মোঃ রাশেদ মৃধা, স্টাফ রিপোর্টার ২২ মে ২০২৬ ০১:৫৯ পি.এম
শিশু রামিসা হত্যা ও দেশব্যাপী নারী নির্যাতনের প্রতিবাদে বরিশালে ছাত্র ফ্রন্ট ও মহিলা ফোরামের বিক্ষোভ
শিশু রামিসাসহ সারাদেশে অব্যাহত খুন-ধর্ষণ ও নারী নির্যাতনে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও মহিলা ফোরামের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত
আজ ২২ মে সকাল ১০ টায় অশ্বিনী কুমার হল চত্বরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এবং সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলার শাখার উদ্যোগে শিশু রামিসা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার আহ্বায়ক সুজন আহমেদ ও পরিচালনা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক ফারজানা আক্তার। সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডাঃ মনীষা চক্রবর্ত্তী, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলা শাখার সদস্য ইসমাত আরা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সদস্য এবং বরিশাল হোম ইকোনমিক কলেজের সংগঠক উম্মে হালিমা লাবনী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সরকারি ব্রজমোহন কলেজ শাখার সদস্য মোঃ রাকিবুল হাসান,
চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সংগঠক লামিয়া সাইমুন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট হালিমা খাতুন মাধ্যমিক বিদ্যালয় শাখার সংগঠক নাজলা আক্তার মিম প্রমুখ।
সমাবেশে বক্তারা রাজধানীর মিরপুরের পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সাত বছর বয়সী শিশু রামিসা আক্তারকে প্রথমে ধর্ষণ পরে নৃশংসভাবে গলা কেটে হত্যার ঘটনায় গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করছেন। একজন শিশুকে এভাবে নির্মমভাবে হত্যা শুধু একটি পরিবারের জন্য নয়, সমগ্র সমাজের জন্য ভয়াবহ ও আতঙ্কজনক বার্তা বহন করে।
নেতৃবৃন্দ বলেন, "আমরা নিহত রামিসার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং এই ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।"
নেতৃবৃন্দ আরও বলেন, গত ৭ দিনে দেশে চারজন কন্যাশিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ধারাবাহিকভাবে শিশু ও নারীর ওপর ধর্ষণ, নির্যাতন ও হত্যার ঘটনা প্রমাণ করে- রাষ্ট্র শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিত করতে চরমভাবে ব্যর্থ হচ্ছে। মাগুরার ৮ বছর বয়সী শিশু আছিয়াকে নির্মমভাবে ধর্ষণ ও নির্যাতন করে হত্যার ঘটনায় সারাদেশ বিচারের দাবিতে আন্দোলনে শামিল হয়েছিল। এক বছর হয়ে গেল বিচার এখনও কার্যকর হয়নি। বিচারহীনতার রেওয়াজ, সামাজিক অবক্ষয়, নারীকে ভোগের বস্তু হিসেবে দেখার দৃষ্টিভঙ্গি, অর্থনৈতিক টানাপোড়েন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মাদক ও সহিংসতার বিস্তার এবং অপরাধীদের রাজনৈতিক-সামাজিক প্রশ্রয়- সবই এ ধরনের বর্বরতার পেছনে কাজ করছে।
বক্তারা বলেন, শুধু বিচ্ছিন্ন কিছু গ্রেপ্তার বা সাময়িক তৎপরতা অথবা ভিক্টিমের পরিবারকে আর্থিক সহায়তা দিয়ে এই পরিস্থিতির সমাধান হবে না। প্রয়োজন দ্রুত বিচার নিশ্চিত করা, অপরাধীদের সামাজিক ও রাজনৈতিক আশ্রয় বন্ধ করা এবং নারী ও শিশুর প্রতি বৈষম্যমূলক ও সহিংস মানসিকতার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং রাষ্ট্রীয়ভাবে কার্যকর ভূমিকা রাখা।
পাথরঘাটায় বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস পালিত: পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার আহ্বান
দেওয়ানগঞ্জে কারাদণ্ডপ্রাপ্ত মাদকসেবীদের অসচ্ছল পরিবারে ইউএনও’র খাদ্য সহায়তা
নেত্রকোণার পূর্বধলা থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম
জামালপুরের দিগপাইতে দ্রুতগামী ট্রাকের চাপায় সাবেক শ্রমিক নেতাসহ নিহত ২, আহত ১
শেরপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত: পেশাদারিত্ব ও শৃঙ্খলার দিকনির্দেশনা পুলিশ সুপারের
স্বাধীন সাংবাদিকতা ও এআই প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের গুরুত্ব তুলে ধরলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
দেওয়ানগঞ্জে ৪৩ পরিবারকে সরকারি সহায়তা: ৮৬ বান্ডিল ঢেউটিন ও নগদ টাকা হস্তান্তর
মেলান্দহ নিখোঁজের ৩ দিন পর এক ব্যাক্তির মরদেহ উদ্ধার
বরিশাল নগরীর পলাশপুরের ভাইরাল ‘শান্ত’ আবারও আলোচনায়
নাগরিক দুর্ভোগ লাঘবে মাঠে বিসিসি: ২৭ নম্বর ওয়ার্ডের সড়ক পরিদর্শন ও সংস্কারের নির্দেশ
ইসলামপুরে অধিকার ও সক্ষমতা বৃদ্ধিতে হিজড়া জনগোষ্ঠীর দিনব্যাপী প্রশিক্ষণ
জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে বাসের ধাক্কায় সিএনজির ২ যাত্রী নিহত, আহত ১
জামালপুর আশেক মাহমুদ কলেজে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
বাসের ধাক্কায় উপজেলা যুবদল নেতা-স্ত্রীসহ আহত, জামালপুর-মাদারগঞ্জ মহাসড়ক অবরোধ
দিগপাইতে ড্রাম ট্রাকের ধাক্কায় পথচারী নিহত: স্পিডব্রেকার ও ফুটওভার ব্রিজের দাবি এলাকাবাসীর
মাদারগঞ্জে আইন-শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে মাসিক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি কলেজে ‘বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠন’-এর উদ্যোগে বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
বরিশালে গার্ল গাইডসের বৃক্ষরোপণ অভিযান ২০২৬: ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রায় সবুজ বার্তা
বেতাগীতে সাধারণ মানুষের আস্থা অর্জন, প্রশংসায় ভাসছেন ইউএনও সাদ্দাম হোসেন
বরিশাল জেলায় শ্রেষ্ঠ ওসি হিজলা থানার সোলায়মান, সাজা ওয়ারেন্টে সেরা এএসআই বাদল ও রাজ্জাক
পাথরঘাটায় ব্যবসায়ীকে মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ, ক্ষুব্ধ ব্যবসায়ীরা
সরিষাবাড়ীতে যমুনা নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধন
বরগুনায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত : ই-নথি চালুর নির্দেশ ও সরকারি জমি উদ্ধারে ‘জিরো টলারেন্স’ ঘোষণা
জামালপুরে জোড়া রায়: স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড, অপহরণের দায়ে ৩ জনের যাবজ্জীবন
পরিবেশ রক্ষায় বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ফলদ ও বনজ বৃক্ষরোপণ করলো 'বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠন'
বরিশাল মহিলা বিষয়ক অধিদপ্তরে “বরিশাল জেলা যুব উদ্যোক্তা ফোরাম’র ” উদ্যোগে বৃক্ষরোপন অভিযান ২০২৬ সম্পন্ন
মেলান্দহে সিএনজি ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ৩
মাদারগঞ্জে প্রবাসীর রহস্যজনক মৃত্যু: শ্মশানঘাট থেকে মরদেহ মর্গে পাঠালো পুলিশ
মাদারগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, নগদ ৩ লাখ টাকাসহ সর্বস্ব হারাল পরিবার।
জামালপুরের ইসলামপুরে ব্রহ্মপুত্র নদের তীব্র ভাঙন: মসজিদ-স্কুল রক্ষায় স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন