বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ১২ এপ্রিল ২০২৬ ০৬:৪৪ পি.এম
জামালপুরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ।
গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে রাজপথে নেমেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যজোট। রবিবার (১২ এপ্রিল ২০২৬) সন্ধ্যায় জামালপুর জেলা শাখার উদ্যোগে এই বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। শহরের প্রধান সড়কগুলোতে জোটের নেতাকর্মীদের স্লোগানে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।
রবিবার সন্ধ্যায় জামালপুর শহরের পিটিআই মোড় থেকে ১১ দলীয় ঐক্যজোটের ব্যান্যারে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে বকুলতলা মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে জামায়াতে ইসলামী এবং জোটভুক্ত অন্যান্য রাজনৈতিক দলের শত শত নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা তাদের যৌক্তিক দাবিগুলো তুলে ধরেন।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুস সাত্তার। এছাড়াও বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আওয়াল, সহকারী সেক্রেটারি নূরুল হক জামালী, অ্যাডভোকেট ছামিউল হক এবং এনসিপির ছাত্রনেতা আমিমুল ইহসানসহ জোটের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, "দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণভোটের রায় বাস্তবায়ন করা এখন সময়ের অন্যতম প্রধান দাবিতে পরিণত হয়েছে। জনগণের প্রত্যাশা ও গণতান্ত্রিক অধিকারকে উপেক্ষা করে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুগুলো ঝুলিয়ে রাখা হচ্ছে, যা কোনোভাবেই একটি স্বাধীন রাষ্ট্রে গ্রহণযোগ্য নয়।"
নেতৃবৃন্দ অভিযোগ করেন যে, জনগণের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত না হলে একটি সুস্থ গণতান্ত্রিক পরিবেশ গড়ে ওঠা সম্ভব নয়। তারা অবিলম্বে গণভোটের রায় কার্যকর করে জনগণের মতামতের প্রতি সম্মান দেখানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
সমাবেশ থেকে হুশিয়ারি উচ্চারণ করে বলা হয়, "কোনো ধরনের দমন-পীড়ন বা বাধা দিয়ে গণআন্দোলন দমিয়ে রাখা যাবে না। জনগণের ন্যায্য অধিকার আদায়ে রাজপথের আন্দোলন আরও তীব্র করা হবে।" একই সঙ্গে দেশের সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে অধিকার আদায়ের আহ্বান জানান বক্তারা।
সবশেষে, একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে কর্মসূচি সমাপ্ত করা হয়। বিক্ষোভকে কেন্দ্র করে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে।
বরিশাল মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
‘বিএনপির মিডিয়া সেক্টর অত্যন্ত দুর্বল’: সামাজিক যোগাযোগমাধ্যমে ইস্রাফিল আলমের পোস্ট
মতলব উত্তরের ছেংগারচরে অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
চাঁদপুরের মতলব উত্তরে ওয়ার্ড বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ
চাঁদপুরের ছেংগারচরে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল
সব ভোট পেলেও বিএনপির চেয়ারম্যান হওয়া কঠিন: বাকেরগঞ্জ বিএনপি নেতা গোলাম মস্তফা সিকদার
নির্বাচন না হলে বাংলাদেশের অস্তিত্ব চরম সংকটে পড়ত: বিমান ও পর্যটনমন্ত্রী মিল্লাত
দেওয়ানগঞ্জে শহিদ অ্যাডভোকেট আব্দুর রাজ্জাকের ২৭তম শাহাদাৎবার্ষিকী পালিত
চাঁদপুরের মতলব উত্তরে ইসলামাবাদ ইউনিয়ন শ্রমিক দলের কার্যালয় উদ্বোধন করলেন আলমগীর সরকার
মতলব উত্তরের বৈদ্যনাথপুরে শাহ্ আলম লস্করের গণসংযোগ, ইউপি নির্বাচনের আগাম প্রস্তুতি
মতলব উত্তরে ইউপি নির্বাচন: গজরায় বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগে শাহ্ আলম লস্কর
গজরায় শাহ আলম লস্করের বাড়ি বাড়ি গণসংযোগ ও উঠান বৈঠক: আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয়
মতলব উত্তরের অসুস্থ বিএনপি নেতা আনোয়ার হোসেনের শারীরিক অবস্থার খোঁজ নিলেন ফয়সাল সোহেল
মতলব উত্তরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ, গুজব ও অস্থিতিশীলতার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান
অসুস্থ বিএনপি নেতা ছৈদ হোসেনের খোঁজখবর নিলেন শাহ আলম লস্কর, নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ
গজরা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শাহ আলম লস্করের গণসংযোগ ও পথসভা, উন্নয়নের প্রতিশ্রুতি
মতলব উত্তরে মাদ্রাসা ছাত্রদের খাবার বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াছ আলী
পোগলদিঘায় বিএনপির বিক্ষোভ মিছিল: "আগুন সন্ত্রাস ও নৈরাজ্য বরদাশত করা হবে না"
আ'লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল।
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে মতলব উত্তরে যুবদলের মিছিল ও সমাবেশ
আওয়ামী লীগের ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান: মাদারগঞ্জে বিএনপির বিশাল মিছিল
‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’: জামালপুরে মধ্যরাতে যুবলীগের বিক্ষোভ ও মশাল মিছিল
গণঅভ্যুত্থানে পালানো সরকারের ফিরে আসার নজির নেই: বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী
মেলান্দহে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জামালপুরে পৌর নির্বাচনে মেয়র প্রার্থী শাহ্ মাসুদের গণসংযোগ ও লিফলেট বিতরণ
মতলবে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে এম ইলিয়াছ আলীর উদ্যোগে মাদ্রাসা ছাত্রদের মাঝে খাবার বিতরণ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতলব উত্তরে যুবদলের খাল পরিষ্কার কর্মসূচি
১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু: লালদিঘী মাঠে মহাসমাবেশের ডাক
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিতে মহানগর শ্রমিক দলের ব্যাপক অংশগ্রহণ
বকশীগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন: ভার্চুয়ালি যুক্ত ছিলেন মন্ত্রী মিল্লাত