বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ২৬ এপ্রিল ২০২৬ ০১:৪০ পি.এম
দেওয়ানগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অ্যাকশন: ড্রেজার ও পাইপ জব্দ
জামালপুরের দেওয়ানগঞ্জে নদ-নদী রক্ষা ও অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় ২৫ এপ্রিল রবিবার উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী সবুজপাড়া এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে অবৈধ ড্রেজার মেশিন ও বিপুল পরিমাণ পাইপ জব্দ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দেওয়ানগঞ্জের সানন্দবাড়ী সবুজপাড়া এলাকায় একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এর ফলে নদীর তীরবর্তী ফসলি জমি ও বসতবাড়ি ভাঙনের ঝুঁকিতে পড়ে। বিষয়টি স্থানীয়রা উপজেলা প্রশাসনকে অবহিত করলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ জহুরুল হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে পৌঁছালে বালু উত্তোলনের সাথে জড়িত ব্যক্তিরা কৌশলে পালিয়ে যায়। তবে আদালত ঘটনাস্থল থেকে বালু উত্তোলনের মূল সরঞ্জাম ড্রেজার মেশিন এবং কয়েকশ ফুট পাইপ জব্দ করে। পরবর্তীতে জব্দকৃত সরঞ্জামগুলো অকেজো ও ধ্বংস করে দেওয়া হয়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন সংবাদমাধ্যমকে জানান, “নদী রক্ষা এবং পরিবেশ সংরক্ষণে সরকার বদ্ধপরিকর। অবৈধভাবে বালু উত্তোলন পরিবেশের ভারসাম্য নষ্ট করার পাশাপাশি জনস্বার্থের জন্য বড় হুমকি। যারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। অপরাধীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।” তিনি আরও নিশ্চিত করেন যে, উপজেলাজুড়ে নদী রক্ষায় এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
প্রশাসনের এই তড়িৎ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন চরআমখাওয়া ইউনিয়নের সাধারণ মানুষ। স্থানীয় বাসিন্দারা জানান, অবৈধভাবে বালু তোলায় নদীর গতিপথ পরিবর্তন হওয়ার শঙ্কা দেখা দিয়েছিল। নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হলে অসাধু বালু ব্যবসায়ীদের দৌরাত্ম্য চিরতরে বন্ধ করা সম্ভব হবে।
মাদারীপুরে মাদক ও মানবপাচারবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
জামালপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
দেওয়ানগঞ্জে নিখোঁজ এক নারীকে আখাউড়া থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর
ফরিদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত।
শিবচরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় ঢাকা রেঞ্জের ডিআইজি
ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে মে মাসের মাসিক অপরাধ সভা, ১৩ জেলার পুলিশ সুপারের অংশগ্রহণ
বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসকের উন্নয়নমূলক কাজ পরিদর্শন ও স্থানীয় বাসিন্দাদের সাথে মতবিনিময় সভা
বরিশাল সিটি কর্পোরেশনের নগর ভবনের সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত!
বরিশালে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (BPWN)-এর কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নে কর্মশালা
নৈতিক মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশ বাহিনীকে আরও জনবান্ধব করা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ!
নারী ও শিশু সহিংসতা রোধে সচেতনতা বাড়ানোর নির্দেশ: ডিএমপি উইমেন সাপোর্ট ডিভিশনের অপরাধ সভা
খুলনায় যৌথ অভিযান আরও গতিশীল করার নির্দেশ কেএমপি কমিশনারের: ‘অপরাধীদের কোনো বাহিনী থাকবে না’
মাদারীপুরে ডিবির বিশেষ অভিযানে ৯৪০ পিস ইয়াবাসহ ১৬ মাদক কারবারি গ্রেপ্তার
মাগুরা জেলা পুলিশের উদ্যোগে বিবাদমান দুটি গ্রুপের মাঝে সম্প্রীতি সভা অনুষ্ঠিত!
জামালপুরে অজ্ঞাত মরদেহের পরিচয় শনাক্ত করল পিবিআই: মৃত ব্যক্তি চরপলিশার শাহ জামাল
৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় দেওয়াল ভাঙচুরের অভিযোগ; মতলব উত্তরে ঠিকাদারের বিরুদ্ধে মানববন্ধন
জামালপুরের মাদারগঞ্জে যুবদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
দেওয়ানগঞ্জে তীব্র গরমে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু, জনজীবন বিপর্যস্ত
জামালপুরের দেওয়ানগঞ্জে জিঞ্জিরাম নদীতে গোসল করতে নেমে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থী নিখোঁজ
সানন্দবাড়ী ব্রহ্মপুত্র নদে নিখোঁজ স্কুলছাত্র শাওনের মরদেহ ৩০ ঘণ্টা পর উদ্ধার
রংপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা! পকেটে লেখা— ‘আমার মৃত্যুর জন্য আমি দায়ী’
মাদারগঞ্জে ঈদের ছুটিতে এসে পুকুরের পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
মাদারীপুরে চামড়ার বর্জ্য ফেলে ১০ লাখ টাকার মাছ নিধন, মাথায় হাত চাষীর
মাদারগঞ্জে প্রয়াত যুবদল কর্মীর অসহায় বিধবা স্ত্রীকে ঘর তৈরি করে দিচ্ছে উপজেলা যুবদল
বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু
মাদারীপুরে গরুর হাটে যাওয়ার পথে ট্রাকে বজ্রপাত; কিশোরের মর্মান্তিক মৃত্যু, আহত ২
মাদারীপুর ও রাজৈরে প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ বিতরণ, পাশে দাঁড়ালেন হেলেন জেরিন খান এমপি
জামালপুরের সানন্দবাড়ী হাটে মহিষের তাণ্ডব: কেড়ে নিল ২ জনের প্রাণ
বগুড়াকে আধুনিক সিটি কর্পোরেশন ও তিলোত্তমা নগরী গড়ার মেগা পরিকল্পনা ঘোষণা
রাজশাহীতে রিকশাচালক ও দিনমজুরের সন্তানসহ ৪৯ জন পেলেন পুলিশে চাকরি