সোমবার ২৭ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বাংলাদেশ

কুমিল্লার লাকসামে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার; মায়ের বকুনিতে অভিমান করে আত্মহত্যার অভিযোগ।

বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ২১ এপ্রিল ২০২৬ ০৩:০৭ পি.এম

কুমিল্লার লাকসামে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার; মায়ের বকুনিতে অভিমান করে আত্মহত্যার অভিযোগ। কুমিল্লার লাকসামে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার; মায়ের বকুনিতে অভিমান করে আত্মহত্যার অভিযোগ।

কুমিল্লার লাকসামে মায়ের ওপর অভিমান করে সিনথিয়া উদ্দিন (১৫) নামে এক স্কুলছাত্রীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। ২১ এপ্রিল মঙ্গলবার সকালে লাকসাম পৌর ভবনের সামনের একটি ভাড়া বাসা থেকে ওই ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

নিহত সিনথিয়া উদ্দিন উপজেলার সিংহরিয়া গ্রামের প্রবাসী সাহাব উদ্দিনের মেয়ে এবং লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল। তার মা খালেদা আক্তার কোমারডোগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষিকা। তারা দুই ভাই-বোন মায়ের সঙ্গে লাকসাম পৌর এলাকার ওই বাসায় ভাড়া থাকত।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় বান্ধবীদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলা ও পড়াশোনায় মনোযোগ না দেওয়ার কারণে সিনথিয়াকে বকাঝকা করেন তার মা। এতে মনে কষ্ট পেয়ে সে নিজের শয়ন কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেয়। মঙ্গলবার সকালে অনেক ডাকাডাকি করার পরও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে পরিবারের লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় সিনথিয়াকে উদ্ধার করে।

 

দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উদ্ধারকালে সিনথিয়ার হাতে ব্লেড দিয়ে কাটার অন্তত ৮ থেকে ১০টি পুরনো ও নতুন চিহ্ন দেখতে পায় পুলিশ, যা থেকে ধারণা করা হচ্ছে সে মানসিকভাবে বিপর্যস্ত ছিল।

 

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে ময়নাতদন্তের প্রতিবেদনের জন্য অপেক্ষা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

 

নবম শ্রেণির এই মেধাবী ছাত্রীর অকাল মৃত্যুতে তার পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর থেকে এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

নেত্রকোণার পূর্বধলা থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম

news image

জামালপুরের দিগপাইতে দ্রুতগামী ট্রাকের চাপায় সাবেক শ্রমিক নেতাসহ নিহত ২, আহত ১

news image

শেরপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত: পেশাদারিত্ব ও শৃঙ্খলার দিকনির্দেশনা পুলিশ সুপারের

news image

স্বাধীন সাংবাদিকতা ও এআই প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের গুরুত্ব তুলে ধরলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী

news image

দেওয়ানগঞ্জে ৪৩ পরিবারকে সরকারি সহায়তা: ৮৬ বান্ডিল ঢেউটিন ও নগদ টাকা হস্তান্তর

news image

মেলান্দহ নিখোঁজের ৩ দিন পর এক ব্যাক্তির মরদেহ উদ্ধার 

news image

বরিশাল নগরীর পলাশপুরের ভাইরাল ‘শান্ত’ আবারও আলোচনায়

news image

নাগরিক দুর্ভোগ লাঘবে মাঠে বিসিসি: ২৭ নম্বর ওয়ার্ডের সড়ক পরিদর্শন ও সংস্কারের নির্দেশ

news image

ইসলামপুরে অধিকার ও সক্ষমতা বৃদ্ধিতে হিজড়া জনগোষ্ঠীর দিনব্যাপী প্রশিক্ষণ

news image

জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে বাসের ধাক্কায় সিএনজির ২ যাত্রী নিহত, আহত ১

news image

জামালপুর আশেক মাহমুদ কলেজে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

news image

বাসের ধাক্কায় উপজেলা যুবদল নেতা-স্ত্রীসহ আহত, জামালপুর-মাদারগঞ্জ মহাসড়ক অবরোধ

news image

দিগপাইতে ড্রাম ট্রাকের ধাক্কায় পথচারী নিহত: স্পিডব্রেকার ও ফুটওভার ব্রিজের দাবি এলাকাবাসীর

news image

মাদারগঞ্জে আইন-শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে মাসিক সভা অনুষ্ঠিত

news image

বরিশাল সরকারি কলেজে ‘বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠন’-এর উদ্যোগে বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

news image

বরিশালে গার্ল গাইডসের বৃক্ষরোপণ অভিযান ২০২৬: ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রায় সবুজ বার্তা

news image

বেতাগীতে সাধারণ মানুষের আস্থা অর্জন, প্রশংসায় ভাসছেন ইউএনও সাদ্দাম হোসেন

news image

বরিশাল জেলায় শ্রেষ্ঠ ওসি হিজলা থানার সোলায়মান, সাজা ওয়ারেন্টে সেরা এএসআই বাদল ও রাজ্জাক

news image

পাথরঘাটায় ব্যবসায়ীকে মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ, ক্ষুব্ধ ব্যবসায়ীরা

news image

সরিষাবাড়ীতে যমুনা নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধন

news image

বরগুনায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত : ই-নথি চালুর নির্দেশ ও সরকারি জমি উদ্ধারে ‘জিরো টলারেন্স’ ঘোষণা

news image

জামালপুরে জোড়া রায়: স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড, অপহরণের দায়ে ৩ জনের যাবজ্জীবন

news image

পরিবেশ রক্ষায় বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ফলদ ও বনজ বৃক্ষরোপণ করলো 'বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠন'

news image

বরিশাল মহিলা বিষয়ক অধিদপ্তরে “বরিশাল জেলা যুব উদ্যোক্তা ফোরাম’র ” উদ্যোগে বৃক্ষরোপন অভিযান ২০২৬ সম্পন্ন

news image

মেলান্দহে সিএনজি ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ৩

news image

মাদারগঞ্জে প্রবাসীর রহস্যজনক মৃত্যু: শ্মশানঘাট থেকে মরদেহ মর্গে পাঠালো পুলিশ

news image

মাদারগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, নগদ ৩ লাখ টাকাসহ সর্বস্ব হারাল পরিবার।

news image

জামালপুরের ইসলামপুরে ব্রহ্মপুত্র নদের তীব্র ভাঙন: মসজিদ-স্কুল রক্ষায় স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন

news image

নকলমুক্ত ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার আপসহীন- স্বরাষ্ট্রমন্ত্রী!

news image

ঝালকাঠিতে হবে দেশের প্রথম ‘কালচারাল ভিলেজ’, আধুনিক স্পোর্টস কমপ্লেক্স ও ২৫০ শয্যার হাসপাতাল