মোছাঃ পারভীন আক্তার, স্টাফ রিপোর্টার ৩০ জুলাই ২০২৬ ০৮:২০ পি.এম
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আলোচন ও দোয়া মাহফিল।
ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে জামালপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে জেলা বিএনপি।
২৯ জুলাই বুধবার বিকেলে শহরের ফৌজদারি মোড় এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি লোকমান আহাম্মেদ খান লোটনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
প্রধান অতিথির বক্তব্যে ওয়ারেছ আলী মামুন বলেন, অনেককে সাথে নিয়ে এলাকার উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করি। সেই এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা করি। সেই এলাকার শান্তি নিশ্চিত করি। মানুষের নিরাপত্তা নিশ্চিত করি। মা-বোনদের নিরাপত্তা নিশ্চিত করি। একই সাথে মাদকের বিরুদ্ধে আমরা যার যার এলাকায় গণআন্দোলন গড়ে তুলি। আমরা সেই এলাকাগুলোতে অন্যায় ও অপরাধীদের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলি। জনসচেতনতা গড়ে তুলি। আমার বিশ্বাস এই কাজগুলো যদি আমরা সম্মিলিতভাবে নিজেদের ত্যাগের বিনিময়ে করতে পারি এই জামালপুরের মানুষ আজীবন বিএনপি'র সাথে থাকবে ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, আমরা শুনেছি আজকে এনসিপি'র মশাল মিছিল দেওয়া হয়েছে। যদি তারা শান্তিপূর্ণ মিছিল না করে মশাল মিছিলের নামে যদি কোন প্রকার উস্কানি করার চেষ্টা করা হয় এইটা জামালপুরের মানুষ মেনে নিবে না।এনসিপিকে আমি সুপরামর্শ দিতে চাই। যেখানে প্রোগ্রাম করবেন নাসির উদ্দিন পাটোয়ারীকে রেখে প্রোগ্রাম করবেন। বিএনপি আপনাদের পাশে থেকে সহযোগিতা করবে। কিন্তু যদি নাসির উদ্দিন পাটোয়ারীকে নিয়ে উস্কানি বক্তব্যের মধ্যদিয়ে এই বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করেন সেইটা বাংলাদেশের মানুষ মেনে নিবে না।
ওয়ারেছ আলী মামুন বলেন, দীর্ঘ সংগ্রামের পরে একটি শান্তির স্বপ্নের সুন্দর বাংলাদেশের প্রত্যাশায় আমরা পথ চলা শুরু করেছি। সেই পথে আমাদের ভুল ত্রুটি থাকতে পারে। বিরোধীদল হিসেবে আপনারা ভুলগুলি ধরিয়ে দিবেন। আমার বিশ্বাস তারেক রহমান শ্রদ্ধার সাথে সেই ভুলগুলো সংশোধন করে সঠিক পথে পরিচালিত হবে। বিএনপি'র সঠিক পথে চলা ছাড়া আগামীদিনে বিএনপি'র কোন রক্ষা পাওয়ার সুযোগ নাই। এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কোন সুযোগ নাই। বিএনপি ওই আওয়ামী লীগের পথে যাবে, তারেক রহমান শেখ হাসিনার পথে যাবে, এই চিন্তা যারা করছেন তারা ভুল করছেন। সেই ভুলের রাজনীতি পরিহার করে আসুন বাংলাদেশের উন্নতি ও সমৃদ্ধির স্বার্থে আমরা সঠিক পথে চলি।
তিনি বলেন, জামালপুরের বিএনপি'র নেতাকর্মীরা সকল অন্যায় অপকর্ম থেকে দূরে থেকে আগামীদিনে জামালপুরের মানুষকে ঐক্যবদ্ধ করে সামনে পথ চলবে। সামনে আমাদের স্থানীয় সরকার নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে দলের মধ্যে আমরা অনেক প্রার্থীর সংখ্যা দেখছি। আমরা বলতে চাই, দলের একজন নেতা বা কর্মী প্রার্থী হওয়ার স্বপ্ন দেখবে এইটা অন্যায় বলে আমরা মনে করি না। সকলের প্রার্থী হওয়ার সুযোগ আছে। হয়তো স্বপ্ন থাকতে পারে, আশা থাকতে পারে।
তিনি আরও বলেন, কিন্তু আজকে বিএনপি'র বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে আবার সেই পরাজিত শক্তি আওয়ামী লীগসহ স্বাধীনতার বিরোধী শক্তির যে ষড়যন্ত্র শুরু হয়েছে এই ষড়যন্ত্র মোকাবিলা করতে হলে আগামী দিনে আমাদের দলের একক প্রার্থী ঘোষণা করে সেই একক প্রার্থীর সাথে দলমত নির্বিশেষে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি সেই চ্যালেঞ্জ মোকাবিলায় ভুল করি হয়তো সেই খেসারত আগামী দিনে আমাদেরকে দিতে হতে পারে।
মামুন বলেন, আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, এদেশের মানুষের স্বার্থে, ২৪ এর সেই ছাত্র গণআন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের লালিত স্বপ্ন বাস্তবায়ন করার স্বার্থে আমাদের অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়া, এদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানসহ বীর মুক্তিযোদ্ধাদের লালিতা স্বপ্ন বাস্তবায়নের স্বার্থে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা সকলেই মিলে একসাথে ঐক্যবদ্ধ হয়ে পথ চলি। সেই প্রত্যাশা ব্যক্ত করি এবং উদার্থ আহ্বান জানাই।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীবের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি শহিদুল হক খান দুলাল, সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফি, সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ।
আলোচনা শেষে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন শহর ওলামা দলের আহবায়ক মাওলানা আব্দুল ওয়াদুদ।
আলোচনা সভায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আলোচন ও দোয়া মাহফিল।
বগুড়ার ধুনটে ককটেল হামলার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ
যে সরকার রাষ্ট্রপতি পরিবর্তন করার সক্ষমতা রাখে না সে দেশ পরিবর্তন করবে কীভাবে।
রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ, গ্রেপ্তার ও বিচারের দাবি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের
‘জুলাই পদযাত্রা’ নিয়ে বৃহস্পতিবার জামালপুরে আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা
জামালপুরে শহর বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত: ঐক্যের ডাক দিলেন সংসদ সদস্য ওয়ারেছ আলী মামুন
মাদারগঞ্জে জামায়াতে ইসলামীর চরপাকেরদহ ইউনিয়ন শাখা কার্যালয় উদ্বোধন
খোরশেদুজ্জামান লেবুর স্মৃতিচারণে অশ্রুসিক্ত নেতাকর্মীরা: ইসলামপুরে ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত
জামালপুরের ইসলামপুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, এমপি সুলতান মাহমুদ বাবুর গাড়ি ভাঙচুর
জামালপুরে আওয়ামী লীগ নেতার কার্যালয়ে পুলিশের অভিযান: আগ্নেয়াস্ত্র, হাতবোমা ও মদ উদ্ধার
জামালপুরে আওয়ামী লীগ নেতার কার্যালয়ে অভিযান: অস্ত্র, বোমা ও বিদেশি মদ উদ্ধার
আসন্ন ইউপি নির্বাচনে এম. ইলিয়াছ আলীকে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা এলাকাবাসীর
ইসলামপুরে আওয়ামীলীগের অপতৎপরতা বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের তীব্র সমালোচনা ইসলামী আন্দোলনের
বগুড়ার শিবগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার, বিশেষ অভিযানে যৌথ পদক্ষেপ
মতলব উত্তরে অপপ্রচার ও শিষ্টচার বর্হিভুত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল
মাদারীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে মহিলা দলের বিক্ষোভ মিছিল
বরিশালে সাবেক কাউন্সিলর ও আইনজীবী নেতা রফিকুল ইসলাম খোকন গ্রেপ্তার
শিবিরের অপপ্রচার ও নারী নির্যাতনের প্রতিবাদে জামালপুর আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের বিক্ষোভ
জামালপুরে নাশকতার মামলায় আওয়ামী লীগের দুই নেতা আটক, পাঠানো হলো জেলহাজতে
বিএনপি শুধু প্রতিশ্রুতি দেয় না, বাস্তবায়নে বিশ্বাস করে: ড. জিয়াউদ্দিন হায়দার
মতলব উত্তর উপজেলা বিএনপির উদ্যোগে শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকী পালন
বকশীগঞ্জে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত: আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জামালপুরে শহীদ জিয়াউর রহমান কলেজে ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল
কবিতার খাতা থেকে রাজপথের উত্তাপ: ঢাকা দক্ষিণ যুবদলের নেতৃত্বে কি তবে কবি আসলাম
গুলশানে ১০ কোটি টাকা চাঁদা ও ১৯ কাঠার বাড়ি দখল চেষ্টা: আওয়ামী লীগ নেতা আজিজ চেয়ারম্যান গ্রেপ্তার
চাঁদপুরে বিএনপি ও গণঅধিকার পরিষদের দুই শতাধিক নেতাকর্মীর এনসিপিতে যোগদান
মাদারীপুরের হেলেন জেরিন খান সংরক্ষিত নারী আসনে মনোনীত; জেলাজুড়ে আনন্দ মিছিল
বিএনপির সংরক্ষিত নারী আসনের তালিকায় সুবর্ণা ঠাকুর: আ.লীগ নেত্রীর মনোনয়ন ঘিরে তুলকালাম
তারেক রহমানের নেতৃত্বে ইন্টারভিউ: পছন্দের প্রার্থী নয়, যোগ্যদের খুঁজছে বিএনপি