বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ০৯ মে ২০২৬ ০৪:৩৪ পি.এম
শেরপুর জেলা পুলিশ পরিচালিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ‘পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন’ (প্লেস) সরেজমিন পরিদর্শন করেছেন জেলার নবাগত পুলিশ সুপার ও প্রতিষ্ঠানটির সভাপতি জনাব এ. কে. এম. জহিরুল ইসলাম।
গত মঙ্গলবার (০৫ মে) পরিদর্শন উপলক্ষে নবাগত পুলিশ সুপার মহোদয় বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হলে তাকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। দায়িত্ব গ্রহণের পর প্রতিষ্ঠানটির সার্বিক অবস্থা পর্যবেক্ষণের অংশ হিসেবে তিনি এই পরিদর্শনে আসেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় প্লেসের একাডেমিক কার্যক্রম, বর্তমান অবকাঠামো এবং সামগ্রিক শিক্ষার পরিবেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। তিনি বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং সরাসরি কোমলমতি শিক্ষার্থীদের সাথে কথা বলেন। শিক্ষার্থীদের মেধা বিকাশ ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে তিনি আধুনিক শিক্ষা পদ্ধতি বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
শিক্ষার গুণগত মান বজায় রাখতে সংশ্লিষ্ট শিক্ষকদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন পুলিশ সুপার। তিনি বলেন, সৃজনশীল শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের আগামীর সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। পড়াশোনার পাশাপাশি নৈতিকতা ও শৃঙ্খলা শিক্ষার বিষয়েও তিনি জোর দেন।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এবং প্লেসের পরিচালক জনাব মোঃ মিজানুর রহমান ভূঁঞা, প্লেসের প্রধান শিক্ষক জনাব মুহাম্মদ হামিদুজ্জামানসহ বিদ্যালয়ের অন্যান্য সম্মানিত শিক্ষকমণ্ডলী।
নতুন পুলিশ সুপারের এই পরিদর্শন ও দিকনির্দেশনা বিদ্যালয়ের সামগ্রিক শিক্ষা কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
মাদারগঞ্জে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ করেছে বিএনপি
কাউনিয়া হাউজিং রোড পরিদর্শনে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান
জামালপুরের ইসলামপুর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে নতুন পোশাক বিতরণ
জামালপুরে সাত দিন ধরে নিখোঁজ দুই ছাত্রী , থানায় অভিযোগ!
শেরপুর জেলা পুলিশ লাইন্স ও রিজার্ভ অফিস পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজি আতাউল কিবরিয়া
জামালপুরে স্কুলছাত্রীদের সাইবার বুলিং ও সহিংসতা রোধে পুলিশ সুপারের দিকনির্দেশনা
টেকেরহাট সেতুর ঢালে বাঁশবোঝাই ট্রাক উল্টে চালক নিহত
আরআরএফ বরিশাল পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত!
মাদারীপুরে পুলিশে ক্যাডেট এএসআই নিয়োগের তৃতীয় দিনের শারীরিক পরীক্ষা সম্পন্ন
জামালপুরের মাদারগঞ্জে বজ্রপাতে মুসা ফকির নামে এক কৃষকের করুণ মৃত্যু
বরিশালের শতবর্ষী ‘চান বাংলো’: দেড়শ বছরের ইতিহাস ও বর্তমান চিত্র
পাথরঘাটায় যুব নেতৃত্বাধীন নেক্সাস কর্মসূচির ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
পাথরঘাটায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও চারা বিতরণ
মাদারীপুর জেলায় বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন সম্পন!
বরিশালে ডিআইজি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে মে মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
পাথরঘাটায় যুব নেতৃত্বাধীন সংগঠন উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
অলিম্পিক সিমেন্ট কারখানার ৭ম দিনের চলমান আন্দোলনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সংহতি প্রকাশ
জামালপুরে বাল্যবিবাহ, শিশুশ্রম ও শিশুদের স্কুল থেকে ঝরে পড়া প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বকশীগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
নোয়াখালী জেলা পুলিশের দায়িত্বভার গ্রহণ করলেন পুলিশ সুপার জনাব এন এম নাসিরুদ্দিন
অপরাধ দমনে মানবিক পুলিশিংয়ের জোর: বরিশালে জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা
ফরিদপুর জেলা পুলিশের হিসাব শাখা ও সদর কোর্ট পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি এম এ জলিল
গুজব-অপপ্রচার প্রতিরোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ঝালকাঠিতে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত!
দেওয়ানগঞ্জের ডাংধরায় ঘোড়া দৌড় প্রতিযোগিতার উদ্বোধন
জামালপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত: পুশইন রোধ ও জননিরাপত্তায় বিশেষ জোর
পাথরঘাটায় কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা বিষয়ক কর্মশালা কর্মশালা অনুষ্ঠিত
মাদারীপুরে মাদক ও মানবপাচারবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
জামালপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
দেওয়ানগঞ্জে নিখোঁজ এক নারীকে আখাউড়া থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর
ফরিদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত।