রবিবার ১৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

সংসদে ক্যামেরা কেনাকাটায় লঙ্কাকাণ্ড: ৪ হাজার টাকার ব্যাগের দাম ৩৪ হাজার!

সংসদে ক্যামেরা কেনাকাটায় লঙ্কাকাণ্ড: ৪ হাজার টাকার ব্যাগের দাম ৩৪ হাজার! সংসদে ক্যামেরা কেনাকাটায় লঙ্কাকাণ্ড: ৪ হাজার টাকার ব্যাগের দাম ৩৪ হাজার!

জাতীয় সংসদের জন্য ক্যামেরা ও সংশ্লিষ্ট সরঞ্জাম কেনাকাটায় ব্যাপক অনিয়ম ও অতিরিক্ত দামের অভিযোগ উঠেছে। বাজারমূল্যের তুলনায় কয়েকগুণ বেশি দামে নিম্নমানের পণ্য সরবরাহের মাধ্যমে কোটি টাকার আর্থিক অনিয়ম হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
 

তথ্য অনুযায়ী, মাত্র ৪ হাজার টাকার একটি ব্যাগের জন্য নেওয়া হয়েছে ৩৪ হাজার ৪০০ টাকা। একইভাবে ৩ হাজার টাকার একটি কার্ড রিডারের দাম ধরা হয়েছে ২১ হাজার ৫০০ টাকা। এছাড়া প্রায় ৩ লাখ ৩৮ হাজার টাকা মূল্যের একটি ডিজিটাল এসএলআর ক্যামেরা বডির দাম দেখানো হয়েছে ৭ লাখ ৯ হাজার ৫০০ টাকা। এ ধরনের চারটি ক্যামেরা বডি কিনতে ব্যয় দেখানো হয়েছে ২৮ লাখ ৩৮ হাজার টাকা।
 

সব মিলিয়ে ক্যামেরা ও আনুষঙ্গিক ১২টি আইটেম কেনায় সরকারের কাছ থেকে নেওয়া হয়েছে ৫৮ লাখ ৪৪ হাজার ১৩০ টাকা। অথচ সংশ্লিষ্টদের দাবি, এসব পণ্যের প্রকৃত বাজারমূল্য ২০ লাখ টাকারও কম।
 

সংসদ সচিবালয় সূত্র জানায়, সংসদের অধিবেশনকালে ছবি তোলার জন্য দ্রুতগতিতে এ কেনাকাটা সম্পন্ন করা হয়। ৩০ দিনের মধ্যে সরবরাহের নির্দেশনা থাকলেও মাত্র ১৯ দিনের মধ্যেই পণ্য সরবরাহ করা হয়েছে। ১২ মার্চ সংসদের কার্যক্রম শুরু হওয়ার পর ২৫ মার্চ কার্যাদেশ দেওয়া হয় এবং ১৫ এপ্রিল সরবরাহ সম্পন্ন হয়।
কেনাকাটায় বিভিন্ন ক্যামেরা লেন্সের দাম নিয়েও প্রশ্ন উঠেছে। ২৪-৭০ মিমি ফোকাল লেন্থের তিনটি লেন্স কেনা হয়েছে ৩৭ লাখ ৪১ হাজার টাকায়, যেখানে প্রতিটির দাম ধরা হয়েছে ১ লাখ ২৪ হাজার ৭০০ টাকা। অথচ বাজারমূল্য সর্বোচ্চ ৭৮ হাজার টাকা।

 

এছাড়া ২৪-১২০ মিমি লেন্স কেনা হয়েছে ২ লাখ ১০ হাজার ৭০০ টাকায় (বাজারমূল্য ১ লাখ ৫–১০ হাজার), ১৪-২৪ মিমি লেন্স ৪ লাখ ৪৭ হাজার ২০০ টাকায় (বাজারমূল্য সর্বোচ্চ ১ লাখ ২৫ হাজার) এবং ১০০-৪০০ মিমি লেন্স ৫ লাখ ৭৬ হাজার ২০০ টাকায় (বাজারমূল্য সর্বোচ্চ ২ লাখ ৩৫ হাজার টাকা)।
ফ্ল্যাশ, মেমোরি কার্ড ও ব্যাটারির ক্ষেত্রেও একই চিত্র দেখা গেছে। ছয়টি স্পিডলাইট কেনা হয়েছে ৬ লাখ ৬৩ হাজার ৩০০ টাকায়, যেখানে প্রতিটির বাজারমূল্য ১০–১৫ হাজার টাকা। আবার ১৩ হাজার ৯৭৫ টাকা করে ব্যাটারি কেনা হলেও এর বাজারমূল্য মাত্র ৯০০ থেকে ১২০০ টাকা।

 

সংশ্লিষ্টরা অভিযোগ করেছেন, টেন্ডারে জাপানি ব্র্যান্ডের পণ্য দেওয়ার কথা থাকলেও বাস্তবে নিম্নমানের অন্য কোম্পানির পণ্য সরবরাহ করা হয়েছে। অনেক ক্ষেত্রে আলাদাভাবে লোগো লাগিয়ে ব্র্যান্ড হিসেবে দেখানো হয়েছে।
 

এ সরঞ্জাম সরবরাহ করেছে ‘সেফ ট্রেডার্স’ নামের একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার পরিচয়দানকারী এক ব্যক্তি দাবি করেন, “দামি ব্র্যান্ডের কারণে খরচ বেশি হয়েছে, পাশাপাশি ভ্যাট-ট্যাক্স রয়েছে। সরকারি কেনাকাটায় এ ধরনের দাম অস্বাভাবিক নয়।” তবে বাজারমূল্যের সঙ্গে দামের বড় পার্থক্য নিয়ে প্রশ্ন করা হলে তিনি ফোন কেটে দেন।
সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. মহিদুল হক বলেন, “কেনাকাটা একটি কমিটির সুপারিশ অনুযায়ী হয়েছে। আমি নতুন যোগদান করেছি, পদাধিকারবলে স্বাক্ষর করেছি।”

 

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, সাবেক সচিব কানিজ মাওলার তত্ত্বাবধানে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে এবং তিনি নিজেই সরবরাহকারী প্রতিষ্ঠান নির্ধারণ করেন।
এদিকে দীর্ঘদিন সংসদ সচিবালয়ে কর্মরত এক ফটোগ্রাফার বলেন, “৪ থেকে ১০ লাখ টাকার ক্যামেরা সেটেই অধিবেশন কক্ষের ছবি ভালোভাবে তোলা সম্ভব। ৫৮ লাখ টাকার কেনাকাটা সম্পূর্ণ অস্বাভাবিক।”

 

স্বাধীন ফটোগ্রাফাররাও বলেছেন, সংসদের মতো সীমিত জায়গায় ছবি তোলার জন্য এত উচ্চমূল্যের সরঞ্জামের প্রয়োজন নেই।
এ বিষয়ে সাবেক সচিব কানিজ মাওলার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সংশ্লিষ্ট মহলের দাবি, এ ঘটনায় সুষ্ঠু তদন্ত হলে প্রকৃত অনিয়ম ও দায়ীদের চিহ্নিত করা সম্ভব হবে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টারের উদ্বোধন!

news image

জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষায় স্পেস প্রযুক্তির ব্যবহারে জোর দিতে স্পারসোকে প্রতিরক্ষা উপদেষ্টার তাগিদ

news image

মাত্র ১২০ টাকায় পুলিশে চাকরি: নোয়াখালীতে টিআরসি নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ

news image

আজ শেষ কর্মদিবস, শুরু হচ্ছে ঈদের টানা ৭ দিনের সরকারি ছুটি

news image

কুড়িগ্রামে ধরলা নদীর ওপর প্রস্তাবিত সেতু নির্মাণের জায়গা পরিদর্শন করল চীনা প্রতিনিধি দল

news image

নাটোরে জেলা পুলিশের রিজার্ভ অফিস পরিদর্শন ও বিশেষ কল্যাণ সভা করলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোহাম্মদ শাহজাহান

news image

মাদারীপুরে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত: চৌকস সদস্যদের পুরস্কৃত করলেন এসপি হাবিবুর রহমান

news image

বানৌজা শের-ই-বাংলায় কুচকাওয়াজ: বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হলো ৪৪১ নবীন নাবিক

news image

মতলব উত্তরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

news image

মাদারীপুরে ভূমি সেবা মেলা: ক্ষতিগ্রস্তদের মাঝে ৫ কোটি টাকার চেক বিতরণ

news image

খুলনায় ঈদুল আজহা উপলক্ষে পুলিশের বিশেষায়িত ইউনিটগুলোর সাথে কেএমপি কমিশনারের নিরাপত্তা সমন্বয় সভা

news image

খুলনায় বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন: সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতের আহ্বান

news image

পাথরঘাটায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা: সমন্বিত উদ্যোগের আহ্বান

news image

মাদারীপুরে ফায়ার সার্ভিস সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন: প্রধান অতিথি জেলা প্রশাসক

news image

ঢাকা রেঞ্জে অপরাধ পর্যালোচনা ও আসন্ন ঈদুল আজহা নিয়ে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

news image

পাথরঘাটায় যুবকদের নিয়ে ৩ দিনব্যাপী জেন্ডার ও নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ শুরু

news image

মতলব উত্তর উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ‘ভূমি সেবা মেলা ২০২৬’ উদ্বোধন

news image

‘পরিবারই উন্নয়নের মূল একক’: বকশীগঞ্জে ১ হাজার ২৯৫ জনের মাঝে প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বিতরণ

news image

প্রধানমন্ত্রীর হাত-পা ধরে হলেও বালাসী-বাহাদুরাবাদে ২য় যমুনা সেতু আনবো’ —প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

news image

তারেক রহমানের জনসভা: উৎসবমুখর পরিবেশে লঞ্চযোগে চাঁদপুরে মতলব উত্তরের বিএনপি নেতাকর্মীদের ঢল

news image

সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ওআইসি রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাৎ: সম্পর্ক জোরদারের অঙ্গীকার

news image

মেলান্দহে অপরাধ প্রতিরোধে পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

news image

বরিশালকে পরিচ্ছন্ন রাখতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর বিশেষ নির্দেশনা ও উন্মুক্ত আলোচনা

news image

বরিশালে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও জনস্বাস্থ্য নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর মতবিনিময় সভা

news image

শরীয়তপুরে পুলিশ কনস্টেবল (টিআরসি) নিয়োগের লিখিত পরীক্ষা সম্পন্ন: তদারকিতে পুলিশ সুপার।

news image

মতলব উত্তরে মাদক ও ইভটিজিং বিরোধী সচেতনতা সমাবেশ: যুব সমাজ রক্ষার আহ্বান।

news image

শেরপুরে পুলিশ নিয়োগ পরীক্ষায় জালিয়াতি: ১৮ লাখ টাকার চুক্তিতে ৫ পরীক্ষার্থী আটক।

news image

জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে: ইসলামপুরে নজরুল ইসলাম খান

news image

চট্টগ্রামের নতুন পুলিশ অভিভাবক মাসুদ আলম: স্মার্ট পুলিশিং ও টিম ওয়ার্কের নতুন বার্তা

news image

বিএমপি কমিশনার মোঃ শফিকুল ইসলামের বিদায় সংবর্ধনা: ট্যুরিস্ট পুলিশের ডিআইজি হিসেবে নতুন যাত্রা