বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ৩১ মে ২০২৬ ০৪:৫৩ পি.এম
সানন্দবাড়ী ব্রহ্মপুত্র নদে নিখোঁজ স্কুলছাত্র শাওনের মরদেহ ৩০ ঘণ্টা পর উদ্ধার
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় সানন্দবাড়ী ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দীর্ঘ ৩০ ঘণ্টা পর নবম শ্রেণীর শিক্ষার্থী শাওনের (১৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার (৩১ মে) বিকেল ৬টার দিকে মন্ডলপাড়া এলাকার নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করেন স্থানীয় এলাকাবাসী।
নিহত শাওন উপজেলার পাররামরামপুর ইউনিয়নের দক্ষিণ মোয়ামারী গ্রামের সাইদুর রহমানের ছেলে। সে ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গত শনিবার (৩০ মে) বিকেলে শাওন তার সহপাঠীদের সঙ্গে চর আমখাওয়া ইউনিয়নের মন্ডলপাড়া এলাকায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে। সাঁতার কাটার একপর্যায়ে নদীর তীব্র স্রোতের মুখে পড়ে সে তলিয়ে যায়। তার সাথে থাকা সহপাঠীরা অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে তাৎক্ষণিকভাবে পরিবারকে খবর দেয়। পরে স্বজনরা ফায়ার সার্ভিসে যোগাযোগ করলে জামালপুর থেকে একটি বিশেষ ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে দ্রুত উদ্ধার অভিযান শুরু করে।
জামালপুর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার শহিদুল ইসলাম জানান, খবর পাওয়া মাত্রই ডুবুরি দল শনিবার বিকেল ৫টা থেকে রাত পৌনে ৯টা পর্যন্ত প্রথম দফায় উদ্ধার অভিযান পরিচালনা করে। কিন্তু প্রথম দিন কোনো সন্ধান না পাওয়ায়, আজ রবিবার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত দ্বিতীয় দফায় দীর্ঘক্ষণ অনুসন্ধান চালানো হয়। তীব্র স্রোত ও নদীর গভীরতার কারণে নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান না মেলায় ফায়ার সার্ভিস সাময়িকভাবে উদ্ধার অভিযান স্থগিত করতে বাধ্য হয়।
পরবর্তীতে বিকেল ৬টার দিকে দুর্ঘটনাস্থলের অদূরে মন্ডলপাড়া মজিবর রহমানের বাড়ির পাশে ব্রহ্মপুত্র নদে শাওনের মরদেহ ভেসে ওঠে। স্থানীয় বাসিন্দারা নদীতে লাশ ভাসতে দেখে দ্রুত সেটি উদ্ধার করে তীরে নিয়ে আসেন।
নাড়ির টানে ঢাকার শিক্ষাপ্রতিষ্ঠান থেকে গ্রামের বাড়িতে এসে এভাবে ব্রহ্মপুত্র নদের বুকে শাওনের অকাল সলিলসমাধিতে পুরো দেওয়ানগঞ্জ উপজেলা ও তার গ্রামের বাড়িতে শোকের মাতম চলছে। সহপাঠী ও স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশ।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া ওই শিক্ষার্থীর ভাসমান মরদেহ নদ থেকে উদ্ধার করেছে স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মাদকের সাথে জড়িত থাকার প্রমাণ পেলে ন্যূনতম পাঁচ বছরের জেল খাটতে হবে।- এম রশিদুজ্জামান মিল্লাত
ময়মনসিংহের ব্রম্মপুত্র নদে মিললো মাদারগঞ্জের মিরানের অর্ধ গলিত লাশ' বাড়ীতে স্বজনদের আহাজারি
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
শিকলবিহীন গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যই শিকল ভেঙেছি আমরা: তথ্য ও সম্প্রচার মন্ত্রী
দেওয়ানগঞ্জে অগ্নিকাণ্ডে দগ্ধ সুজেদার চিকিৎসায় মানবিক সহযোগিতার আকুল আবেদন
ডিআইজি, খুলনা রেঞ্জ-এর বাগেরহাট জেলা পরিদর্শন: বৃক্ষরোপণ, ক্রাইম কনফারেন্স ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
ময়মনসিংহ রেঞ্জে নতুন ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসানের যোগদান ও গার্ড অব অনার গ্রহণ
গণঅভ্যুত্থানে স্বৈরাচারী সরকারের পতনের বর্ষপূর্তি উপলক্ষে বকশীগঞ্জে বর্ণাঢ্য বিজয় র্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত
জাগোনারীর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও নতুন নির্বাহী পরিষদের দায়িত্ব গ্রহণ
জামালপুরে চলন্ত ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে এক যুবকের মৃত্যু
পাথরঘাটায় নির্মাণাধীন বাড়িতে হামলার অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে আহত; ৫ জনের বিরুদ্ধে মামলা
জামালপুরে শুরা অধিবেশন। মোস্তফা সভাপতি ও সুলতান সেক্রেটারি।
দাফনের ১২ ঘন্টা পর জীবিত সন্দেহে কবর থেকে মৃতদেহ উত্তোলন
দাফনের ১২ ঘন্টা পর জীবিত সন্দেহে কবর থেকে মৃতদেহ উত্তোলন
বরিশাল অক্সফোর্ড মিশন হাই স্কুলে ‘বৃক্ষরোপণ কর্মসূচি–২০২৬’ সফলভাবে অনুষ্ঠিত
প্রেমের জেরে সংসারে অশান্তি, গভীর রাতে স্বামীর ঘর ছাড়লেন গৃহবধূ
দেওয়ানগঞ্জের পাররামরামপুর ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
জামালপুরের মেলান্দহ খাল থেকে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার
ইসলামপুরে তিস্তা এক্সপ্রেসের ধাক্কায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
এতিমখানার কমিটি নিয়ে হট্টগোল:ইসলামপুর সমাজসেবা কর্মচারীর বিরুদ্ধে ঘুষের তোপ!
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু
দেওয়ানগঞ্জ সানন্দবাড়ী আলিম মাদরাসা জমি উদ্ধারে মানববন্ধন
পাথরঘাটায় বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস পালিত: পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার আহ্বান
দেওয়ানগঞ্জে কারাদণ্ডপ্রাপ্ত মাদকসেবীদের অসচ্ছল পরিবারে ইউএনও’র খাদ্য সহায়তা
নেত্রকোণার পূর্বধলা থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম
জামালপুরের দিগপাইতে দ্রুতগামী ট্রাকের চাপায় সাবেক শ্রমিক নেতাসহ নিহত ২, আহত ১
শেরপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত: পেশাদারিত্ব ও শৃঙ্খলার দিকনির্দেশনা পুলিশ সুপারের
স্বাধীন সাংবাদিকতা ও এআই প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের গুরুত্ব তুলে ধরলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
দেওয়ানগঞ্জে ৪৩ পরিবারকে সরকারি সহায়তা: ৮৬ বান্ডিল ঢেউটিন ও নগদ টাকা হস্তান্তর
মেলান্দহ নিখোঁজের ৩ দিন পর এক ব্যাক্তির মরদেহ উদ্ধার