মোঃ আশিকুজ্জামান, স্টাফ রিপোর্টার ১৪ মে ২০২৬ ০৯:০৬ পি.এম
গুলশানে ১০ কোটি টাকা চাঁদা ও ১৯ কাঠার বাড়ি দখল চেষ্টা: আওয়ামী লীগ নেতা আজিজ চেয়ারম্যান গ্রেপ্তার
রাজধানীর অভিজাত এলাকা গুলশানে ১৯ কাঠার বাড়ি দখল চেষ্টা ও ১০ কোটি টাকা চাঁদা দাবির ঘটনায় মূলহোতা আজিজুর রহমান ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৩ মে) বিকেলে রাজধানীর বসুন্ধরা এলাকার নিজ বাসায় গুলশান থানা পুলিশ এই অভিযান চালায়।
গ্রেপ্তার আজিজুর রহমান ঢাকা জেলার নবাবগঞ্জ থানার গালিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। পাশাপাশি তিনি ওই ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি।
পুলিশ বলছে, আজিজুর রহমান ভূঁইয়া নবাবগঞ্জের জনপ্রতিনিধি হলেও গুলশান ও ভাটারা এলাকায় তিনি ও তার পরিবারের লোকজন জমি ব্যবসা ও ডেভলপার ব্যবসায় জড়িত। বিভিন্ন জমি ও বাড়ি দখল ও দখল চেষ্টার অভিযোগ রয়েছে এই আজিজুর হমান ভূঁইয়া ওরফে আজিজ চেয়ারম্যানের বিরুদ্ধে।তার বিরুদ্ধে অভিযোগ, নেপথ্যে থেকে গুলশান ১ নম্বর এলাকার ১২৭ নম্বর রোডের ১৯ কাঠার বাড়ি দখলের চেষ্টা করেছিলেন। তা করতে না পেরে ১০ কোটি টাকা চাঁদা দাবি করেন। ওই ঘটনায় দায়ের মামলার তদন্তে বেরিয়ে আসে এই আজিজুরের নাম।
জানা গেছে, গত ১৯ মার্চ রোজার ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় গুলশান ১ নম্বর এলাকার ১২৭ নম্বর রোডের ১৯ কাটা ১৩ ছটাক আয়তনের ১৫ নম্বর বাড়িটি আজিজুর রহমান ভূঁইয়ার লোকজন দখলে নেয়। একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় দখলদাররা পিছু হটে। তবে এর আগেও ওই বাড়িটি দখলের চেষ্টা করে আজিজুরের লোকজন। তা না পেরে বাড়ি মালিকের কাছ থেকে ১০ কোটি টাকার চাঁদা দাবি করেছিল।
গুলশান থানার ওসি দাউদ হোসেন বলেন, বাড়ি দখল চেষ্টা ও চাঁদা দাবির ঘটনায় দায়ের মামলায় এর আগেও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্য এবং তদন্তে নিশ্চিত হয়ে বুধবার বিকেলে ঘটনার নেপথ্য আসামি আজিজুর রহমান ভূঁইয়ার অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়। জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গুলশানের ওই বাড়িটির নথি ঘেঁটে দেখা যায়, ২০১৩ সালের শেষের দিকে আব্দুল আজিজ খান নামের এক ব্যক্তির কাছ থেকে পুরাতন ভবনসহ গুলশানের বাড়িটি কেনে মেসার্স মুন ইন্টারন্যাশনাল প্রিন্টিং প্রেস। ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক তাবাসসুম আরেফিন রহমান; তার ডাক নাম মুন। ভবনটিতে ব্যবসায়িক কাজের পাশাপাশি তার বোনসহ অন্য স্বজনরা বসবাস করে আসছিলেন।
বাড়িটির বিক্রেতা আব্দুল আজিজ খানের বাড়ি ঢাকা জেলার নবাবগঞ্জে। তিনি ২০১৫ মারা গেছেন। তবে একই এলাকার চেয়ারম্যান আজিজুর রহমান ভূঁইয়া নিজেকে বাড়িটির আম মোক্তার দাবি করে সেটি দখলের চেষ্টা করেন। তা না পেরে নিজের লোক হানিফ হাওলাদারকে বাড়িটির ভুয়া মালিক সাজিয়ে জাল কাগজ তৈরি করেছিলেন।
বাড়ি দখল চেষ্টা ও চাঁদা দাবির ঘটনায় দায়ের মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক মাহবুবুর রহমান বলেন, গ্রেপ্তার আজিজুর রহমান ভূঁইয়ার বিরুদ্ধে চাঁদা দাবি ও বাড়ি দখল চেষ্টার নানা অভিযোগ রয়েছে। তিনি নবাবগঞ্জের চেয়ারম্যান হলেও রাজধানীর গুলশান ও ভাটারা এলাকায় প্রভাব রয়েছে। তা ছাড়া তিনি ২০২৪ সালের ৫ আগস্টের পর গুলশান এলাকায় আত্মগোপনে ছিলেন। পালিয়ে থেকেও নানা অপকর্ম করে আসছিলেন।
তিনি বলেন, মামলার অভিযোগ ছাড়াও গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান ভূঁইয়া গুলশান এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য অর্থ প্রদান ছাড়াও নানা অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, নবাবগঞ্জের গালিমপুরেও চেয়ারম্যান আজিজুর রহমান ভূঁইয়ার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। স্থানীয় ইউপি সদস্যরা তার বিরুদ্ধে বিভিন্ন সময় অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগের কারণে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবও দিয়েছিল। তার পরিবার আওয়ামী লীগ ছাড়াও বিএনপি ও জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত।
গুলশানে ১০ কোটি টাকা চাঁদা ও ১৯ কাঠার বাড়ি দখল চেষ্টা: আওয়ামী লীগ নেতা আজিজ চেয়ারম্যান গ্রেপ্তার
চাঁদপুরে বিএনপি ও গণঅধিকার পরিষদের দুই শতাধিক নেতাকর্মীর এনসিপিতে যোগদান
মাদারীপুরের হেলেন জেরিন খান সংরক্ষিত নারী আসনে মনোনীত; জেলাজুড়ে আনন্দ মিছিল
বিএনপির সংরক্ষিত নারী আসনের তালিকায় সুবর্ণা ঠাকুর: আ.লীগ নেত্রীর মনোনয়ন ঘিরে তুলকালাম
তারেক রহমানের নেতৃত্বে ইন্টারভিউ: পছন্দের প্রার্থী নয়, যোগ্যদের খুঁজছে বিএনপি
বকশীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলা: ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ
ছেঙ্গারচরে নূরুল হক সরকারের নির্বাচনী গণসংযোগ: ৪ নম্বর ওয়ার্ডে উন্নয়ন ও ন্যায়বিচারের অঙ্গীকার
মেলান্দহের সাবেক ইউপি চেয়ারম্যান জুবেরীর গ্রেফতারে বিলম্ব; উত্তাল ১নং দুরমুঠ ইউনিয়ন
জামালপুর জেলা কারাগারে বন্দি জিয়াউল হকের মৃত্যু, নেপথ্যে চিকিৎসায় গাফিলতি?
গণভোটের রায় কার্যকর না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি: জামালপুরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ।
খুলনায় বিএনপি নেতাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা: আতঙ্কে এলাকাবাসী
বিএনপি এ দেশে থাকতে পারবে না’ বক্তব্যটি ছিল ‘স্লিপ অব টাং’: এমপি হানজালা
কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
বেতাগীতে (বিএনপি) দুই দফা আনন্দ মিছিল:-চিফ হুইপ নুরুল ইসলাম মনি
ঢাকায় ইফতার পার্টিতে যেতে গিয়ে আওয়ামীলীগ এর সাবেক এমপি অধ্যক্ষ শাহ্ আলম আটক
ঢাকা–৯ আসনের মাননীয় সংসদ সদস্য এবং সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয় এর মাননীয় প্রতিমন্ত্রী জনাব হাবিবুর রশিদ হাবিব আজ মান্ডা খাল ও জিরানি খাল পরিদর্শন করেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে বিএমপি কমিশনার এর সৌজন্য সাক্ষাৎ!
চাঁদাবাজি প্রতিরোধে শ্রমিক দল নেতাদের কঠোর নির্দেশ
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বিএনপি স্হায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি কে বরিশাল বিভাগ সমিতি'র পক্ষ থেকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বরগুনার সংরক্ষিত নারী আসনে আলোচনায় আইনজীবি মারজিয়া হিরা
আত্মসমর্পণ করে জামিন পেলেন আ.লীগ নেতা ইউনুস
জয়বাংলা স্লোগান দিয়ে আওয়ামী লীগের কার্যালয়ে পতাকা উত্তোলন
পটুয়াখালী দশমিনায় আওয়ামী লীগের কার্যালয় খুলে দোয়া-মোনাজাত,কিছুক্ষণ পরেই ভাঙচুর করে ছাত্রদলের তালা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ আসনে মই মার্কায় ভোটপ্রদানকারীদেরকে শুভেচ্ছা ও বিজয়ী প্রার্থীকে অভিনন্দন
বরিশাল -৫ আসনে নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও দোয়া অনুষ্ঠানে রহমাতুল্লাহ
ভোটের আগের রাতে ভোটকেন্দ্রে বোমা বিস্ফোরণ করবে প্রতিন্দন্দ্বী প্রার্থী, শঙ্কা মিল্টন বৈদ্যর
দেওয়ানগঞ্জে বিএনপির নারী সমাবেশ অনুষ্ঠিত
বকশীগঞ্জে জামায়াতে যোগ দিলেন বিএনপির শতাধিক নেতা-কর্মী
জামালপুরের শরিফপুর ইউনিয়নের বেড়া পাথালিয়ায় ধানের শীষের উঠান বৈঠক
জামালপুরে ঘোড়াধাপ ও বাঁশচড়া ইউনিয়নে ধানের শীষের নির্বাচনী প্রচারণা এড.শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন