সোমবার ০৫ অক্টোবার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

খুলনায় ঈদুল আজহা উপলক্ষে পুলিশের বিশেষায়িত ইউনিটগুলোর সাথে কেএমপি কমিশনারের নিরাপত্তা সমন্বয় সভা

কেএমপি কমিশনারের নিরাপত্তা সমন্বয় সভা কেএমপি কমিশনারের নিরাপত্তা সমন্বয় সভা

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাটসহ খুলনা মহানগরী ও আশেপাশের অঞ্চলের সার্বিক নিরাপত্তা, আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থা বজায় রাখতে পুলিশের বিভিন্ন বিশেষায়িত ইউনিটের সাথে এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২০ মে ২০২৬) দুপুরে কেএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

 

সভায় সভাপতিত্ব করেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মাননীয় কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা। সভায় খুলনা জেলা পুলিশ সুপারসহ খুলনায় অবস্থিত পুলিশের বিভিন্ন বিশেষায়িত ইউনিট তথা— নৌ পুলিশ, হাইওয়ে পুলিশ, রেলওয়ে পুলিশ, শিল্পাঞ্চল পুলিশ, সিআইডি, পিবিআই, এপিবিএন ও ট্যুরিস্ট পুলিশের ইউনিট প্রধানগণ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, "এই শহর ও রাষ্ট্র আমাদের সবার। নগরীকে সুন্দর, শান্ত ও নিরাপদ রাখতে পুলিশের প্রতিটি উইংকে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।"

আসন্ন ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে তিনি প্রতিটি ইউনিটকে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করার নির্দেশ দেন। বিশেষ করে নৌপথে কোরবানির পশু পরিবহন নির্বিঘ্ন রাখতে নৌ পুলিশ ও খুলনা জেলা পুলিশকে যৌথভাবে কাজ করার আহ্বান জানান। এছাড়া সড়কপথে ডাকাতি, ছিনতাই ও দুর্ঘটনারোধে হাইওয়ে পুলিশকে, রেলস্টেশনসমূহের নিরাপত্তায় রেলওয়ে পুলিশকে এবং বিভিন্ন টার্মিনাল ও গরুর হাটসমূহের নিরাপত্তায় এপিবিএনকে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য বিশেষভাবে অনুরোধ করেন।

 

কেএমপি কমিশনার আরও জানান, সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারী ও মাদকের বিরুদ্ধে খুলনা মহানগরীতে পুলিশের বিশেষ চিরুনি অভিযান চলমান রয়েছে। কোরবানির পশুবাহী ট্রাকে বা হাটে কোনো ধরনের চাঁদাবাজি বরদাশত করা হবে না।

 

মতবিনিময় সভায় কোরবানির পশু ক্রয়-বিক্রয়, জাল টাকা শনাক্তকরণ, পশুর চামড়া সংগ্রহ, সংরক্ষণ, বিপণন ও কাঁচা চামড়া বহনকারী যানবাহনের নিরাপত্তাসহ খুলনা মহানগর এলাকার সার্বিক নিরাপত্তা এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় উপস্থিত খুলনা জেলা পুলিশ সুপারসহ বিভিন্ন বিশেষায়িত ইউনিটের প্রধানগণ ঈদযাত্রা ও কোরবানি কেন্দ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে তাঁদের স্ব স্ব ইউনিটের কর্মপরিকল্পনা ও মূল্যবান মতামত তুলে ধরেন। সাধারণ মানুষের ঈদ উদযাপন নিরাপদ করতে পুলিশ সর্বোচ্চ সায়াহ্ন চেষ্টা চালাবে বলে সভায় প্রত্যয় ব্যক্ত করা হয়।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের সাফল্য: জাতীয় স্বার্থ, বিনিয়োগ ও আন্তর্জাতিক সহযোগিতার নতুন দুয়ার

news image

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের সাফল্য: জাতীয় স্বার্থ, বিনিয়োগ ও আন্তর্জাতিক সহযোগিতার নতুন দুয়ার

news image

জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ: জলবায়ু তহবিল ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

news image

এডিস মশা নির্মূলে প্রধানমন্ত্রীর নতুন উদ্যোগ: ৩ মাসব্যাপী ডেঙ্গু বিরোধী অভিযান ঘোষণা

news image

শিশুর জন্য নিরাপদ বাংলাদেশ: যৌন নির্যাতন ও শোষণ প্রতিরোধে করণীয় শীর্ষক এক গোলটেবিল বৈঠক আলোচনা সভা অনুষ্ঠিত

news image

জামালপুর-১ আসনের সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হিসেবে পদোন্নতি পাওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন

news image

জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন: ২৫৫ ভোট পেয়ে জয়ী বিএনপির মির্জা ফখরুল

news image

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

news image

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

news image

খুলনায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত

news image

বেতাগীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

news image

জামালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে  জেলা বিএনপির  সমাবেশ ও বিজয় মিছিল অনুষ্ঠিত 

news image

জামালপুরে  জুলাই গণঅভ্যুত্থান দিবস- উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত

news image

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন: ইতিহাস সংরক্ষণে নতুন অধ্যায়

news image

শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হলো 'জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬': শহীদদের স্মরণে দেশজুড়ে নানামুখী কর্মসূচি

news image

সাবেক রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের বঙ্গভবন ত্যাগ: গুলশানের নিজ বাসভবনে প্রত্যাবর্তন

news image

জামালপুরে গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি সফল করতে নান্দিনায় বিএনপির প্রস্তুতি ও পরামর্শ সভা

news image

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

news image

দেশের রাজনীতি ও প্রশাসনে বড় পরিবর্তনের হাওয়া: আমলাতন্ত্রে সংস্কারের ডাক ও মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন

news image

বরিশালের সরকারি হাতেম আলী কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ উদযাপন

news image

এএফডব্লিউসি টিমের পুলিশ সদর দফতর পরিদর্শন: সশস্ত্র বাহিনী ও পুলিশের পেশাগত সম্পর্ক জোরদারের তাগিদ

news image

বরগুনায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত, স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ

news image

বরিশালে জুলাই শহীদ দিবসে স্মৃতিস্তম্ভে জেলা পুলিশের বিনম্র শ্রদ্ধা

news image

জুলাই শহীদ দিবস ২০২৬: বরিশালের আমতলার মোড়ে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ

news image

জুলাই শহীদ দিবস ২০২৬: টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

news image

শেরপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে জুলাই শহিদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি

news image

মাদারগঞ্জে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

news image

চব্বিশের গণঅভ্যুত্থান: জামালপুরে জেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই শহীদ দিবস’ পালন

news image

বরিশালের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী!

news image

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেন!