মোছাঃ পারভীন আক্তার, স্টাফ রিপোর্টার ১৮ এপ্রিল ২০২৬ ০৫:২৫ পি.এম
বকশীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলা: ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ
জামালপুরের বকশীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতাদের ওপর সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুর হামলার ঘটনায় পুলিশি অসহযোগিতার অভিযোগ উঠেছে। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে মামলা গ্রহণ না করার এই অভিযোগ তুলেছেন সেচ্ছাসেবক দলের নেতারা।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে বকশীগঞ্জ পৌর শহরের সাব-রেজিস্ট্রার মোড় এলাকায় মেরুরচর ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা এই ক্ষোভ প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মামলার বাদী ও ভুক্তভোগী খুরশেদ আলম। লিখিত বক্তব্যে জানানো হয়- একটি হাটের ইজারাকে কেন্দ্র করে গত ১০ এপ্রিল রাতে সাধুরপাড়া ইউনিয়নের কামালের বার্তী বাজার এলাকায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাদের ওপর অতর্কিত হামলা চালান সাবেক ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু ও তার অনুসারীরা। ওই ঘটনায় উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক ও সাধুরপাড়া ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি আনার আলী আহত হন। ঘটনার পরপরই থানায় লিখিত অভিযোগ দেয়ার পর ৮ দিন অতিবাহিত হতে চললেও পুলিশ মামলাটি নথিভুক্ত করেনি। সংবাদ সম্মেলনে নেতারা অবিলম্বে মাহমুদুল আলম বাবুকে গ্রেফতারের দাবি জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন- আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি অভিযুক্তদের গ্রেফতার ও মামলা রুজু করা না হয়, তবে কঠোর আন্দোলনে নামবেন তারা।
তবে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন- “মামলার যোগ্য যেটি, সেটি মামলা হিসেবে নেয়া হয়। আর যেটি মামলার যোগ্য না, সেটি মামলা হিসেবে নেয়া হয় না। এখানে হাটের ইজারা নিয়ে চাচা ভাতিজা ধাক্কা ধাক্কি করেছে। এটি কি মামলা হিসেবে নেয়া যায়? এরপর আবার বিষয়টি সমাধানের জন্য স্থানীয় বিএনপি নেতারা দায়িত্ব নিয়েছে। আর বাদীপক্ষ আমার সাথে কোনো যোগাযোগ করেনি বা আমার কাছে আসেনি। তারা যদি আসতো তাহলে যে ধারায় মামলা নেয়া যায় সেই ধারায় মামলা নেয়া যেতে পারতো। তারা আমার কাছে আসেনি।”
অন্যদিকে, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স বলেন- “আগামীকাল এই বিষয়টি আমরা দেখবো।” অভিযুক্ত মাহমুদুল আলম বাবু সাধুরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি সাংবাদিক গোলাম রব্বানি নাদিম হত্যা মামলার প্রধান আসামি।
জামালপুরে শহর বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত: ঐক্যের ডাক দিলেন সংসদ সদস্য ওয়ারেছ আলী মামুন
মাদারগঞ্জে জামায়াতে ইসলামীর চরপাকেরদহ ইউনিয়ন শাখা কার্যালয় উদ্বোধন
খোরশেদুজ্জামান লেবুর স্মৃতিচারণে অশ্রুসিক্ত নেতাকর্মীরা: ইসলামপুরে ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত
জামালপুরের ইসলামপুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, এমপি সুলতান মাহমুদ বাবুর গাড়ি ভাঙচুর
জামালপুরে আওয়ামী লীগ নেতার কার্যালয়ে পুলিশের অভিযান: আগ্নেয়াস্ত্র, হাতবোমা ও মদ উদ্ধার
জামালপুরে আওয়ামী লীগ নেতার কার্যালয়ে অভিযান: অস্ত্র, বোমা ও বিদেশি মদ উদ্ধার
আসন্ন ইউপি নির্বাচনে এম. ইলিয়াছ আলীকে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা এলাকাবাসীর
ইসলামপুরে আওয়ামীলীগের অপতৎপরতা বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের তীব্র সমালোচনা ইসলামী আন্দোলনের
বগুড়ার শিবগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার, বিশেষ অভিযানে যৌথ পদক্ষেপ
মতলব উত্তরে অপপ্রচার ও শিষ্টচার বর্হিভুত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল
মাদারীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে মহিলা দলের বিক্ষোভ মিছিল
বরিশালে সাবেক কাউন্সিলর ও আইনজীবী নেতা রফিকুল ইসলাম খোকন গ্রেপ্তার
শিবিরের অপপ্রচার ও নারী নির্যাতনের প্রতিবাদে জামালপুর আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের বিক্ষোভ
জামালপুরে নাশকতার মামলায় আওয়ামী লীগের দুই নেতা আটক, পাঠানো হলো জেলহাজতে
বিএনপি শুধু প্রতিশ্রুতি দেয় না, বাস্তবায়নে বিশ্বাস করে: ড. জিয়াউদ্দিন হায়দার
মতলব উত্তর উপজেলা বিএনপির উদ্যোগে শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকী পালন
বকশীগঞ্জে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত: আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জামালপুরে শহীদ জিয়াউর রহমান কলেজে ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল
কবিতার খাতা থেকে রাজপথের উত্তাপ: ঢাকা দক্ষিণ যুবদলের নেতৃত্বে কি তবে কবি আসলাম
গুলশানে ১০ কোটি টাকা চাঁদা ও ১৯ কাঠার বাড়ি দখল চেষ্টা: আওয়ামী লীগ নেতা আজিজ চেয়ারম্যান গ্রেপ্তার
চাঁদপুরে বিএনপি ও গণঅধিকার পরিষদের দুই শতাধিক নেতাকর্মীর এনসিপিতে যোগদান
মাদারীপুরের হেলেন জেরিন খান সংরক্ষিত নারী আসনে মনোনীত; জেলাজুড়ে আনন্দ মিছিল
বিএনপির সংরক্ষিত নারী আসনের তালিকায় সুবর্ণা ঠাকুর: আ.লীগ নেত্রীর মনোনয়ন ঘিরে তুলকালাম
তারেক রহমানের নেতৃত্বে ইন্টারভিউ: পছন্দের প্রার্থী নয়, যোগ্যদের খুঁজছে বিএনপি
বকশীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলা: ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ
ছেঙ্গারচরে নূরুল হক সরকারের নির্বাচনী গণসংযোগ: ৪ নম্বর ওয়ার্ডে উন্নয়ন ও ন্যায়বিচারের অঙ্গীকার
মেলান্দহের সাবেক ইউপি চেয়ারম্যান জুবেরীর গ্রেফতারে বিলম্ব; উত্তাল ১নং দুরমুঠ ইউনিয়ন
জামালপুর জেলা কারাগারে বন্দি জিয়াউল হকের মৃত্যু, নেপথ্যে চিকিৎসায় গাফিলতি?
গণভোটের রায় কার্যকর না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি: জামালপুরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ।