সোমবার ২১ সেপ্টেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
রাজনীতি

মেলান্দহ  জুলাই অভ্যুত্থান দিবস’ উপলক্ষে উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশ অনুষ্ঠিত 

বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ০৪ আগষ্ট ২০২৬ ০৯:৩৭ পি.এম

মেলান্দহ  জুলাই অভ্যুত্থান দিবস’ উপলক্ষে উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশ অনুষ্ঠিত  মেলান্দহ  জুলাই অভ্যুত্থান দিবস’ উপলক্ষে উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশ অনুষ্ঠিত 

বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে কি না, তা নির্ভর করবে আমাদের কর্মকাণ্ড, স্বচ্ছতা, জবাবদিহি ও গণতান্ত্রিক আচরণের ওপর বলে মন্তব্য করেছেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপির জলবায়ু বিষয়ক সহসম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল। আজ মঙ্গলবার ৪ আগস্ট দুপুরে মেলান্দহ উপজেলা পরিষদ মিলনায়তনে ‘ঐতিহাসিক জুলাই অভ্যুত্থান দিবস’ উপলক্ষে উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

 

মেলান্দহ পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুঞ্জুরুল কবির মুঞ্জুরের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি উল্লেখ করেন, বিএনপি যদি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারে, ঘোষিত কর্মসূচিগুলো বাস্তবায়ন করতে পারে এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করে, তবে আওয়ামী লীগের ফিরে আসার কোনো সুযোগ থাকবে না। অন্যদিকে, দলে স্বচ্ছতার অভাব দেখা দিলে, দুর্নীতিতে জড়িয়ে পড়লে কিংবা জনগণের আস্থা হারালে বিপরীত পরিস্থিতি তৈরি হতে পারে বলে তিনি সতর্ক করেন।

 

বিগত  ৫ মাসের উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে সংসদ সদস্য বাবুল জানান, মেলান্দহ ও মাদারগঞ্জের ১২৯টি মসজিদ-মাদ্রাসা, ৩৫টি ঈদগাহ ও গোরস্থান এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি উন্নয়ন অনুদান পৌঁছে দেওয়া হয়েছে। উন্নয়ন পরিচালনায় কোনো ভুল-ত্রুটি দেখা দিলে তা দ্রুত সংশোধনের তাগিদ দিয়ে নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণের পরামর্শ দেন তিনি। দলের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার ওপর জোর দিয়ে যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা অনৈতিক কর্মকাণ্ড সহ্য করা হবে না বলে তিনি শক্ত হুঁশিয়ারি দেন।

 

সমাবেশে দলীয় শৃঙ্খলা বজায় রেখে সরকারের উন্নয়নকাজে সহযোগিতা করার আহ্বান জানান অন্যান্য বক্তারা। এ সময় উপজেলা বিএনপির সহসভাপতি আনোয়ার কবির কাদির তালুকদার শ্যামল, এম. রফিকুল ইসলাম রহিম, মেলান্দহ পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লতিফ আনন্দ, হাজরাবাড়ী পৌর বিএনপির সভাপতি ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক শাহ তালাত মাহমুদ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হাফিজ নাহিন ও শ্যামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জিসান আহমেদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
 


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’: জামালপুরে মধ্যরাতে যুবলীগের বিক্ষোভ ও মশাল মিছিল

news image

গণঅভ্যুত্থানে পালানো সরকারের ফিরে আসার নজির নেই: বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী

news image

মেলান্দহে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

news image

জামালপুরে পৌর নির্বাচনে মেয়র প্রার্থী শাহ্ মাসুদের গণসংযোগ ও লিফলেট বিতরণ

news image

মতলবে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে এম ইলিয়াছ আলীর উদ্যোগে মাদ্রাসা ছাত্রদের মাঝে খাবার বিতরণ

news image

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতলব উত্তরে যুবদলের খাল পরিষ্কার কর্মসূচি

news image

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু: লালদিঘী মাঠে মহাসমাবেশের ডাক

news image

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে মহানগর শ্রমিক দলের ব্যাপক অংশগ্রহণ

news image

বকশীগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন: ভার্চুয়ালি যুক্ত ছিলেন মন্ত্রী মিল্লাত

news image

আওয়ামী লীগের লুটপাটেই বর্তমান বিদ্যুৎ সংকট: এমপি ওয়ারেছ আলী মামুন

news image

মতলব উত্তরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও সভা: প্রধান অতিথি হাজী মোশারফ

news image

দেওয়ানগঞ্জে ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের  সাধারণ সম্পাদক গ্রেপ্তার

news image

জামালপুর পৌরসভার মেয়র প্রার্থী শাহ্ মাসুদের গণসংযোগ ও লিফলেট বিতরণ 

news image

মতলব উত্তরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

news image

জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

news image

জামালপুরে মেয়র প্রার্থী সোহেল রানা'র গণসংযোগ ও লিফলেট বিতরণ 

news image

জামালপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

news image

বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জামালপুরে শহর পরিচ্ছন্নতা অভিযান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

news image

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ছেংগারচর পৌর বিএনপির মিলাদ ও দোয়া

news image

বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখতে কলেজ পৌর ছাত্রদলের কর্মসূচি পালন

news image

মেলান্দহ  জুলাই অভ্যুত্থান দিবস’ উপলক্ষে উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশ অনুষ্ঠিত 

news image

নান্দিনা-লক্ষীরচর ব্রীজের উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করলেন এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন এমপি

news image

বগুড়ার ধুনটে ককটেল বিস্ফোরণ ও নাশকতা মামলায় যুবলীগ নেতা রফিকুল ইসলাম গ্রেপ্তার

news image

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আলোচন ও দোয়া মাহফিল।

news image

বগুড়ার ধুনটে ককটেল হামলার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

news image

যে সরকার রাষ্ট্রপতি পরিবর্তন করার সক্ষমতা রাখে না সে দেশ পরিবর্তন করবে কীভাবে।

news image

রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ, গ্রেপ্তার ও বিচারের দাবি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের

news image

‘জুলাই পদযাত্রা’ নিয়ে বৃহস্পতিবার জামালপুরে আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা

news image

জামালপুরে শহর বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত: ঐক্যের ডাক দিলেন সংসদ সদস্য ওয়ারেছ আলী মামুন

news image

মাদারগঞ্জে জামায়াতে ইসলামীর চরপাকেরদহ ইউনিয়ন শাখা কার্যালয় উদ্বোধন