শক্রবার ০৭ আগষ্ট ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বাংলাদেশ

শিকলবিহীন গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যই শিকল ভেঙেছি আমরা: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

শিকলবিহীন গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যই শিকল ভেঙেছি আমরা: তথ্য ও সম্প্রচার মন্ত্রী শিকলবিহীন গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যই শিকল ভেঙেছি আমরা: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

 

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, শিকল ভাঙার উদ্দেশ্য কেবল একটি স্বৈরাচারী বা নিপীড়নমূলক ব্যবস্থার অবসান ঘটানো নয়; বরং এমন একটি শিকলবিহীন গণতান্ত্রিক ও প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা, যেখানে জনগণের অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং সৃষ্টিশীল শক্তিকে আর কখনও শৃঙ্খলিত করা যাবে না।

আজ (বৃহস্পতিবার) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে তথ্য অধিদপ্তরের ‘শিকল ভাঙার জুলাই’ শীর্ষক প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।

 

তথ্যমন্ত্রী বলেন, স্বাধীনতার পাঁচ দশকেরও বেশি সময় পরও বাংলাদেশকে বারবার শিকল ভাঙার সংগ্রামে নামতে হয়েছে। কারণ জনগণের কণ্ঠকে বারবার দমিয়ে রাখার চেষ্টা হয়েছে। এর ফলে দেশের স্বাভাবিক অগ্রযাত্রা ও আর্থসামাজিক সমৃদ্ধির ধারাবাহিকতা ব্যাহত হয়েছে এবং প্রতিবারই জনগণকে রক্ত, প্রাণ ও ত্যাগের বিনিময়ে সেই শিকল ভাঙতে হয়েছে।

 

পৃথিবীতে বহু দেশের ধারাবাহিক উন্নয়নের মাধ্যমে বৈশ্বিক শক্তিতে পরিণত হওয়ার উদাহরণ দিয়ে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে বারবার গণতান্ত্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত হওয়ায় কাঙ্ক্ষিত উন্নয়নের গতি ব্যাহত হয়েছে। 

 

এবারের শিকল ভাঙার মধ্য দিয়ে শুধু নতুন করে জেগে ওঠাই নয়, ভবিষ্যতে যাতে আর কেউ জনগণের ওপর শিকল পরাতে না পারে, সে লক্ষ্যেই একটি শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে - জানান তথ্যমন্ত্রী

 

তিনি বলেন, এবারের যে শিকল ভাঙার আন্দোলন, তার একটা বড়ো বৈশিষ্ট্য হচ্ছে যে শিকল ভাঙার পরে আমরা কি করবো তা আমাদের নেতা তারেক রহমান একত্রিশ দফার মাধ্যমে আগেই বলেছেন। আমরা সেই লক্ষ্যেই এগিয়ে চলছি।

 

জহির উদ্দিন স্বপন বলেন, আমরা যেমন শিকল ভাঙতে পেরেছি, তেমনি একটি শিকলমুক্ত গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় আমরা অটল প্রতিজ্ঞ।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, ‘শিকল ভাঙার জুলাই’ কেবল একটি প্রকাশনা নয়; এটি জুলাই আন্দোলনের ইতিহাস, আত্মত্যাগ ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ দলিল। তিনি জানান, সংকলনে মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টাসহ দায়িত্বশীল ব্যক্তিবর্গের বিভিন্ন স্মৃতিচারণ, বিশ্লেষণ ও আলোকচিত্র স্থান পেয়েছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য মূল্যবান দলিল হিসেবে বিবেচিত হবে।

 

প্রতিমন্ত্রী আরও বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও এর অধীনস্থ দপ্তর-সংস্থাগুলোর উদ্যোগে জুলাই আন্দোলন নিয়ে আরও প্রকাশনা, তথ্যচিত্র ও ডিজিটাল কনটেন্ট নির্মাণ করা হচ্ছে। এসব উদ্যোগের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে আন্দোলনের সঠিক ইতিহাস তুলে ধরা হবে।

 

অনুষ্ঠানে অন্যানের মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মোঃ শাহ আলম, অতিরিক্ত সচিব কে এম আবদুল ওয়াদুদ, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, গণমাধ্যমের প্রতিনিধিসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

শিকলবিহীন গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যই শিকল ভেঙেছি আমরা: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

news image

দেওয়ানগঞ্জে অগ্নিকাণ্ডে দগ্ধ সুজেদার চিকিৎসায় মানবিক সহযোগিতার আকুল আবেদন

news image

ডিআইজি, খুলনা রেঞ্জ-এর বাগেরহাট জেলা পরিদর্শন: বৃক্ষরোপণ, ক্রাইম কনফারেন্স ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

news image

ময়মনসিংহ রেঞ্জে নতুন ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসানের যোগদান ও গার্ড অব অনার গ্রহণ

news image

গণঅভ্যুত্থানে স্বৈরাচারী সরকারের পতনের বর্ষপূর্তি উপলক্ষে বকশীগঞ্জে বর্ণাঢ্য বিজয় র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত

news image

জাগোনারীর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও নতুন নির্বাহী পরিষদের দায়িত্ব গ্রহণ

news image

জামালপুরে চলন্ত ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে এক যুবকের মৃত্যু

news image

পাথরঘাটায় নির্মাণাধীন বাড়িতে হামলার অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে আহত; ৫ জনের বিরুদ্ধে মামলা

news image

জামালপুরে শুরা অধিবেশন। মোস্তফা সভাপতি ও সুলতান সেক্রেটারি।

news image

দাফনের ১২ ঘন্টা পর জীবিত সন্দেহে কবর থেকে মৃতদেহ উত্তোলন 

news image

দাফনের ১২ ঘন্টা পর জীবিত সন্দেহে কবর থেকে মৃতদেহ উত্তোলন 

news image

বরিশাল অক্সফোর্ড মিশন হাই স্কুলে ‘বৃক্ষরোপণ কর্মসূচি–২০২৬’ সফলভাবে অনুষ্ঠিত

news image

প্রেমের জেরে সংসারে অশান্তি, গভীর রাতে স্বামীর ঘর ছাড়লেন গৃহবধূ

news image

দেওয়ানগঞ্জের পাররামরামপুর  ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

news image

জামালপুরের মেলান্দহ খাল থেকে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার

news image

ইসলামপুরে তিস্তা এক্সপ্রেসের ধাক্কায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

news image

​এতিমখানার কমিটি নিয়ে হট্টগোল:ইসলামপুর সমাজসেবা কর্মচারীর বিরুদ্ধে ঘুষের তোপ!

news image

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু 

news image

দেওয়ানগঞ্জ সানন্দবাড়ী আলিম মাদরাসা জমি উদ্ধারে মানববন্ধন 

news image

পাথরঘাটায় বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস পালিত: পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার আহ্বান

news image

দেওয়ানগঞ্জে কারাদণ্ডপ্রাপ্ত মাদকসেবীদের অসচ্ছল পরিবারে ইউএনও’র খাদ্য সহায়তা

news image

নেত্রকোণার পূর্বধলা থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম

news image

জামালপুরের দিগপাইতে দ্রুতগামী ট্রাকের চাপায় সাবেক শ্রমিক নেতাসহ নিহত ২, আহত ১

news image

শেরপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত: পেশাদারিত্ব ও শৃঙ্খলার দিকনির্দেশনা পুলিশ সুপারের

news image

স্বাধীন সাংবাদিকতা ও এআই প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের গুরুত্ব তুলে ধরলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী

news image

দেওয়ানগঞ্জে ৪৩ পরিবারকে সরকারি সহায়তা: ৮৬ বান্ডিল ঢেউটিন ও নগদ টাকা হস্তান্তর

news image

মেলান্দহ নিখোঁজের ৩ দিন পর এক ব্যাক্তির মরদেহ উদ্ধার 

news image

বরিশাল নগরীর পলাশপুরের ভাইরাল ‘শান্ত’ আবারও আলোচনায়

news image

নাগরিক দুর্ভোগ লাঘবে মাঠে বিসিসি: ২৭ নম্বর ওয়ার্ডের সড়ক পরিদর্শন ও সংস্কারের নির্দেশ

news image

ইসলামপুরে অধিকার ও সক্ষমতা বৃদ্ধিতে হিজড়া জনগোষ্ঠীর দিনব্যাপী প্রশিক্ষণ