বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ৩১ মে ২০২৬ ১০:৩৩ পি.এম
রংপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা! পকেটে লেখা— ‘আমার মৃত্যুর জন্য আমি দায়ী’
রংপুরের পীরগাছায় আতিক হোসাইন (২৩) নামে এক যুবকের মাথাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (৩১ মে) সকালে উপজেলার দুধিয়াবাড়ি এলাকায় রেললাইনের পাশ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় নিহত যুবকের প্যান্টের পকেট থেকে একটি চিরকুট উদ্ধার করে পুলিশ। যেখানে লেখা ছিল— ‘আমার মৃত্যুর জন্য আমি নিজে দায়ী। আমার জন্য দোয়া করবেন।’
নিহত আতিক হোসাইন পীরগাছা উপজেলার কিসামত পারুল এলাকার আলতাব হোসেনের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে লালমনিরহাট থেকে ছেড়ে আসা সান্তাহারগামী 'বগুড়া কমিউটার' ট্রেনটি দুধিয়াবাড়ি এলাকা অতিক্রম করছিল। এ সময় ওই যুবক চলন্ত ট্রেনের নিচে মাথা পেতে দিলে ঘটনাস্থলেই তার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয় লোকজন রেললাইনের পাশে মাথাকাটা মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পরিবারের লোকজন এসে আতিকের পরিচয় শনাক্ত করেন। তবে তিনি কী কারণে আত্মহত্যা করেছেন, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি।
পুলিশ জানায়, নিহত যুবকের হাতে মেহেদি দিয়ে ‘হোসাইন’ লেখা ছিল। এছাড়া তার প্যান্টের পেছনের পকেটে একটি চিরকুট পাওয়া যায়। চিরকুটে আত্মহত্যার দায় নিজের ওপর নিয়ে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
পীরগাছা রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশনমাস্টার ইউছুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে রেলওয়ে পুলিশকে (জিআরপি) বিষয়টি অবগত করি। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে।" ঘটনার রহস্য উদ্ঘাটনে রেলওয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।
জামালপুরের দেওয়ানগঞ্জে জিঞ্জিরাম নদীতে গোসল করতে নেমে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থী নিখোঁজ
সানন্দবাড়ী ব্রহ্মপুত্র নদে নিখোঁজ স্কুলছাত্র শাওনের মরদেহ ৩০ ঘণ্টা পর উদ্ধার
রংপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা! পকেটে লেখা— ‘আমার মৃত্যুর জন্য আমি দায়ী’
মাদারগঞ্জে ঈদের ছুটিতে এসে পুকুরের পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
মাদারীপুরে চামড়ার বর্জ্য ফেলে ১০ লাখ টাকার মাছ নিধন, মাথায় হাত চাষীর
মাদারগঞ্জে প্রয়াত যুবদল কর্মীর অসহায় বিধবা স্ত্রীকে ঘর তৈরি করে দিচ্ছে উপজেলা যুবদল
বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু
মাদারীপুরে গরুর হাটে যাওয়ার পথে ট্রাকে বজ্রপাত; কিশোরের মর্মান্তিক মৃত্যু, আহত ২
মাদারীপুর ও রাজৈরে প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ বিতরণ, পাশে দাঁড়ালেন হেলেন জেরিন খান এমপি
জামালপুরের সানন্দবাড়ী হাটে মহিষের তাণ্ডব: কেড়ে নিল ২ জনের প্রাণ
বগুড়াকে আধুনিক সিটি কর্পোরেশন ও তিলোত্তমা নগরী গড়ার মেগা পরিকল্পনা ঘোষণা
রাজশাহীতে রিকশাচালক ও দিনমজুরের সন্তানসহ ৪৯ জন পেলেন পুলিশে চাকরি
পবিত্র ঈদ-উল-আযহা: মাদারীপুরে পশুর হাটের ইজারাদারদের সাথে পুলিশ সুপারের গুরুত্বপূর্ণ মতবিনিময়
সানন্দবাড়ী পশুর হাটে মহিষের তাণ্ডব: নিহত ১, আহত ৭
ইসলামপুর রেলওয়ে স্টেশন ২০২৬: ঈদুল আজহা উপলক্ষে ৩টি ক্যাটল ট্রেনে ঢাকা যাচ্ছে ১২০০ গরু
মাদারীপুর ডিবি পুলিশের অভিযান ২০২৬: আবাসিক হোটেল থেকে অজ্ঞান পার্টির ৩ প্রতারক আটক
শিশু রামিসা হত্যার প্রতিবাদে পাথরঘাটায় ফাঁসির মঞ্চ তৈরি করে প্রতীকী মানববন্ধন
বরিশালে পানিতে ডুবে শিশুর মৃত্যু ২০২৬: বাবুগঞ্জের রাকুদিয়া গ্রামে শোকের ছায়া
শিশু রামিসা হত্যাকাণ্ড ২০২৬: জামালপুরে নারী ও শিশু নির্যাতনকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ
রাশিয়া ইউক্রেন যুদ্ধ ২০২৬: ড্রোন হামলায় মাদারীপুরের যুবক সুরুজ কাজী নিহত
জামালপুর নিউজ: মাদারগঞ্জে একই দিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
খুলনায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা শুরু
শিশু রামিসা হত্যা ও দেশব্যাপী নারী নির্যাতনের প্রতিবাদে বরিশালে ছাত্র ফ্রন্ট ও মহিলা ফোরামের বিক্ষোভ
শিশু রামিসা হত্যার দ্রুত বিচারের দাবিতে শেরপুরে ‘আজকের তারুণ্য’র মানববন্ধন
ফরাজীকান্দি ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহার: ২৪১১ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
বকশীগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দল নেতাসহ গ্রেপ্তার ৩
দিনাজপুরের ফুলবাড়ীতে বালুর গর্তের পানিতে ডুবে আপন ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু
পরিবেশ সুরক্ষা ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬: বরিশালে যুব উদ্যোক্তাদের অনন্য উদ্যোগ
কাউনিয়ায় মাছ ব্যবসায়ী জসিম হত্যা: অস্ত্রসহ মূলহোতা হৃদয় ওরফে মধু গ্রেফতার
শিবগঞ্জে প্রকাশ্যে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা, এলাকায় থমথমে পরিস্থিতি