রবিবার ২২ নভেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

মাদারীপুরে ভূমি সেবা মেলা: ক্ষতিগ্রস্তদের মাঝে ৫ কোটি টাকার চেক বিতরণ

মাদারীপুরে ভূমি সেবা মেলা: ক্ষতিগ্রস্তদের মাঝে ৫ কোটি টাকার চেক বিতরণ মাদারীপুরে ভূমি সেবা মেলা: ক্ষতিগ্রস্তদের মাঝে ৫ কোটি টাকার চেক বিতরণ

মাদারীপুরে ভূমি সেবা মেলা-২০২৬ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত জমির মালিকদের মাঝে কোটি কোটি টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে।

 

আজ বৃহস্পতিবার (২১ মে) সকালে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সরকারের মেগা প্রকল্প ‘পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প’ এবং ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি’ (BIFT) এর আওতায় অধিগ্রহণকৃত জমির প্রকৃত মালিকদের হাতে এই ক্ষতিপূরণের অর্থ তুলে দেওয়া হয়।

 

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে আজ অনুষ্ঠানে মোট ২০ জন ক্ষতিগ্রস্ত ব্যক্তির মাঝে ৫ কোটি ৮ লাখ ৫১ হাজার ৩৫৭ টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে। দালালের দৌরাত্ম্য ছাড়াই সরাসরি ক্ষতিগ্রস্তদের হাতে এই বিপুল পরিমাণ অর্থ তুলে দেওয়ায় উপকারভোগীদের মাঝে স্বস্তি লক্ষ্য করা গেছে।

 

চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব ড. মোহাম্মদ আশরাফুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ মর্জিনা আক্তার।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ আশরাফুল আলম বলেন, বর্তমান সরকার ভূমি সেবাকে সরাসরি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডিজিটাল ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়েছে। ভূমি অধিগ্রহণ কার্যক্রমে শতভাগ স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দ্রুত সেবা নিশ্চিত করতে প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কোনো প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে।

 

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মিজ্ মর্জিনা আক্তার উল্লেখ করেন, উন্নয়ন প্রকল্পের জন্য জমি দেওয়া ক্ষতিগ্রস্তদের ন্যায্য পাওনা দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে মাদারীপুর জেলা প্রশাসন অত্যন্ত আন্তরিক। আজকের এই চেক বিতরণ তারই একটি অংশ।

 

অনুষ্ঠানে মাদারীপুর জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা ভূমি অফিসের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ক্ষতিপূরণের চেক নিতে আসা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। চেক পেয়ে ক্ষতিগ্রস্ত মালিকেরা জেলা প্রশাসনের এই দ্রুত ও স্বচ্ছ উদ্যোগের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

জলবায়ু সংকট মোকাবিলায় পাথরঘাটায় তরুণদের গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালিত

news image

বরিশাল মহানগর ছাত্রদলের উদ্যোগে ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

news image

মতলব উত্তরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

news image

বকশীগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

news image

পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ

news image

বরিশালের ঐতিহ্যবাহী তিনমঠ পূজামণ্ডপ পরিদর্শনে বিসিসি প্রশাসক, নির্বিঘ্ন উদযাপনের আশ্বাস

news image

যমুনা নদীতে ইলিশ শিকার: দেওয়ানগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ জনের ৭ দিনের কারাদণ্ড

news image

দুর্গাপূজায় ঝালকাঠির ১৫৯ পূজামণ্ডপে এসআরবি-৮-এর বিশেষ নিরাপত্তা ও টহল

news image

জামালপুরে শান্তিপূর্ণ দুর্গাপূজা নিশ্চিতকরণে মণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার

news image

বরিশালের প্রধান প্রধান দুর্গোৎসব মণ্ডপ ঘুরে দেখলেন বিসিসি প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন

news image

বরিশালে মা ইলিশ সংরক্ষণ অভিযান: ৪ জেলেকে জরিমানা, জাল জব্দ ও এতিমখানায় মাছ বিতরণ

news image

বরিশাল দুর্গাপূজা নিরাপত্তা: ৭৫টি পূজামণ্ডপ পরিদর্শন ও বিশেষ নজরদারি এসআরবি-৮ এর

news image

বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব খাদ্য দিবস পালিত: র‍্যালি, কুইজ ও পুরস্কার বিতরণ

news image

বকশীগঞ্জে বিপুল পরিমাণ জাল ডলারসহ ২ জন গ্রেপ্তার, মোটরসাইকেল ও মোবাইল জব্দ

news image

বরিশালে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পূজা কমিটির সঙ্গে মহানগর বিএনপির মতবিনিময়

news image

দেওয়ানগঞ্জে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পূজা কমিটির সঙ্গে ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা

news image

পাথরঘাটায় সাগরে মৎস্য আহরণ ও মৎস্যযান নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

news image

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের সাফল্য: জাতীয় স্বার্থ, বিনিয়োগ ও আন্তর্জাতিক সহযোগিতার নতুন দুয়ার

news image

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের সাফল্য: জাতীয় স্বার্থ, বিনিয়োগ ও আন্তর্জাতিক সহযোগিতার নতুন দুয়ার

news image

জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ: জলবায়ু তহবিল ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

news image

এডিস মশা নির্মূলে প্রধানমন্ত্রীর নতুন উদ্যোগ: ৩ মাসব্যাপী ডেঙ্গু বিরোধী অভিযান ঘোষণা

news image

শিশুর জন্য নিরাপদ বাংলাদেশ: যৌন নির্যাতন ও শোষণ প্রতিরোধে করণীয় শীর্ষক এক গোলটেবিল বৈঠক আলোচনা সভা অনুষ্ঠিত

news image

জামালপুর-১ আসনের সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হিসেবে পদোন্নতি পাওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন

news image

জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন: ২৫৫ ভোট পেয়ে জয়ী বিএনপির মির্জা ফখরুল

news image

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

news image

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

news image

খুলনায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত

news image

বেতাগীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

news image

জামালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে  জেলা বিএনপির  সমাবেশ ও বিজয় মিছিল অনুষ্ঠিত 

news image

জামালপুরে  জুলাই গণঅভ্যুত্থান দিবস- উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত