শনিবার ২৬ সেপ্টেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
রাজনীতি

বিএনপির সংরক্ষিত নারী আসনের তালিকায় সুবর্ণা ঠাকুর: আ.লীগ নেত্রীর মনোনয়ন ঘিরে তুলকালাম

বিএনপির সংরক্ষিত নারী আসনের তালিকায় সুবর্ণা ঠাকুর: আ.লীগ নেত্রীর মনোনয়ন ঘিরে তুলকালাম বিএনপির সংরক্ষিত নারী আসনের তালিকায় সুবর্ণা ঠাকুর: আ.লীগ নেত্রীর মনোনয়ন ঘিরে তুলকালাম

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২০ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
 

 

ঘোষিত তালিকায় সবচেয়ে আলোচিত নাম গোপালগঞ্জের সুবর্ণা ঠাকুর। তিনি কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক পদে রয়েছেন বলে জানা গেছে। আওয়ামী লীগের একটি ইউনিটে পদে থেকেও বিএনপির মনোনয়ন পাওয়ায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
তবে সুবর্ণা ঠাকুর দাবি করেছেন, তাকে না জানিয়েই আওয়ামী লীগের ওই পদ দেওয়া হয়েছিল এবং তিনি ইতোমধ্যে পদত্যাগ করেছেন। যদিও পদত্যাগের নির্দিষ্ট সময় জানাতে পারেননি তিনি। তার ভাষ্য, জীবনে কখনও আওয়ামী লীগের কোনো মিছিল বা মিটিংয়ে অংশ নেননি।

 

 

নিজেকে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত দাবি করে তিনি বলেন, ১৯৯২ সাল থেকেই তার পরিবার বিএনপির আদর্শে বিশ্বাসী। তারা নিয়মিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করেন এবং বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেছেন। একপর্যায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও তার সাক্ষাৎ হয়েছে বলে জানান তিনি।
 

সুবর্ণা ঠাকুর গোপালগঞ্জের ওড়াকান্দি হরিচাঁদ ঠাকুর পরিবারের সদস্য এবং পেশায় একজন শিক্ষক। মাতুয়া সম্প্রদায়ের উন্নয়নে কাজ করার কথাও উল্লেখ করেন তিনি।
এদিকে আওয়ামী লীগের পদধারী একজন নেত্রীকে বিএনপির প্রার্থী করায় দলটির ভেতরে অসন্তোষ দেখা দিয়েছে। ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীরা এ সিদ্ধান্তকে হতাশাজনক উল্লেখ করে বলেন, দীর্ঘদিন রাজপথে আন্দোলন-সংগ্রামে থাকা কর্মীদের মূল্যায়ন না করে অন্য দলের নেত্রীকে মনোনয়ন দেওয়া দলীয় আদর্শের পরিপন্থী। অনেকেই বিষয়টিকে ‘অনুপ্রবেশ’ হিসেবে দেখছেন।

 

কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি মোস্তফা মোল্লা জানান, ২০২৩ সালের ১ জানুয়ারির আওয়ামী লীগের কমিটিতে সুবর্ণা ঠাকুরের নাম রয়েছে। তিনি পদত্যাগ করেছেন কি না, তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি।
 

অন্যদিকে, বিএনপির মনোনয়ন বোর্ডের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা মিল্টন বৈদ্য সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে আক্ষেপ প্রকাশ করে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের পদধারী সুবর্ণা ঠাকুরকে বিএনপির সংরক্ষিত নারী এমপি মনোনয়ন দেওয়ার বিষয়টি অত্যন্ত দুঃখজনক ।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

মতলব উত্তরে মাদ্রাসা ছাত্রদের খাবার বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াছ আলী

news image

পোগলদিঘায় বিএনপির বিক্ষোভ মিছিল: "আগুন সন্ত্রাস ও নৈরাজ্য বরদাশত করা হবে না"

news image

আ'লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল।

news image

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে মতলব উত্তরে যুবদলের মিছিল ও সমাবেশ

news image

আওয়ামী লীগের ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান: মাদারগঞ্জে বিএনপির বিশাল মিছিল

news image

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’: জামালপুরে মধ্যরাতে যুবলীগের বিক্ষোভ ও মশাল মিছিল

news image

গণঅভ্যুত্থানে পালানো সরকারের ফিরে আসার নজির নেই: বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী

news image

মেলান্দহে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

news image

জামালপুরে পৌর নির্বাচনে মেয়র প্রার্থী শাহ্ মাসুদের গণসংযোগ ও লিফলেট বিতরণ

news image

মতলবে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে এম ইলিয়াছ আলীর উদ্যোগে মাদ্রাসা ছাত্রদের মাঝে খাবার বিতরণ

news image

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতলব উত্তরে যুবদলের খাল পরিষ্কার কর্মসূচি

news image

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু: লালদিঘী মাঠে মহাসমাবেশের ডাক

news image

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে মহানগর শ্রমিক দলের ব্যাপক অংশগ্রহণ

news image

বকশীগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন: ভার্চুয়ালি যুক্ত ছিলেন মন্ত্রী মিল্লাত

news image

আওয়ামী লীগের লুটপাটেই বর্তমান বিদ্যুৎ সংকট: এমপি ওয়ারেছ আলী মামুন

news image

মতলব উত্তরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও সভা: প্রধান অতিথি হাজী মোশারফ

news image

দেওয়ানগঞ্জে ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের  সাধারণ সম্পাদক গ্রেপ্তার

news image

জামালপুর পৌরসভার মেয়র প্রার্থী শাহ্ মাসুদের গণসংযোগ ও লিফলেট বিতরণ 

news image

মতলব উত্তরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

news image

জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

news image

জামালপুরে মেয়র প্রার্থী সোহেল রানা'র গণসংযোগ ও লিফলেট বিতরণ 

news image

জামালপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

news image

বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জামালপুরে শহর পরিচ্ছন্নতা অভিযান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

news image

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ছেংগারচর পৌর বিএনপির মিলাদ ও দোয়া

news image

বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখতে কলেজ পৌর ছাত্রদলের কর্মসূচি পালন

news image

মেলান্দহ  জুলাই অভ্যুত্থান দিবস’ উপলক্ষে উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশ অনুষ্ঠিত 

news image

নান্দিনা-লক্ষীরচর ব্রীজের উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করলেন এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন এমপি

news image

বগুড়ার ধুনটে ককটেল বিস্ফোরণ ও নাশকতা মামলায় যুবলীগ নেতা রফিকুল ইসলাম গ্রেপ্তার

news image

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আলোচন ও দোয়া মাহফিল।

news image

বগুড়ার ধুনটে ককটেল হামলার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ