাঁদপুরের মতলব উত্তরে জহিরাবাদে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা