রবিবার ১৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

বিএসটিআই অনুমোদনহীন খাবারে ঝুঁকিতে বকশীগঞ্জের শিশুরা, প্রশাসনের কঠোর হুশিয়ারি

মোছাঃ পারভীন আক্তার, স্টাফ রিপোর্টার ২২ এপ্রিল ২০২৬ ০৪:২৫ পি.এম

বিএসটিআই অনুমোদনহীন খাবারে ঝুঁকিতে বকশীগঞ্জের শিশুরা, প্রশাসনের কঠোর হুশিয়ারি বিএসটিআই অনুমোদনহীন খাবারে ঝুঁকিতে বকশীগঞ্জের শিশুরা, প্রশাসনের কঠোর হুশিয়ারি

জামালপুরের বকশীগঞ্জে বিএসটিআইয়ের অনুমোদনহীন ও নিম্নমানের শিশুখাদ্যে বাজার সয়লাব হয়ে গেছে। নামী-দামী ব্র্যান্ডের মোড়ক নকল করে তৈরি করা চিপস, জুস, চকলেট ও পাউডার ড্রিংকস এখন উপজেলার প্রতিটি পাড়া-মহল্লার দোকানে পাওয়া যাচ্ছে। এসব খাদ্যের ক্ষতিকর রাসায়নিক শিশুদের শরীরে দীর্ঘমেয়াদী বিষক্রিয়া তৈরি করছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
 

বকশীগঞ্জ পৌর শহরের প্রাণকেন্দ্র কলাহাটি মোড়কে কেন্দ্র করে গড়ে উঠেছে এসব ভেজাল পণ্যের বিশাল পাইকারি ও খুচরা বাজার। অনুসন্ধানে জানা যায়, অসাধু ব্যবসায়ীরা অধিক মুনাফার আশায় এসব অনুমোদনহীন পণ্য উপজেলার বিভিন্ন হাট-বাজারে সরবরাহ করছে। বিশেষ করে গ্রামাঞ্চলের ছোট দোকান গুলোই তাদের প্রধান লক্ষ্য।
 

সরেজমিনে দেখা গেছে- এসব ভেজাল খাদ্যের মোড়ক গুলো অত্যন্ত চাকচিক্যময় ও আকর্ষণীয়। রঙিন মোড়ক দেখে শিশুরা আকৃষ্ট হচ্ছে এবং অভিভাবকরা অনেক সময় না বুঝেই সন্তানের হাতে তুলে দিচ্ছেন এসব বিষাক্ত পণ্য। উপজেলার লতিফা বীজ ভাণ্ডারের মালিক ও অভিভাবক আহসান হাবীব নূরনবী বলেন- “এসব ভেজাল খাদ্যের মোড়কগুলো অত্যন্ত চাকচিক্যময় ও আকর্ষণীয়। রঙিন মোড়ক দেখে শিশুরা আকৃষ্ট হচ্ছে এবং অভিভাবকরা অনেক সময় না বুঝেই সন্তানের হাতে এসব বিষাক্ত পণ্য তুলে দিচ্ছেন। মূলত এই আকর্ষণের সুযোগ নিয়েই অসাধু চক্রটি তাদের অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে “

 

স্থানীয় ব্যবসায়ী মনি মদক বলেন- “আমার দোকানে কিছু পণ্য আছে, সবাই বিক্রি করে তাই আমিও করি। সবাই বন্ধ করলে আমিও করব।”

আরেক ব্যবসায়ী চাঁন মিয়া দায় চাপাচ্ছেন ঢাকার চকবাজারের ওপর। তিনি বলেন- “আমরা এসব পণ্য ঢাকার চকবাজার থেকে কিনে আনি। সেখানে বন্ধ হলে আমরাও আর আনতে পারব না।” বকশীগঞ্জ উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোস্তফা কামাল টিটন জানান- ইতিপূর্বে খাদ্যে ভেজালের দায়ে পারভীন স্টোরের মালিক ফকির আলীর নামে মামলা দেওয়া হয়েছে।

 

টিটন বলেন- “সম্প্রতি বাজার পরিদর্শন করে ভয়াবহ চিত্র দেখেছি। যারা শিশুদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।” শিশুদের এই স্বাস্থ্য ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ তামিম। তিনি বলেন- “এসব ভেজাল খাদ্যে ব্যবহৃত রাসায়নিক ও নিম্নমানের উপাদান শিশুদের শরীরের জন্য বিষের মতো। নিয়মিত এসব খাবার খেলে শিশুরা লিভার জটিলতা, দীর্ঘমেয়াদী কিডনি সমস্যা এমনকি ক্যানসারের মতো মরণব্যাধিতে আক্রান্ত হতে পারে।”

 

স্থানীয় সচেতন মহলের অভিযোগ, প্রশাসনের কঠোর নজরদারির অভাবেই এই অসাধু চক্রটি পৌর শহরের প্রাণকেন্দ্রে বসে ব্যবসা চালিয়ে যাচ্ছে।

এ প্রসঙ্গে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন বলেন-“জনস্বাস্থ্যের সাথে কোনো আপস করা হবে না। কলাহাটি মোড়সহ উপজেলার প্রতিটি বাজারে খুব শীঘ্রই বিশেষ মনিটরিং ব্যবস্থা জোরদার করা হবে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আনা হবে।”


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

মাদারীপুরে মাদক ও মানবপাচারবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

news image

জামালপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

news image

দেওয়ানগঞ্জে নিখোঁজ এক নারীকে আখাউড়া থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর

news image

ফরিদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত।

news image

শিবচরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় ঢাকা রেঞ্জের ডিআইজি

news image

ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে মে মাসের মাসিক অপরাধ সভা, ১৩ জেলার পুলিশ সুপারের অংশগ্রহণ

news image

বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসকের উন্নয়নমূলক কাজ পরিদর্শন ও স্থানীয় বাসিন্দাদের সাথে মতবিনিময় সভা

news image

বরিশাল সিটি কর্পোরেশনের নগর ভবনের সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত!

news image

বরিশালে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (BPWN)-এর কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নে কর্মশালা

news image

নৈতিক মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশ বাহিনীকে আরও জনবান্ধব করা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ!

news image

নারী ও শিশু সহিংসতা রোধে সচেতনতা বাড়ানোর নির্দেশ: ডিএমপি উইমেন সাপোর্ট ডিভিশনের অপরাধ সভা

news image

খুলনায় যৌথ অভিযান আরও গতিশীল করার নির্দেশ কেএমপি কমিশনারের: ‘অপরাধীদের কোনো বাহিনী থাকবে না’

news image

মাদারীপুরে ডিবির বিশেষ অভিযানে ৯৪০ পিস ইয়াবাসহ ১৬ মাদক কারবারি গ্রেপ্তার

news image

মাগুরা জেলা পুলিশের উদ্যোগে বিবাদমান দুটি গ্রুপের মাঝে সম্প্রীতি সভা অনুষ্ঠিত!

news image

জামালপুরে অজ্ঞাত মরদেহের পরিচয় শনাক্ত করল পিবিআই: মৃত ব্যক্তি চরপলিশার শাহ জামাল

news image

৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় দেওয়াল ভাঙচুরের অভিযোগ; মতলব উত্তরে ঠিকাদারের বিরুদ্ধে মানববন্ধন

news image

জামালপুরের মাদারগঞ্জে যুবদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

news image

দেওয়ানগঞ্জে তীব্র গরমে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু, জনজীবন বিপর্যস্ত

news image

জামালপুরের দেওয়ানগঞ্জে জিঞ্জিরাম নদীতে গোসল করতে নেমে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থী নিখোঁজ

news image

সানন্দবাড়ী ব্রহ্মপুত্র নদে নিখোঁজ স্কুলছাত্র শাওনের মরদেহ ৩০ ঘণ্টা পর উদ্ধার

news image

রংপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা! পকেটে লেখা— ‘আমার মৃত্যুর জন্য আমি দায়ী’

news image

মাদারগঞ্জে ঈদের ছুটিতে এসে পুকুরের পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

news image

মাদারীপুরে চামড়ার বর্জ্য ফেলে ১০ লাখ টাকার মাছ নিধন, মাথায় হাত চাষীর

news image

মাদারগঞ্জে প্রয়াত যুবদল কর্মীর অসহায় বিধবা স্ত্রীকে ঘর তৈরি করে দিচ্ছে উপজেলা যুবদল

news image

বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু

news image

মাদারীপুরে গরুর হাটে যাওয়ার পথে ট্রাকে বজ্রপাত; কিশোরের মর্মান্তিক মৃত্যু, আহত ২

news image

মাদারীপুর ও রাজৈরে প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ বিতরণ, পাশে দাঁড়ালেন হেলেন জেরিন খান এমপি

news image

জামালপুরের সানন্দবাড়ী হাটে মহিষের তাণ্ডব: কেড়ে নিল ২ জনের প্রাণ

news image

বগুড়াকে আধুনিক সিটি কর্পোরেশন ও তিলোত্তমা নগরী গড়ার মেগা পরিকল্পনা ঘোষণা

news image

রাজশাহীতে রিকশাচালক ও দিনমজুরের সন্তানসহ ৪৯ জন পেলেন পুলিশে চাকরি