মোঃ রেজাউল করিম, মাদারীপুর প্রতিনিধি ২০ এপ্রিল ২০২৬ ০৫:০৬ পি.এম
মাদারীপুরে ডিবি পুলিশের জালে ৩ মাদক কারবারি: ১৮৬ পিস ইয়াবা ও অস্ত্র উদ্ধার
মাদারীপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক বিশেষ অভিযানে ১৮৬ পিস ইয়াবা ট্যাবলেট এবং দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে সদর উপজেলার জাজিরা কালিকাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুরের পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের সার্বিক নির্দেশনায় জেলা ডিবির একটি চৌকস দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বেলা ১১টা ২০ মিনিটের দিকে জাজিরা কালিকাপুর এলাকায় অবস্থান নেয় পুলিশ। এ সময় সন্দেহভাজন তিন ব্যক্তিকে তল্লাশি করা হলে তাদের কাছ থেকে ১৮৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া অপরাধীদের হেফাজত থেকে একটি চাইনিজ কুড়াল ও একটি ধারালো দা জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত তিন আসামি হলেন— ১. মোঃ সাগর মাতুব্বর (২৩), পিতা: আব্দুস সালাম মাতুব্বর। ২. লিখন হাওলাদার (২৭), পিতা: ফারুক হাওলাদার। ৩. মোঃ দেলোয়ার খাঁ (৩২), পিতা: মৃত রাজ্জাক খাঁ। গ্রেপ্তারকৃত সকলের বাড়ি মাদারীপুর সদর উপজেলার মধ্য হোসনাবাদ এলাকায়।
মাদারীপুর জেলা পুলিশের মিডিয়া সেল জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত মাদক ও দেশীয় অস্ত্রসহ আসামিদের মাদারীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাহাঙ্গীর আলম জানান, মাদারীপুরকে মাদকমুক্ত করতে জেলা পুলিশ বদ্ধপরিকর। তিনি আরও বলেন, “মাদক কারবারির পাশাপাশি কিশোর গ্যাং, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। অপরাধ করে কেউ পার পাবে না।”
মাদারীপুরে মাদক ও মানবপাচারবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
জামালপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
দেওয়ানগঞ্জে নিখোঁজ এক নারীকে আখাউড়া থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর
ফরিদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত।
শিবচরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় ঢাকা রেঞ্জের ডিআইজি
ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে মে মাসের মাসিক অপরাধ সভা, ১৩ জেলার পুলিশ সুপারের অংশগ্রহণ
বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসকের উন্নয়নমূলক কাজ পরিদর্শন ও স্থানীয় বাসিন্দাদের সাথে মতবিনিময় সভা
বরিশাল সিটি কর্পোরেশনের নগর ভবনের সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত!
বরিশালে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (BPWN)-এর কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নে কর্মশালা
নৈতিক মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশ বাহিনীকে আরও জনবান্ধব করা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ!
নারী ও শিশু সহিংসতা রোধে সচেতনতা বাড়ানোর নির্দেশ: ডিএমপি উইমেন সাপোর্ট ডিভিশনের অপরাধ সভা
খুলনায় যৌথ অভিযান আরও গতিশীল করার নির্দেশ কেএমপি কমিশনারের: ‘অপরাধীদের কোনো বাহিনী থাকবে না’
মাদারীপুরে ডিবির বিশেষ অভিযানে ৯৪০ পিস ইয়াবাসহ ১৬ মাদক কারবারি গ্রেপ্তার
মাগুরা জেলা পুলিশের উদ্যোগে বিবাদমান দুটি গ্রুপের মাঝে সম্প্রীতি সভা অনুষ্ঠিত!
জামালপুরে অজ্ঞাত মরদেহের পরিচয় শনাক্ত করল পিবিআই: মৃত ব্যক্তি চরপলিশার শাহ জামাল
৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় দেওয়াল ভাঙচুরের অভিযোগ; মতলব উত্তরে ঠিকাদারের বিরুদ্ধে মানববন্ধন
জামালপুরের মাদারগঞ্জে যুবদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
দেওয়ানগঞ্জে তীব্র গরমে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু, জনজীবন বিপর্যস্ত
জামালপুরের দেওয়ানগঞ্জে জিঞ্জিরাম নদীতে গোসল করতে নেমে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থী নিখোঁজ
সানন্দবাড়ী ব্রহ্মপুত্র নদে নিখোঁজ স্কুলছাত্র শাওনের মরদেহ ৩০ ঘণ্টা পর উদ্ধার
রংপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা! পকেটে লেখা— ‘আমার মৃত্যুর জন্য আমি দায়ী’
মাদারগঞ্জে ঈদের ছুটিতে এসে পুকুরের পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
মাদারীপুরে চামড়ার বর্জ্য ফেলে ১০ লাখ টাকার মাছ নিধন, মাথায় হাত চাষীর
মাদারগঞ্জে প্রয়াত যুবদল কর্মীর অসহায় বিধবা স্ত্রীকে ঘর তৈরি করে দিচ্ছে উপজেলা যুবদল
বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু
মাদারীপুরে গরুর হাটে যাওয়ার পথে ট্রাকে বজ্রপাত; কিশোরের মর্মান্তিক মৃত্যু, আহত ২
মাদারীপুর ও রাজৈরে প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ বিতরণ, পাশে দাঁড়ালেন হেলেন জেরিন খান এমপি
জামালপুরের সানন্দবাড়ী হাটে মহিষের তাণ্ডব: কেড়ে নিল ২ জনের প্রাণ
বগুড়াকে আধুনিক সিটি কর্পোরেশন ও তিলোত্তমা নগরী গড়ার মেগা পরিকল্পনা ঘোষণা
রাজশাহীতে রিকশাচালক ও দিনমজুরের সন্তানসহ ৪৯ জন পেলেন পুলিশে চাকরি