সোমবার ০৫ অক্টোবার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

কুড়িগ্রামে ধরলা নদীর ওপর প্রস্তাবিত সেতু নির্মাণের জায়গা পরিদর্শন করল চীনা প্রতিনিধি দল

কুড়িগ্রামে ধরলা নদীর ওপর প্রস্তাবিত সেতু নির্মাণের জায়গা পরিদর্শন করল চীনা প্রতিনিধি দল কুড়িগ্রামে ধরলা নদীর ওপর প্রস্তাবিত সেতু নির্মাণের জায়গা পরিদর্শন করল চীনা প্রতিনিধি দল

কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা নদীর ওপর প্রস্তাবিত শিবরাম বাংটুর ঘাটে একটি বৃহৎ সেতু নির্মাণের জায়গা পরিদর্শন করেছে চীনের রোড ব্রিজ কর্পোরেশনের পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। ২৩ মে শনিবার চীনের রোড ব্রিজ কর্পোরেশনের প্রধান প্রকৌশলী জাইয়া সাই-এর নেতৃত্বে প্রতিনিধি দলটি বাংটুর ঘাট এলাকায় সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে ধরলা নদীর দুই পাড় ঘুরে দেখেন।

 

চীনা প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন— রোড ব্রিজ কর্পোরেশনের বিজনেস ম্যানেজার ইউ জিগিং, মার্কেটিং ম্যানেজার ওয়াং জিংওয়েই, ডিজাইন ইঞ্জিনিয়ার পেংটাও এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শানতোনো। প্রতিনিধি দলটি প্রস্তাবিত ১ হাজার ৭৫০ মিটার দীর্ঘ সেতুটির প্রাথমিক নকশা প্রণয়ন ও বিভিন্ন কারিগরি দিক সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

 

দীর্ঘদিন ধরে ধরলা নদী দ্বারা মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন ফুলবাড়ী, নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলার মানুষ এখানে একটি টেকসই সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন। জনগণের এই দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সদরের শিবরাম বাংটুর ঘাট এলাকায় এই দীর্ঘ সেতু নির্মাণের প্রস্তাবনা দেয়। সংশ্লিষ্টরা জানান, সেতুটি নির্মিত হলে এই ৩ উপজেলার প্রায় ৮ লাখ মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগের অবসান ঘটবে। পাশাপাশি জেলার ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর দিয়ে পণ্য আনা-নেওয়ার ক্ষেত্রে এক নতুন দিগন্তের উন্মোচন হবে, যা এই অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক চিত্র বদলে দেবে।

 

বাংলাদেশের সেতু বাস্তবায়ন ও ভবন ব্যবস্থাপনা ইউনিটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. এবাদত আলী জানান, পরিদর্শনের অংশ হিসেবে ঈদের পর একটি বিশেষ কারিগরি স্টাডি টিম আসবে। এই টিম সেতু নির্মাণের বিস্তারিত সুবিধা ও কারিগরি দিক নির্ণয় করে চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার পর পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

পরিদর্শনকালে বাংলাদেশের সেতু বাস্তবায়ন ও ভবন ব্যবস্থাপনা ইউনিটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. এবাদত আলী ছাড়াও কুড়িগ্রাম এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. সাইফুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিবসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের সাফল্য: জাতীয় স্বার্থ, বিনিয়োগ ও আন্তর্জাতিক সহযোগিতার নতুন দুয়ার

news image

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের সাফল্য: জাতীয় স্বার্থ, বিনিয়োগ ও আন্তর্জাতিক সহযোগিতার নতুন দুয়ার

news image

জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ: জলবায়ু তহবিল ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

news image

এডিস মশা নির্মূলে প্রধানমন্ত্রীর নতুন উদ্যোগ: ৩ মাসব্যাপী ডেঙ্গু বিরোধী অভিযান ঘোষণা

news image

শিশুর জন্য নিরাপদ বাংলাদেশ: যৌন নির্যাতন ও শোষণ প্রতিরোধে করণীয় শীর্ষক এক গোলটেবিল বৈঠক আলোচনা সভা অনুষ্ঠিত

news image

জামালপুর-১ আসনের সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হিসেবে পদোন্নতি পাওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন

news image

জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন: ২৫৫ ভোট পেয়ে জয়ী বিএনপির মির্জা ফখরুল

news image

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

news image

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

news image

খুলনায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত

news image

বেতাগীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

news image

জামালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে  জেলা বিএনপির  সমাবেশ ও বিজয় মিছিল অনুষ্ঠিত 

news image

জামালপুরে  জুলাই গণঅভ্যুত্থান দিবস- উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত

news image

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন: ইতিহাস সংরক্ষণে নতুন অধ্যায়

news image

শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হলো 'জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬': শহীদদের স্মরণে দেশজুড়ে নানামুখী কর্মসূচি

news image

সাবেক রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের বঙ্গভবন ত্যাগ: গুলশানের নিজ বাসভবনে প্রত্যাবর্তন

news image

জামালপুরে গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি সফল করতে নান্দিনায় বিএনপির প্রস্তুতি ও পরামর্শ সভা

news image

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

news image

দেশের রাজনীতি ও প্রশাসনে বড় পরিবর্তনের হাওয়া: আমলাতন্ত্রে সংস্কারের ডাক ও মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন

news image

বরিশালের সরকারি হাতেম আলী কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ উদযাপন

news image

এএফডব্লিউসি টিমের পুলিশ সদর দফতর পরিদর্শন: সশস্ত্র বাহিনী ও পুলিশের পেশাগত সম্পর্ক জোরদারের তাগিদ

news image

বরগুনায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত, স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ

news image

বরিশালে জুলাই শহীদ দিবসে স্মৃতিস্তম্ভে জেলা পুলিশের বিনম্র শ্রদ্ধা

news image

জুলাই শহীদ দিবস ২০২৬: বরিশালের আমতলার মোড়ে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ

news image

জুলাই শহীদ দিবস ২০২৬: টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

news image

শেরপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে জুলাই শহিদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি

news image

মাদারগঞ্জে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

news image

চব্বিশের গণঅভ্যুত্থান: জামালপুরে জেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই শহীদ দিবস’ পালন

news image

বরিশালের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী!

news image

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেন!