বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ২৪ জুন ২০২৬ ১০:২৯ পি.এম
ইসলামপুরে আওয়ামীলীগের অপতৎপরতা বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল
সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ও অপতৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে জামালপুর জেলার ইসলামপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন। ২৩ জুন, মঙ্গলবার তারা এ কর্মসূচি পালন করে।২৩ জুন সন্ধ্যায় ইসলামপুর উপজেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শহর প্রদক্ষিণ করে বটতলা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান, অর্থবিষয়ক সম্পাদক প্রিন্স আলম, ছাত্রবিষয়ক সম্পাদক মাহমুদুল হাসমত, পৌর বিএনপির যুগ্মসম্পাদক শাহজাহান, ছাত্রবিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান, পৌর যুবদলের আহবায়ক এনামুর কবির ডেবিট, ছাত্রদলের সাবেক সভাপতি আলিনূর ইসলাম, রোকনুজ্জামান রুকন প্রমুখ।
ইসলামপুর উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মাহমুদুল হাসমত বলেন, বিএনপি স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় রয়েছে। সারাদেশে আওয়ামী লীগের অপতৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে এবং ফ্যাসিবাদীদের বিচারের দাবিতে নেতা-কর্মীরা সোচ্চার রয়েছে। যে স্বৈরাচার বাংলাদেশের মানুষের রক্ত ঝরিয়েছে, তাদেরকে বাংলার মাটিতে আর মিছিলের সুযোগ দেওয়া হবে না।
পৌর বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান বলেন, আওয়ামী লীগের যেকোনো ধরনের নাশকতা এবং অপতৎপরতা রুখে দিতে বিএনপি নেতা-কর্মীরা সব সময় সতর্ক অবস্থানে রয়েছে। দেশের চলমান উন্নয়নের স্বার্থে তারেক রহমানের হাতকে শক্তিশালী রাখতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সব সময় মাঠে প্রস্তুত থাকতে হবে।
বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখতে কলেজ পৌর ছাত্রদলের কর্মসূচি পালন
মেলান্দহ জুলাই অভ্যুত্থান দিবস’ উপলক্ষে উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশ অনুষ্ঠিত
নান্দিনা-লক্ষীরচর ব্রীজের উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করলেন এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন এমপি
বগুড়ার ধুনটে ককটেল বিস্ফোরণ ও নাশকতা মামলায় যুবলীগ নেতা রফিকুল ইসলাম গ্রেপ্তার
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আলোচন ও দোয়া মাহফিল।
বগুড়ার ধুনটে ককটেল হামলার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ
যে সরকার রাষ্ট্রপতি পরিবর্তন করার সক্ষমতা রাখে না সে দেশ পরিবর্তন করবে কীভাবে।
রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ, গ্রেপ্তার ও বিচারের দাবি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের
‘জুলাই পদযাত্রা’ নিয়ে বৃহস্পতিবার জামালপুরে আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা
জামালপুরে শহর বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত: ঐক্যের ডাক দিলেন সংসদ সদস্য ওয়ারেছ আলী মামুন
মাদারগঞ্জে জামায়াতে ইসলামীর চরপাকেরদহ ইউনিয়ন শাখা কার্যালয় উদ্বোধন
খোরশেদুজ্জামান লেবুর স্মৃতিচারণে অশ্রুসিক্ত নেতাকর্মীরা: ইসলামপুরে ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত
জামালপুরের ইসলামপুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, এমপি সুলতান মাহমুদ বাবুর গাড়ি ভাঙচুর
জামালপুরে আওয়ামী লীগ নেতার কার্যালয়ে পুলিশের অভিযান: আগ্নেয়াস্ত্র, হাতবোমা ও মদ উদ্ধার
জামালপুরে আওয়ামী লীগ নেতার কার্যালয়ে অভিযান: অস্ত্র, বোমা ও বিদেশি মদ উদ্ধার
আসন্ন ইউপি নির্বাচনে এম. ইলিয়াছ আলীকে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা এলাকাবাসীর
ইসলামপুরে আওয়ামীলীগের অপতৎপরতা বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের তীব্র সমালোচনা ইসলামী আন্দোলনের
বগুড়ার শিবগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার, বিশেষ অভিযানে যৌথ পদক্ষেপ
মতলব উত্তরে অপপ্রচার ও শিষ্টচার বর্হিভুত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল
মাদারীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে মহিলা দলের বিক্ষোভ মিছিল
বরিশালে সাবেক কাউন্সিলর ও আইনজীবী নেতা রফিকুল ইসলাম খোকন গ্রেপ্তার
শিবিরের অপপ্রচার ও নারী নির্যাতনের প্রতিবাদে জামালপুর আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের বিক্ষোভ
জামালপুরে নাশকতার মামলায় আওয়ামী লীগের দুই নেতা আটক, পাঠানো হলো জেলহাজতে
বিএনপি শুধু প্রতিশ্রুতি দেয় না, বাস্তবায়নে বিশ্বাস করে: ড. জিয়াউদ্দিন হায়দার
মতলব উত্তর উপজেলা বিএনপির উদ্যোগে শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকী পালন
বকশীগঞ্জে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত: আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জামালপুরে শহীদ জিয়াউর রহমান কলেজে ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল
কবিতার খাতা থেকে রাজপথের উত্তাপ: ঢাকা দক্ষিণ যুবদলের নেতৃত্বে কি তবে কবি আসলাম
গুলশানে ১০ কোটি টাকা চাঁদা ও ১৯ কাঠার বাড়ি দখল চেষ্টা: আওয়ামী লীগ নেতা আজিজ চেয়ারম্যান গ্রেপ্তার