মোছাঃ পারভীন আক্তার, স্টাফ রিপোর্টার ১৭ এপ্রিল ২০২৬ ০৩:৫০ পি.এম
মেলান্দহের সাবেক ইউপি চেয়ারম্যান জুবেরীর গ্রেফতারে বিলম্ব; উত্তাল ১নং দুরমুঠ ইউনিয়ন
মেলান্দহ উপজেলার ১নং দুরমুট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খালেদুজ্জামান জুবেরীর বিরুদ্ধে নানা অপকর্ম ও দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের। বিভিন্ন গণমাধ্যমে তার অনিয়মের ফিরিস্তি উঠে আসলেও রহস্যজনক কারণে প্রশাসন তাকে এখনো গ্রেফতার করতে পারেনি। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তিনি পলাতক থাকলেও, সম্প্রতি তার এলাকায় অবস্থানের খবর এবং তাকে ঘিরে রাজনৈতিক ছত্রছায়ার অভিযোগে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জনমনে প্রশ্ন তার খুটির জোর কোথায়?
গত ৫ই আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর থেকে জুবেরী গা ঢাকা দিলেও তার আধিপত্য কমেনি বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের প্রশ্ন, এত অভিযোগ এবং মামলা থাকার পরেও কেন তাকে আইনের আওতায় আনা হচ্ছে না? অভিযোগ রয়েছে, বিরোধীদলীয় কিছু স্থানীয় প্রভাবশালী নেতা মোটা অংকের টাকার বিনিময়ে তাকে ‘শেল্টার’ বা আশ্রয় দিচ্ছেন। এই রাজনৈতিক ছত্রছায়াই তাকে প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে রাখছে বলে মনে করছেন সাধারণ মানুষ।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, গত ১৪ তারিখ (মঙ্গলবার) জুবেরী তার নিজ বাড়িতে অবস্থান করছিলেন। এই খবর ছড়িয়ে পড়লে দুরমুট ইউনিয়নের সর্বস্তরের মানুষ ক্ষোভে ফেটে পড়েন। অপরাধীর অবস্থানের খবরে ইউনিয়নবাসী সংগঠিত হয়ে একটি প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের করেন।
মিছিলটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং জুবেরীর গ্রেফতারের দাবিতে স্লোগান দেয়। বিক্ষোভকারীদের দাবি,
সাবেক চেয়ারম্যান জুবেরীকে অবিলম্বে গ্রেফতার করতে হবে।
তার সকল অপকর্মের বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
যারা তাকে টাকার বিনিময়ে আশ্রয় দিচ্ছে, তাদেরও মুখোশ উন্মোচন করতে হবে।
বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সাধারণ মানুষের অভিযোগ, জুবেরীর মতো অপরাধী মুক্ত থাকলে এলাকায় অশান্তি আরও বাড়বে। তারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন যাতে দ্রুত এই বিতর্কিত সাবেক চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কোনো মন্তব্য পাওয়া না গেলেও বিক্ষুব্ধ জনতা হুঁশিয়ারি দিয়েছেন যে, তাকে দ্রুত আইনের আওতায় না আনলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
‘বিএনপির মিডিয়া সেক্টর অত্যন্ত দুর্বল’: সামাজিক যোগাযোগমাধ্যমে ইস্রাফিল আলমের পোস্ট
মতলব উত্তরের ছেংগারচরে অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
চাঁদপুরের মতলব উত্তরে ওয়ার্ড বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ
চাঁদপুরের ছেংগারচরে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল
সব ভোট পেলেও বিএনপির চেয়ারম্যান হওয়া কঠিন: বাকেরগঞ্জ বিএনপি নেতা গোলাম মস্তফা সিকদার
নির্বাচন না হলে বাংলাদেশের অস্তিত্ব চরম সংকটে পড়ত: বিমান ও পর্যটনমন্ত্রী মিল্লাত
দেওয়ানগঞ্জে শহিদ অ্যাডভোকেট আব্দুর রাজ্জাকের ২৭তম শাহাদাৎবার্ষিকী পালিত
চাঁদপুরের মতলব উত্তরে ইসলামাবাদ ইউনিয়ন শ্রমিক দলের কার্যালয় উদ্বোধন করলেন আলমগীর সরকার
মতলব উত্তরের বৈদ্যনাথপুরে শাহ্ আলম লস্করের গণসংযোগ, ইউপি নির্বাচনের আগাম প্রস্তুতি
মতলব উত্তরে ইউপি নির্বাচন: গজরায় বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগে শাহ্ আলম লস্কর
গজরায় শাহ আলম লস্করের বাড়ি বাড়ি গণসংযোগ ও উঠান বৈঠক: আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয়
মতলব উত্তরের অসুস্থ বিএনপি নেতা আনোয়ার হোসেনের শারীরিক অবস্থার খোঁজ নিলেন ফয়সাল সোহেল
মতলব উত্তরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ, গুজব ও অস্থিতিশীলতার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান
অসুস্থ বিএনপি নেতা ছৈদ হোসেনের খোঁজখবর নিলেন শাহ আলম লস্কর, নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ
গজরা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শাহ আলম লস্করের গণসংযোগ ও পথসভা, উন্নয়নের প্রতিশ্রুতি
মতলব উত্তরে মাদ্রাসা ছাত্রদের খাবার বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াছ আলী
পোগলদিঘায় বিএনপির বিক্ষোভ মিছিল: "আগুন সন্ত্রাস ও নৈরাজ্য বরদাশত করা হবে না"
আ'লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল।
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে মতলব উত্তরে যুবদলের মিছিল ও সমাবেশ
আওয়ামী লীগের ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান: মাদারগঞ্জে বিএনপির বিশাল মিছিল
‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’: জামালপুরে মধ্যরাতে যুবলীগের বিক্ষোভ ও মশাল মিছিল
গণঅভ্যুত্থানে পালানো সরকারের ফিরে আসার নজির নেই: বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী
মেলান্দহে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জামালপুরে পৌর নির্বাচনে মেয়র প্রার্থী শাহ্ মাসুদের গণসংযোগ ও লিফলেট বিতরণ
মতলবে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে এম ইলিয়াছ আলীর উদ্যোগে মাদ্রাসা ছাত্রদের মাঝে খাবার বিতরণ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতলব উত্তরে যুবদলের খাল পরিষ্কার কর্মসূচি
১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু: লালদিঘী মাঠে মহাসমাবেশের ডাক
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিতে মহানগর শ্রমিক দলের ব্যাপক অংশগ্রহণ
বকশীগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন: ভার্চুয়ালি যুক্ত ছিলেন মন্ত্রী মিল্লাত
আওয়ামী লীগের লুটপাটেই বর্তমান বিদ্যুৎ সংকট: এমপি ওয়ারেছ আলী মামুন