রবিবার ১০ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

শেরপুরে পুলিশ নিয়োগ পরীক্ষায় জালিয়াতি: ১৮ লাখ টাকার চুক্তিতে ৫ পরীক্ষার্থী আটক।

শেরপুরে পুলিশ নিয়োগ পরীক্ষায় জালিয়াতি: ১৮ লাখ টাকার চুক্তিতে ৫ পরীক্ষার্থী আটক। শেরপুরে পুলিশ নিয়োগ পরীক্ষায় জালিয়াতি: ১৮ লাখ টাকার চুক্তিতে ৫ পরীক্ষার্থী আটক।

 শেরপুরে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় অভিনব কায়দায় ডিজিটাল ডিভাইস ব্যবহারের অভিযোগে পাঁচ পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। শনিবার (৯ মে) দুপুরে শহরের নবারুণ পাবলিক স্কুলে অনুষ্ঠিত হওয়া ওই পরীক্ষার কেন্দ্র থেকে তাদের আটক করে পুলিশ। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে- জনপ্রতি ১৮ লাখ টাকার বিনিময়ে লিখিত পরীক্ষা পাশের চুক্তিতে তারা ডিজিটাল ডিভাইস ব্যবহার করছিল।

 

আটককৃতরা হচ্ছেন- সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের পূর্ব খাসপাড়া গ্রামের জহুর আলীর ছেলে মো. শান্ত মিয়া, কামারিয়া ইউনিয়নের খুনুয়া গ্রামের নুরুজ্জামানের ছেলে মো. মহিউর রহমান মশাল, বলাইয়েরচর ইউনিয়নের কুমড়ারচর গ্রামের আক্কাস আলীর ছেলে মো. মমিনুল ইসলাম মমিন, চরশ্রীপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. রসুল মিয়া ও পাইকারতলা গ্রামের জহুরুল ইসলামের ছেলে মো. রায়হান হোসেন।

 

পুলিশ জানায়- শেরপুরে  ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লিখিত পরীক্ষা ছিল শনিবার সকাল ১১টায়। পরীক্ষা শুরুর পর পাঁচজন পরীক্ষার্থীর কাছে অভিনব কায়দায় গেঞ্জির ভেতরে ডিজিটাল ডিভাইস ও কানে লুকানো অবস্থায় ক্ষুদ্র ইয়ারফোন উদ্ধার করা হয়।

 

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ভূঁঞা (প্রশাসন ও অর্থ) জানান- একটি সংঘবদ্ধ চক্র পুলিশ নিয়োগের শারীরিক পরীক্ষা পাশের পর তাদের চাকরির প্রলোভন দেখিয়ে লিখিত পরীক্ষার আগে ডিজিটাল ডিভাইস ব্যবহারের ট্রেনিং দেয়। পরবর্তীতে ডিজিটাল ডিভাইস অভিনব কায়দায় তাদের শরীরে প্রবেশ করিয়ে পরীক্ষার হলে পাঠায়। কারো গেঞ্জির ভেতরে, কারও জুতার ভেতরে অভিনব কায়দায় ডিভাইস লুকানো ছিল। ডিভাইস লুকানোর জন্যই এসব পরিধেয় বস্ত্র বিশেষভাবে বানানো হয়। আমরা পুরো চক্রটিকে চিহ্নিত করতে কাজ করছি। একইসাথে পাঁচজন আটকের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
 


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

শরীয়তপুরে পুলিশ কনস্টেবল (টিআরসি) নিয়োগের লিখিত পরীক্ষা সম্পন্ন: তদারকিতে পুলিশ সুপার।

news image

মতলব উত্তরে মাদক ও ইভটিজিং বিরোধী সচেতনতা সমাবেশ: যুব সমাজ রক্ষার আহ্বান।

news image

শেরপুরে পুলিশ নিয়োগ পরীক্ষায় জালিয়াতি: ১৮ লাখ টাকার চুক্তিতে ৫ পরীক্ষার্থী আটক।

news image

জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে: ইসলামপুরে নজরুল ইসলাম খান

news image

চট্টগ্রামের নতুন পুলিশ অভিভাবক মাসুদ আলম: স্মার্ট পুলিশিং ও টিম ওয়ার্কের নতুন বার্তা

news image

বিএমপি কমিশনার মোঃ শফিকুল ইসলামের বিদায় সংবর্ধনা: ট্যুরিস্ট পুলিশের ডিআইজি হিসেবে নতুন যাত্রা

news image

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের স্বচ্ছ তালিকা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের

news image

জুন থেকে খুলছে সিলেটের পাথর কোয়ারি? ইজারা তদারকিতে বিশেষজ্ঞ কমিটি গঠন করলেন সালাহউদ্দিন আহমদ

news image

বরিশালে নারী শান্তি ও নিরাপত্তা এ্যাজেন্ডার স্থানীয় কর্মপরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

news image

পাথরঘাটায় যুব উন্নয়ন ও স্বাস্থ্যসেবায় বাজেট বরাদ্দের দাবিতে অ্যাডভোকেসি সভা

news image

মাদারীপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৬: বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

news image

শেরপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত: বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

news image

বাংলাদেশ কোস্ট গার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী: আধুনিকায়নে ড্রোন ও নতুন জাহাজ যুক্ত করার ঘোষণা

news image

পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শনে এনডিসি প্রতিনিধিদল: আইজিপির সাথে সৌজন্য সাক্ষাৎ।

news image

পাথরঘাটায় বর্জ্য দূষণ রোধে মুভমেন্ট: দ্রুত ডাম্পিং স্টেশন নির্মাণের আশ্বাস।

news image

আমতলীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত: সরকারি খরচে আইনি সেবার ডাক।

news image

জামালপুরে সরকারি ইশতেহার বাস্তবায়ন ও নারী অধিকার রক্ষায় বিশেষ সমাবেশ অনুষ্ঠিত

news image

জামালপুরে গ্রাম আদালত শক্তিশালীকরণে মতবিনিময় ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত

news image

নারী-শিশু ও পথশিশুদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের সিদ্ধান্ত খুলনা মেট্রোপলিটন পুলিশের

news image

মাদারীপুর জেলা পুলিশ কনস্টেবল (TRC) নিয়োগ পরীক্ষা ২০২৬ | লিখিত পরীক্ষার আপডেট

news image

পাথরঘাটায় শিশু সুরক্ষা ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

news image

পাথরঘাটায় মানববন্ধন: জীবাশ্ম জ্বালানি পরিহার ও নবায়নযোগ্য শক্তির দাবি

news image

হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

news image

খুলনা মেট্রোপলিটন পুলিশের দুই শীর্ষ কর্মকর্তার বদলীজনিত বিদায় অনুষ্ঠান সম্পন্ন

news image

আইজিপির সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ; মানবপাচার রোধ ও নিরাপত্তা সহযোগিতার ওপর গুরুত্ব

news image

পিরোজপুরে পুলিশ কনস্টেবল নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতে ‘ফেস ডিটেকশন ক্যামেরা’ ব্যবহার

news image

দক্ষ নাবিক তৈরিতে অনন্য এনএমআই; মাদারীপুরে সমাপনী অনুষ্ঠানে নৌপ্রতিমন্ত্রী রাজীব আহসান

news image

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ঝালকাঠির ডা. জিয়াউদ্দিন হায়দার

news image

ভারতীয় কারাগারে মৃত বাংলাদেশির মরদেহ হস্তান্তর: ১৯ মাস পর কফিনবন্দি হয়ে ফিরলেন শিপন।

news image

সংসদে ক্যামেরা কেনাকাটায় লঙ্কাকাণ্ড: ৪ হাজার টাকার ব্যাগের দাম ৩৪ হাজার!