ফরহাদুজ্জামান, নাটোর জেলা প্রতিনিধি ২২ মে ২০২৬ ০৭:০০ এ.এম
নাটোরে জেলা পুলিশের রিজার্ভ অফিস পরিদর্শন ও বিশেষ কল্যাণ সভা করলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোহাম্মদ শাহজাহান
নাটোর জেলা পুলিশের রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন এবং বিশেষ কল্যাণ সভা করেছেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি।
২১ মে ২০২৬ খ্রিষ্টাব্দ রোজ বৃহস্পতিবার সকালে নাটোর পুলিশ লাইন্সে এই বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকালে জেলা পুলিশের সকল ইউনিটের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সের অংশগ্রহণে একটি দৃষ্টিনন্দন প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত প্যারেড পরিদর্শন করেন এবং অভিবাদন গ্রহণ করেন সম্মানিত রাজশাহী রেঞ্জ ডিআইজি মহোদয়।
প্যারেড পরিদর্শন শেষে তিনি নাটোর জেলা পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখা যেমন— যানবাহন শাখা, রেশন স্টোর, ফোর্স ব্যারাক, মেস, অস্ত্রাগার, এমআই সেন্টার এবং রিজার্ভ অফিসসহ পুলিশ লাইন্স সংশ্লিষ্ট সকল অফিসের সার্বিক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে ডিআইজি মহোদয় গুরুত্বপূর্ণ রেজিস্টার ও আনুষঙ্গিক অফিশিয়াল কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। সবশেষে তিনি পরিদর্শন বহিতে সন্তোষ প্রকাশ করে স্বাক্ষর করেন।
এরপর নাটোর পুলিশ লাইন্স ড্রিল সেডে জেলা পুলিশের আয়োজনে এক বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি জনাব মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাটোর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক।
উক্ত কল্যাণ সভায় রেঞ্জ ডিআইজি মহোদয় জেলা পুলিশের বিভিন্ন পদবীর অফিসার ও ফোর্সদের অত্যন্ত মনোযোগ সহকারে শোনেন। পুলিশ সদস্যদের বিভিন্ন দাবি-দাওয়া ও সমস্যা সমাধানের লক্ষ্যে তিনি তাৎক্ষণিক প্রয়োজনীয় সিদ্ধান্ত ও দিকনির্দেশনা প্রদান করেন।
পরবর্তীতে পুলিশ অফিস সম্মেলন কক্ষে জেলার সকল ঊর্ধ্বতন কর্মকর্তা ও সকল ইউনিট ইনচার্জদের নিয়ে একটি বিশেষ আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ডিআইজি মহোদয় অপরাধ প্রতিরোধ, মামলার দ্রুত ও সুষ্ঠু তদন্ত, আইন-শৃঙ্খলা রক্ষা এবং সমসাময়িক নানা বিষয়ে পুলিশ কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। পরিশেষে তিনি উপস্থিত সকলের পেশাদারিত্বের প্রশংসা করেন এবং সুস্বাস্থ্য কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।
জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের সাফল্য: জাতীয় স্বার্থ, বিনিয়োগ ও আন্তর্জাতিক সহযোগিতার নতুন দুয়ার
জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের সাফল্য: জাতীয় স্বার্থ, বিনিয়োগ ও আন্তর্জাতিক সহযোগিতার নতুন দুয়ার
জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ: জলবায়ু তহবিল ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান
এডিস মশা নির্মূলে প্রধানমন্ত্রীর নতুন উদ্যোগ: ৩ মাসব্যাপী ডেঙ্গু বিরোধী অভিযান ঘোষণা
শিশুর জন্য নিরাপদ বাংলাদেশ: যৌন নির্যাতন ও শোষণ প্রতিরোধে করণীয় শীর্ষক এক গোলটেবিল বৈঠক আলোচনা সভা অনুষ্ঠিত
জামালপুর-১ আসনের সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হিসেবে পদোন্নতি পাওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন
জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন: ২৫৫ ভোট পেয়ে জয়ী বিএনপির মির্জা ফখরুল
‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
খুলনায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত
বেতাগীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
জামালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জেলা বিএনপির সমাবেশ ও বিজয় মিছিল অনুষ্ঠিত
জামালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস- উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত
‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন: ইতিহাস সংরক্ষণে নতুন অধ্যায়
শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হলো 'জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬': শহীদদের স্মরণে দেশজুড়ে নানামুখী কর্মসূচি
সাবেক রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের বঙ্গভবন ত্যাগ: গুলশানের নিজ বাসভবনে প্রত্যাবর্তন
জামালপুরে গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি সফল করতে নান্দিনায় বিএনপির প্রস্তুতি ও পরামর্শ সভা
‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
দেশের রাজনীতি ও প্রশাসনে বড় পরিবর্তনের হাওয়া: আমলাতন্ত্রে সংস্কারের ডাক ও মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন
বরিশালের সরকারি হাতেম আলী কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ উদযাপন
এএফডব্লিউসি টিমের পুলিশ সদর দফতর পরিদর্শন: সশস্ত্র বাহিনী ও পুলিশের পেশাগত সম্পর্ক জোরদারের তাগিদ
বরগুনায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত, স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ
বরিশালে জুলাই শহীদ দিবসে স্মৃতিস্তম্ভে জেলা পুলিশের বিনম্র শ্রদ্ধা
জুলাই শহীদ দিবস ২০২৬: বরিশালের আমতলার মোড়ে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ
জুলাই শহীদ দিবস ২০২৬: টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা
শেরপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে জুলাই শহিদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি
মাদারগঞ্জে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
চব্বিশের গণঅভ্যুত্থান: জামালপুরে জেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই শহীদ দিবস’ পালন
বরিশালের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী!
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেন!