বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ০১ আগষ্ট ২০২৬ ০৯:৩৭ পি.এম
বগুড়ার ধুনটে ককটেল বিস্ফোরণ ও নাশকতা মামলায় যুবলীগ নেতা রফিকুল ইসলাম গ্রেপ্তার
বগুড়ার ধুনটে রফিকুল ইসলাম (৩৬) নামে যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। যুবদল ও শ্রমিক দল নেতার দায়ের করা পৃথক দুটি নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। ১ আগস্ট শনিবার দুপুরে ধুনট থানা থেকে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার রফিকুল ইসলাম উপজেলার বাকশাপাড়া গ্রামের ইউসুফ আলী প্রামানিকের ছেলে। তিনি গোসাইবাড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।
জানা যায়, ধুনট পৌর এলাকার পশ্চিম ভারনশাহী গ্রামে ২০২৩ সালের ৭ জুন বিএনপি নেতাকর্মীরা কর্মীসভা করতে থাকেন। এ সময় যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালিয়ে বিএনপির কার্যালয় ভাঙচুর করে। এ ঘটনায় ২০২৫ সালের ২৬ জানুয়ারী উপজেলা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
এছাড়া, ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় ধুনট শহরের শহীদ মিনার চত্বরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মশাল মিছিলকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় ১৯ ফেব্রুয়ারি ধুনট পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রিপন সেখ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এসব মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে যুবলীগ নেতা রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, এসব মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নান্দিনা-লক্ষীরচর ব্রীজের উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করলেন এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন এমপি
বগুড়ার ধুনটে ককটেল বিস্ফোরণ ও নাশকতা মামলায় যুবলীগ নেতা রফিকুল ইসলাম গ্রেপ্তার
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আলোচন ও দোয়া মাহফিল।
বগুড়ার ধুনটে ককটেল হামলার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ
যে সরকার রাষ্ট্রপতি পরিবর্তন করার সক্ষমতা রাখে না সে দেশ পরিবর্তন করবে কীভাবে।
রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ, গ্রেপ্তার ও বিচারের দাবি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের
‘জুলাই পদযাত্রা’ নিয়ে বৃহস্পতিবার জামালপুরে আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা
জামালপুরে শহর বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত: ঐক্যের ডাক দিলেন সংসদ সদস্য ওয়ারেছ আলী মামুন
মাদারগঞ্জে জামায়াতে ইসলামীর চরপাকেরদহ ইউনিয়ন শাখা কার্যালয় উদ্বোধন
খোরশেদুজ্জামান লেবুর স্মৃতিচারণে অশ্রুসিক্ত নেতাকর্মীরা: ইসলামপুরে ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত
জামালপুরের ইসলামপুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, এমপি সুলতান মাহমুদ বাবুর গাড়ি ভাঙচুর
জামালপুরে আওয়ামী লীগ নেতার কার্যালয়ে পুলিশের অভিযান: আগ্নেয়াস্ত্র, হাতবোমা ও মদ উদ্ধার
জামালপুরে আওয়ামী লীগ নেতার কার্যালয়ে অভিযান: অস্ত্র, বোমা ও বিদেশি মদ উদ্ধার
আসন্ন ইউপি নির্বাচনে এম. ইলিয়াছ আলীকে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা এলাকাবাসীর
ইসলামপুরে আওয়ামীলীগের অপতৎপরতা বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের তীব্র সমালোচনা ইসলামী আন্দোলনের
বগুড়ার শিবগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার, বিশেষ অভিযানে যৌথ পদক্ষেপ
মতলব উত্তরে অপপ্রচার ও শিষ্টচার বর্হিভুত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল
মাদারীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে মহিলা দলের বিক্ষোভ মিছিল
বরিশালে সাবেক কাউন্সিলর ও আইনজীবী নেতা রফিকুল ইসলাম খোকন গ্রেপ্তার
শিবিরের অপপ্রচার ও নারী নির্যাতনের প্রতিবাদে জামালপুর আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের বিক্ষোভ
জামালপুরে নাশকতার মামলায় আওয়ামী লীগের দুই নেতা আটক, পাঠানো হলো জেলহাজতে
বিএনপি শুধু প্রতিশ্রুতি দেয় না, বাস্তবায়নে বিশ্বাস করে: ড. জিয়াউদ্দিন হায়দার
মতলব উত্তর উপজেলা বিএনপির উদ্যোগে শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকী পালন
বকশীগঞ্জে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত: আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জামালপুরে শহীদ জিয়াউর রহমান কলেজে ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল
কবিতার খাতা থেকে রাজপথের উত্তাপ: ঢাকা দক্ষিণ যুবদলের নেতৃত্বে কি তবে কবি আসলাম
গুলশানে ১০ কোটি টাকা চাঁদা ও ১৯ কাঠার বাড়ি দখল চেষ্টা: আওয়ামী লীগ নেতা আজিজ চেয়ারম্যান গ্রেপ্তার
চাঁদপুরে বিএনপি ও গণঅধিকার পরিষদের দুই শতাধিক নেতাকর্মীর এনসিপিতে যোগদান
মাদারীপুরের হেলেন জেরিন খান সংরক্ষিত নারী আসনে মনোনীত; জেলাজুড়ে আনন্দ মিছিল