অনামিকা সুলতানা , বগুড়া প্রতিনিধি ২৫ মে ২০২৬ ০৮:০৯ এ.এম
বগুড়াকে আধুনিক সিটি কর্পোরেশন ও তিলোত্তমা নগরী গড়ার মেগা পরিকল্পনা ঘোষণা
বগুড়া শহরকে যানজটমুক্ত, দখলমুক্ত ও আধুনিক নগর ব্যবস্থাপনার আওতায় আনতে একগুচ্ছ মেগা উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। ফুটপাত দখলমুক্তকরণ, ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং অবৈধ স্থাপনা উচ্ছেদে কঠোর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি উচ্ছেদ হওয়া হকারদের সন্তোষজনক পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
২৪ মে ২০২৬, রোজ রবিবার দুপুর ১২টায় নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশন হলরুমে অনুষ্ঠিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যক্তিত্ব এম আর ইসলাম স্বাধীন।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, নবগঠিত বগুড়া সিটির নাগরিকদের দীর্ঘদিনের দুর্ভোগ কমাতে ফুটপাত দখলমুক্ত রাখা, অবৈধ স্থাপনা উচ্ছেদ, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা গড়ে তোলার কোনো বিকল্প নেই। নগরবাসীর স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্ট সকল সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। হকারদের জীবিকার বিষয়টি বিবেচনা করে তাদের জন্য পরিকল্পিত ও সন্তোষজনক পুনর্বাসনের ব্যবস্থা গড়ে তোলা হবে বলেও তিনি আশ্বস্ত করেন।
বগুড়াকে একটি আধুনিক তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলতে সরকারের মহাপরিকল্পনা তুলে ধরে প্রতিমন্ত্রী বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প ঘোষণা করেন। এর মধ্যে রয়েছে:
- বগুড়া ওয়াসা (WASA) এবং বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ (বউক) গঠন।
- নগরবাসীর সার্বিক নিরাপত্তার জন্য বগুড়া মেট্রোপলিটন পুলিশ (BMP) গঠন।
- শহরের যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে মাটিডালী থেকে বনানী পর্যন্ত এসি বাস সার্ভিস চালু।
- যানজট নিরসনে শহরের তিনটি গুরুত্বপূর্ণ রেলগেটে ওভারপাস বা ফ্লাইওভার নির্মাণ।
- ব্যবসায়িক ও অর্থনৈতিক প্রসারে বহুল কাঙ্ক্ষিত সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ এবং ক্রীড়াঙ্গনের উন্নয়নে একটি আধুনিক ফুটবল স্টেডিয়াম নির্মাণ।
প্রতিমন্ত্রী জানান, এই মেগা প্রকল্পগুলো দ্রুতই বাস্তবায়ন করা হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী এগুলো উদ্বোধন করবেন। তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আধুনিক ও পরিকল্পিত বগুড়া মহানগরীসহ দেশের সকল শহরকে স্মার্ট ও টেকসই হিসেবে গড়ে তোলা হবে।"
উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন রেজাউল করিম বাদশা এমপি, সুরাইয়া জেরিন রনি এমপি, বগুড়া জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, ডিডি-এলজি রাজিয়া সুলতানা এবং পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভা শেষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম দুস্থদের মাঝে ভিজিএফের (VGF) চাল বিতরণ করেন এবং নবগঠিত সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সাথে এক সাংগঠনিক মতবিনিময় সভায় মিলিত হন।
মাদকের সাথে জড়িত থাকার প্রমাণ পেলে ন্যূনতম পাঁচ বছরের জেল খাটতে হবে।- এম রশিদুজ্জামান মিল্লাত
ময়মনসিংহের ব্রম্মপুত্র নদে মিললো মাদারগঞ্জের মিরানের অর্ধ গলিত লাশ' বাড়ীতে স্বজনদের আহাজারি
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
শিকলবিহীন গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যই শিকল ভেঙেছি আমরা: তথ্য ও সম্প্রচার মন্ত্রী
দেওয়ানগঞ্জে অগ্নিকাণ্ডে দগ্ধ সুজেদার চিকিৎসায় মানবিক সহযোগিতার আকুল আবেদন
ডিআইজি, খুলনা রেঞ্জ-এর বাগেরহাট জেলা পরিদর্শন: বৃক্ষরোপণ, ক্রাইম কনফারেন্স ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
ময়মনসিংহ রেঞ্জে নতুন ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসানের যোগদান ও গার্ড অব অনার গ্রহণ
গণঅভ্যুত্থানে স্বৈরাচারী সরকারের পতনের বর্ষপূর্তি উপলক্ষে বকশীগঞ্জে বর্ণাঢ্য বিজয় র্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত
জাগোনারীর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও নতুন নির্বাহী পরিষদের দায়িত্ব গ্রহণ
জামালপুরে চলন্ত ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে এক যুবকের মৃত্যু
পাথরঘাটায় নির্মাণাধীন বাড়িতে হামলার অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে আহত; ৫ জনের বিরুদ্ধে মামলা
জামালপুরে শুরা অধিবেশন। মোস্তফা সভাপতি ও সুলতান সেক্রেটারি।
দাফনের ১২ ঘন্টা পর জীবিত সন্দেহে কবর থেকে মৃতদেহ উত্তোলন
দাফনের ১২ ঘন্টা পর জীবিত সন্দেহে কবর থেকে মৃতদেহ উত্তোলন
বরিশাল অক্সফোর্ড মিশন হাই স্কুলে ‘বৃক্ষরোপণ কর্মসূচি–২০২৬’ সফলভাবে অনুষ্ঠিত
প্রেমের জেরে সংসারে অশান্তি, গভীর রাতে স্বামীর ঘর ছাড়লেন গৃহবধূ
দেওয়ানগঞ্জের পাররামরামপুর ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
জামালপুরের মেলান্দহ খাল থেকে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার
ইসলামপুরে তিস্তা এক্সপ্রেসের ধাক্কায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
এতিমখানার কমিটি নিয়ে হট্টগোল:ইসলামপুর সমাজসেবা কর্মচারীর বিরুদ্ধে ঘুষের তোপ!
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু
দেওয়ানগঞ্জ সানন্দবাড়ী আলিম মাদরাসা জমি উদ্ধারে মানববন্ধন
পাথরঘাটায় বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস পালিত: পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার আহ্বান
দেওয়ানগঞ্জে কারাদণ্ডপ্রাপ্ত মাদকসেবীদের অসচ্ছল পরিবারে ইউএনও’র খাদ্য সহায়তা
নেত্রকোণার পূর্বধলা থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম
জামালপুরের দিগপাইতে দ্রুতগামী ট্রাকের চাপায় সাবেক শ্রমিক নেতাসহ নিহত ২, আহত ১
শেরপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত: পেশাদারিত্ব ও শৃঙ্খলার দিকনির্দেশনা পুলিশ সুপারের
স্বাধীন সাংবাদিকতা ও এআই প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের গুরুত্ব তুলে ধরলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
দেওয়ানগঞ্জে ৪৩ পরিবারকে সরকারি সহায়তা: ৮৬ বান্ডিল ঢেউটিন ও নগদ টাকা হস্তান্তর
মেলান্দহ নিখোঁজের ৩ দিন পর এক ব্যাক্তির মরদেহ উদ্ধার