মোছাঃ পারভীন আক্তার, স্টাফ রিপোর্টার ১২ মে ২০২৬ ০১:৫৫ পি.এম
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার চর কামালের বার্ত্তী এলাকায় ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় একটি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী পরিবার স্থানীয় থানায় মামলা করতে ব্যর্থ হয়ে অবশেষে আদালতের শরণাপন্ন হয়েছেন। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে।
মামলার বিবরণ ও বাদী মো. শাহ আলমের অভিযোগ অনুযায়ী, গত ১১ এপ্রিল শনিবার দুপুর আনুমানিক ১২টার দিকে এই হামলার ঘটনা ঘটে। শাহ আলম জানান, একই এলাকার মো. আশরাফুল (৩০), মো. আলমাছ (২৫), মো. বড় গেল্লা (২৩), মো. ফকির মিস্ত্রি (৩০) ও মো. আবু রশিদসহ (৫০) প্রায় ৩০-৩৫ জনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর বাড়িতে প্রবেশ করে।
ভুক্তভোগী পরিবারের দাবি, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে শাহ আলমের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তাঁকে প্রাণনাশের হুমকি ও বাড়িঘর থেকে উচ্ছেদের ভয় দেখানো হতো। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন অভিযুক্তরা রামদা, হাতুড়ি, লোহার সাবল ও লাঠিসোঁটা নিয়ে বাড়িতে তাণ্ডব চালায়।
হামলাকারীরা বসতঘর, রান্নাঘর ও বাথরুম ব্যাপক ভাঙচুর করে। একপর্যায়ে তারা খড়ের পালায় আগুন দেওয়ার চেষ্টা চালায় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। বাদীর দাবি অনুযায়ী, ভাঙচুরে প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া ঘর থেকে নগদ ৫০ হাজার টাকা, প্রায় ৫০ হাজার টাকা মূল্যের স্বর্ণালঙ্কার এবং জমির গুরুত্বপূর্ণ কাগজপত্র লুটে নেয় হামলাকারীরা।
হামলার সময় শাহ আলমের মেয়ে মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে গেলে তাকে বাধা দেওয়া হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দিয়ে সন্ত্রাসীরা এলাকা ত্যাগ করে।
ভুক্তভোগী শাহ আলম জানান, ঘটনার পর তিনি প্রতিকার চেয়ে থানায় গেলেও কোনো মামলা নেওয়া হয়নি। নিরুপায় হয়ে তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। তবে এই বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনী মামলার তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। এই ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
খুলনায় যৌথ অভিযান আরও গতিশীল করার নির্দেশ কেএমপি কমিশনারের: ‘অপরাধীদের কোনো বাহিনী থাকবে না’
মাদারীপুরে ডিবির বিশেষ অভিযানে ৯৪০ পিস ইয়াবাসহ ১৬ মাদক কারবারি গ্রেপ্তার
মাগুরা জেলা পুলিশের উদ্যোগে বিবাদমান দুটি গ্রুপের মাঝে সম্প্রীতি সভা অনুষ্ঠিত!
জামালপুরে অজ্ঞাত মরদেহের পরিচয় শনাক্ত করল পিবিআই: মৃত ব্যক্তি চরপলিশার শাহ জামাল
৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় দেওয়াল ভাঙচুরের অভিযোগ; মতলব উত্তরে ঠিকাদারের বিরুদ্ধে মানববন্ধন
জামালপুরের মাদারগঞ্জে যুবদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
দেওয়ানগঞ্জে তীব্র গরমে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু, জনজীবন বিপর্যস্ত
জামালপুরের দেওয়ানগঞ্জে জিঞ্জিরাম নদীতে গোসল করতে নেমে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থী নিখোঁজ
সানন্দবাড়ী ব্রহ্মপুত্র নদে নিখোঁজ স্কুলছাত্র শাওনের মরদেহ ৩০ ঘণ্টা পর উদ্ধার
রংপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা! পকেটে লেখা— ‘আমার মৃত্যুর জন্য আমি দায়ী’
মাদারগঞ্জে ঈদের ছুটিতে এসে পুকুরের পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
মাদারীপুরে চামড়ার বর্জ্য ফেলে ১০ লাখ টাকার মাছ নিধন, মাথায় হাত চাষীর
মাদারগঞ্জে প্রয়াত যুবদল কর্মীর অসহায় বিধবা স্ত্রীকে ঘর তৈরি করে দিচ্ছে উপজেলা যুবদল
বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু
মাদারীপুরে গরুর হাটে যাওয়ার পথে ট্রাকে বজ্রপাত; কিশোরের মর্মান্তিক মৃত্যু, আহত ২
মাদারীপুর ও রাজৈরে প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ বিতরণ, পাশে দাঁড়ালেন হেলেন জেরিন খান এমপি
জামালপুরের সানন্দবাড়ী হাটে মহিষের তাণ্ডব: কেড়ে নিল ২ জনের প্রাণ
বগুড়াকে আধুনিক সিটি কর্পোরেশন ও তিলোত্তমা নগরী গড়ার মেগা পরিকল্পনা ঘোষণা
রাজশাহীতে রিকশাচালক ও দিনমজুরের সন্তানসহ ৪৯ জন পেলেন পুলিশে চাকরি
পবিত্র ঈদ-উল-আযহা: মাদারীপুরে পশুর হাটের ইজারাদারদের সাথে পুলিশ সুপারের গুরুত্বপূর্ণ মতবিনিময়
সানন্দবাড়ী পশুর হাটে মহিষের তাণ্ডব: নিহত ১, আহত ৭
ইসলামপুর রেলওয়ে স্টেশন ২০২৬: ঈদুল আজহা উপলক্ষে ৩টি ক্যাটল ট্রেনে ঢাকা যাচ্ছে ১২০০ গরু
মাদারীপুর ডিবি পুলিশের অভিযান ২০২৬: আবাসিক হোটেল থেকে অজ্ঞান পার্টির ৩ প্রতারক আটক
শিশু রামিসা হত্যার প্রতিবাদে পাথরঘাটায় ফাঁসির মঞ্চ তৈরি করে প্রতীকী মানববন্ধন
বরিশালে পানিতে ডুবে শিশুর মৃত্যু ২০২৬: বাবুগঞ্জের রাকুদিয়া গ্রামে শোকের ছায়া
শিশু রামিসা হত্যাকাণ্ড ২০২৬: জামালপুরে নারী ও শিশু নির্যাতনকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ
রাশিয়া ইউক্রেন যুদ্ধ ২০২৬: ড্রোন হামলায় মাদারীপুরের যুবক সুরুজ কাজী নিহত
জামালপুর নিউজ: মাদারগঞ্জে একই দিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
খুলনায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা শুরু
শিশু রামিসা হত্যা ও দেশব্যাপী নারী নির্যাতনের প্রতিবাদে বরিশালে ছাত্র ফ্রন্ট ও মহিলা ফোরামের বিক্ষোভ