বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ২৬ মে ২০২৬ ০২:৫৮ পি.এম
মাদারগঞ্জে প্রয়াত যুবদল কর্মীর অসহায় বিধবা স্ত্রীকে ঘর তৈরি করে দিচ্ছে উপজেলা যুবদল
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় দুই সন্তান নিয়ে চরম অবহেলা আর কষ্টে দিনাতিপাত করা অসহায় বিধবা ইয়াসমিন বেগমের পাশে দাঁড়িয়েছে উপজেলা যুবদল। দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করা এই পরিবারের জন্য সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে একটি নতুন ঘর নির্মাণের মহতী উদ্যোগ নিয়েছে সংগঠনটি। ২৫ মে (সোমবার) দুপুরে উপজেলার সিধুলী ইউনিয়নের লোটাবর এলাকায় এই নতুন ঘর নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, সিধুলী ইউনিয়ন যুবদলের প্রয়াত সক্রিয় সদস্য ও ত্যাগী কর্মী রফিকুল ইসলামের মৃত্যুর পর তাঁর স্ত্রী ইয়াসমিন ১৩ ও ৭ বছরের দুটি সন্তান নিয়ে চরম অর্থকষ্টে পড়েন। তাদের থাকার একমাত্র ঘরটির টিনের চাল মরিচা ধরে ছিদ্র হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই ঘরের ভেতর পানি পড়ত। আর্থিক অসচ্ছলতার কারণে ঘরটি সংস্কার করা ইয়াসমিনের পক্ষে অসম্ভব ছিল। এই দুর্দশার খবর পেয়ে মাদারগঞ্জ উপজেলা যুবদল প্রায় দেড় লক্ষাধিক টাকা ব্যয়ে একটি ভিটাপাকা টিনশেড ঘর নির্মাণের দায়িত্ব নেয়।
মাদারগঞ্জ উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মোখলেসের সভাপতিত্বে ঘর নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আকবর মিলিটারি, সিধুলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মনজুরুল মোর্শেদ মিঠু, যুববিষয়ক সম্পাদক জুয়েল রানা এবং ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান মনির। জেলা যুবদলের সদস্য আল আমিন তালুকদারের সঞ্চালনায় এতে আরও অংশ নেন উপজেলা যুবদলের সদস্য আবু সাইম শ্যামা, সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান রকি, যুবদল নেতা হাবিবুর রহমান, হানিফ আহমেদ এবং সিধুলী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাজু মিয়াসহ স্থানীয় নেতাকর্মীরা।
নতুন ঘর পাওয়ার আনন্দে আবেগাপ্লুত হয়ে বিধবা ইয়াসমিন বলেন, "সামান্য বৃষ্টি হলেই সন্তানদের নিয়ে ঘরে ভিজতে হতো। স্বামী মারা যাওয়ার পর কেউ এভাবে খোঁজ নেয়নি। যুবদলের নেতারা আমাদের পাশে এসে দাঁড়ানোয় আমি ও আমার সন্তানেরা অনেক খুশি।"
সভাপতির বক্তব্যে মোখলেছুর রহমান মোখলেস বলেন, "বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা সবসময় সাধারণ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। ইয়াসমিন বেগমের ঘর নির্মাণের মাধ্যমে আমরা একটি পরিবারের নিরাপদ বাসস্থান নিশ্চিত করছি এবং ভবিষ্যতেও আমাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।"
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন বলেন, "প্রয়াত রফিকুল ইসলাম আমাদের দলের একজন ত্যাগী কর্মী ছিলেন। তাঁর পরিবারের এই সংকটে উপজেলা বিএনপি ও যুবদল অতীতেও পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে।"
বরিশাল জেলায় আমেরিকান রাষ্ট্রদূত H.E. Mr. Brent T. Christensen এর সফর এবং 'এম. খান' লঞ্চে ভ্রমণ!
বরিশাল মেট্রোপলিটন এলাকার পরিকল্পিত উন্নয়ন ও ভবিষ্যত কৌশল নির্ধারণের লক্ষ্যে এক গুরুত্বপূর্ন সেমিনার অনুষ্ঠিত
কয়েলের আ"গুনে পু"ড়ে গেল গাছকাটা শ্রমিকের শেষ সম্বল মহিষ, ছাই থাকার ঘরও
মাদকের সাথে জড়িত থাকার প্রমাণ পেলে ন্যূনতম পাঁচ বছরের জেল খাটতে হবে।- এম রশিদুজ্জামান মিল্লাত
ময়মনসিংহের ব্রম্মপুত্র নদে মিললো মাদারগঞ্জের মিরানের অর্ধ গলিত লাশ' বাড়ীতে স্বজনদের আহাজারি
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
শিকলবিহীন গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যই শিকল ভেঙেছি আমরা: তথ্য ও সম্প্রচার মন্ত্রী
দেওয়ানগঞ্জে অগ্নিকাণ্ডে দগ্ধ সুজেদার চিকিৎসায় মানবিক সহযোগিতার আকুল আবেদন
ডিআইজি, খুলনা রেঞ্জ-এর বাগেরহাট জেলা পরিদর্শন: বৃক্ষরোপণ, ক্রাইম কনফারেন্স ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
ময়মনসিংহ রেঞ্জে নতুন ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসানের যোগদান ও গার্ড অব অনার গ্রহণ
গণঅভ্যুত্থানে স্বৈরাচারী সরকারের পতনের বর্ষপূর্তি উপলক্ষে বকশীগঞ্জে বর্ণাঢ্য বিজয় র্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত
জাগোনারীর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও নতুন নির্বাহী পরিষদের দায়িত্ব গ্রহণ
জামালপুরে চলন্ত ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে এক যুবকের মৃত্যু
পাথরঘাটায় নির্মাণাধীন বাড়িতে হামলার অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে আহত; ৫ জনের বিরুদ্ধে মামলা
জামালপুরে শুরা অধিবেশন। মোস্তফা সভাপতি ও সুলতান সেক্রেটারি।
দাফনের ১২ ঘন্টা পর জীবিত সন্দেহে কবর থেকে মৃতদেহ উত্তোলন
দাফনের ১২ ঘন্টা পর জীবিত সন্দেহে কবর থেকে মৃতদেহ উত্তোলন
বরিশাল অক্সফোর্ড মিশন হাই স্কুলে ‘বৃক্ষরোপণ কর্মসূচি–২০২৬’ সফলভাবে অনুষ্ঠিত
প্রেমের জেরে সংসারে অশান্তি, গভীর রাতে স্বামীর ঘর ছাড়লেন গৃহবধূ
দেওয়ানগঞ্জের পাররামরামপুর ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
জামালপুরের মেলান্দহ খাল থেকে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার
ইসলামপুরে তিস্তা এক্সপ্রেসের ধাক্কায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
এতিমখানার কমিটি নিয়ে হট্টগোল:ইসলামপুর সমাজসেবা কর্মচারীর বিরুদ্ধে ঘুষের তোপ!
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু
দেওয়ানগঞ্জ সানন্দবাড়ী আলিম মাদরাসা জমি উদ্ধারে মানববন্ধন
পাথরঘাটায় বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস পালিত: পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার আহ্বান
দেওয়ানগঞ্জে কারাদণ্ডপ্রাপ্ত মাদকসেবীদের অসচ্ছল পরিবারে ইউএনও’র খাদ্য সহায়তা
নেত্রকোণার পূর্বধলা থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম
জামালপুরের দিগপাইতে দ্রুতগামী ট্রাকের চাপায় সাবেক শ্রমিক নেতাসহ নিহত ২, আহত ১
শেরপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত: পেশাদারিত্ব ও শৃঙ্খলার দিকনির্দেশনা পুলিশ সুপারের