বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ২১ মে ২০২৬ ০৪:২১ পি.এম
শিশু রামিসা হত্যার দ্রুত বিচারের দাবিতে শেরপুরে ‘আজকের তারুণ্য’র মানববন্ধন
রাজধানীর পল্লবী এলাকায় সাত বছরের নিষ্পাপ শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে শেরপুরে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২১ মে) দুপুরে শেরপুর শহরের ব্যস্ততম খরমপুর মোড়ে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আজকের তারুণ্য’ এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়, যখন সেখানে উপস্থিত হন শেরপুরে বসবাসরত নিহত রামিসার চাচা শফিউদ্দিন মোল্লা। শোকগ্রস্ত এই মানুষটি কোনো কথা বলতে পারেননি; পুরোটা সময় তিনি কেবল অঝোরে কেঁদেছেন, যা উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলে।
‘আজকের তারুণ্য’ সংগঠনের সভাপতি রবিউল ইসলাম রতনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, শ্রমিক দল নেতা শওকত হোসেন, ৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাসুদ রানা এবং এলাকাবাসীর পক্ষে কাজী মাসুমসহ আরও অনেকে।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, শিশু রামিসার খুনি মাসুদ রানা ইতিমধ্যেই আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে নিজের অপরাধ স্বীকার করেছে। যেহেতু অপরাধ প্রমাণিত, তাই দীর্ঘ আইনি প্রক্রিয়ার পেছনে সময় নষ্ট না করে সরকারের বিশেষ নির্বাহী ক্ষমতায় প্রকাশ্যে ঢাকার জিরো পয়েন্টে তার ফাঁসি কার্যকর করা হোক। তবে হত্যাকাণ্ডের মাত্র ৬ ঘণ্টার মধ্যে মূল আসামিকে গ্রেপ্তার করার জন্য বক্তারা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান। একই সাথে দেশের আনাচে-কানাচে ঘটে যাওয়া সকল শিশু হত্যা ও ধর্ষণের ঘটনার দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান তারা।
বক্তারা রামিসার বাবার এক মর্মস্পর্শী উক্তি স্মরণ করে বলেন, ক্ষোভে-দুঃখে রামিসার বাবা রাষ্ট্রকে চ্যালেঞ্জ করে বলেছেন, ‘আমি বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না।’ বক্তারা মনে করেন, এই বক্তব্য রাষ্ট্রের বিচার ব্যবস্থার জন্য একটি বড় চড়। এখন রাষ্ট্রকেই প্রমাণ করতে হবে যে এই দেশে অপরাধীদের পার পাওয়ার কোনো সুযোগ নেই। আগামীতে যেন আর কোনো রামিসাকে এভাবে নৃশংসতার শিকার হতে না হয়, সেজন্য কঠোর আইন প্রয়োগের দাবি জানানো হয়। মানববন্ধনে শেরপুরের বিভিন্ন স্তরের সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সাধারণ উৎসুক জনতা অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।
পাথরঘাটায় বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস পালিত: পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার আহ্বান
দেওয়ানগঞ্জে কারাদণ্ডপ্রাপ্ত মাদকসেবীদের অসচ্ছল পরিবারে ইউএনও’র খাদ্য সহায়তা
নেত্রকোণার পূর্বধলা থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম
জামালপুরের দিগপাইতে দ্রুতগামী ট্রাকের চাপায় সাবেক শ্রমিক নেতাসহ নিহত ২, আহত ১
শেরপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত: পেশাদারিত্ব ও শৃঙ্খলার দিকনির্দেশনা পুলিশ সুপারের
স্বাধীন সাংবাদিকতা ও এআই প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের গুরুত্ব তুলে ধরলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
দেওয়ানগঞ্জে ৪৩ পরিবারকে সরকারি সহায়তা: ৮৬ বান্ডিল ঢেউটিন ও নগদ টাকা হস্তান্তর
মেলান্দহ নিখোঁজের ৩ দিন পর এক ব্যাক্তির মরদেহ উদ্ধার
বরিশাল নগরীর পলাশপুরের ভাইরাল ‘শান্ত’ আবারও আলোচনায়
নাগরিক দুর্ভোগ লাঘবে মাঠে বিসিসি: ২৭ নম্বর ওয়ার্ডের সড়ক পরিদর্শন ও সংস্কারের নির্দেশ
ইসলামপুরে অধিকার ও সক্ষমতা বৃদ্ধিতে হিজড়া জনগোষ্ঠীর দিনব্যাপী প্রশিক্ষণ
জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে বাসের ধাক্কায় সিএনজির ২ যাত্রী নিহত, আহত ১
জামালপুর আশেক মাহমুদ কলেজে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
বাসের ধাক্কায় উপজেলা যুবদল নেতা-স্ত্রীসহ আহত, জামালপুর-মাদারগঞ্জ মহাসড়ক অবরোধ
দিগপাইতে ড্রাম ট্রাকের ধাক্কায় পথচারী নিহত: স্পিডব্রেকার ও ফুটওভার ব্রিজের দাবি এলাকাবাসীর
মাদারগঞ্জে আইন-শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে মাসিক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি কলেজে ‘বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠন’-এর উদ্যোগে বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
বরিশালে গার্ল গাইডসের বৃক্ষরোপণ অভিযান ২০২৬: ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রায় সবুজ বার্তা
বেতাগীতে সাধারণ মানুষের আস্থা অর্জন, প্রশংসায় ভাসছেন ইউএনও সাদ্দাম হোসেন
বরিশাল জেলায় শ্রেষ্ঠ ওসি হিজলা থানার সোলায়মান, সাজা ওয়ারেন্টে সেরা এএসআই বাদল ও রাজ্জাক
পাথরঘাটায় ব্যবসায়ীকে মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ, ক্ষুব্ধ ব্যবসায়ীরা
সরিষাবাড়ীতে যমুনা নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধন
বরগুনায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত : ই-নথি চালুর নির্দেশ ও সরকারি জমি উদ্ধারে ‘জিরো টলারেন্স’ ঘোষণা
জামালপুরে জোড়া রায়: স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড, অপহরণের দায়ে ৩ জনের যাবজ্জীবন
পরিবেশ রক্ষায় বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ফলদ ও বনজ বৃক্ষরোপণ করলো 'বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠন'
বরিশাল মহিলা বিষয়ক অধিদপ্তরে “বরিশাল জেলা যুব উদ্যোক্তা ফোরাম’র ” উদ্যোগে বৃক্ষরোপন অভিযান ২০২৬ সম্পন্ন
মেলান্দহে সিএনজি ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ৩
মাদারগঞ্জে প্রবাসীর রহস্যজনক মৃত্যু: শ্মশানঘাট থেকে মরদেহ মর্গে পাঠালো পুলিশ
মাদারগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, নগদ ৩ লাখ টাকাসহ সর্বস্ব হারাল পরিবার।
জামালপুরের ইসলামপুরে ব্রহ্মপুত্র নদের তীব্র ভাঙন: মসজিদ-স্কুল রক্ষায় স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন