মোহাম্মদ আহসান হাবিব; স্টাফ রিপোর্টার ২৫ এপ্রিল ২০২৬ ০৫:০৩ পি.এম
যুক্তরাষ্ট্রে মাদারীপুরের শিক্ষার্থী বৃষ্টির মৃত্যু: মরদেহ দেশে ফিরিয়ে আনতে বাবার করুণ আকুতি
উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো মাদারীপুরের মেধাবী শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি আর কোনোদিন দেশে ফিরবেন না—এমন নির্মম বাস্তবতা মেনে নিতে পারছে না তাঁর পরিবার। মেয়ের মরদেহ অন্তত দেশে ফিরিয়ে আনার আকুতি জানিয়েছেন শোকাহত বাবা জহির উদ্দিন আকন।
শনিবার (২৫ এপ্রিল) সকালে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দপুর এলাকায় বৃষ্টির বাড়িতে গিয়ে দেখা যায় হৃদয়বিদারক পরিবেশ। আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের ভিড়ে পুরো এলাকা শোকে স্তব্ধ হয়ে আছে। কান্নাজড়িত কণ্ঠে বাবা বলেন, “মেয়ের লাশটা অন্তত পেতে চাই। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
জানা যায়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করার পর ২০২৫ সালের আগস্টে পিএইচডি করতে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় (ইউএসএফ) যান বৃষ্টি। গত ১৬ এপ্রিল পরিবারের সঙ্গে সর্বশেষ কথা বলার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, দুই ভাই-বোনের মধ্যে বৃষ্টি ছিলেন ছোট। তাঁর বড় ভাই জাহিদ হাসান একজন প্রকৌশলী। বাবা জহির উদ্দিন আকন ঢাকার মিরপুরে একটি জীবন বীমা প্রতিষ্ঠানে ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। মেয়ের এমন মর্মান্তিক মৃত্যুর খবরে তিনি ভেঙে পড়েছেন।
বৃষ্টির চাচা দানিয়াল আকন জানান, বৃষ্টি ছিলেন অত্যন্ত মেধাবী ও ভদ্র স্বভাবের। এলাকায় তিনি ছিলেন অনুকরণীয় একজন শিক্ষার্থী। তাঁর এমন করুণ পরিণতি কেউ মেনে নিতে পারছেন না।
এ বিষয়ে মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব জানান, বৃষ্টির মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে সংশ্লিষ্ট দূতাবাসের মাধ্যমে সমন্বয় করা হবে। পরিবার চাইলে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।
উল্লেখ্য, বৃষ্টির সহপাঠী ও বন্ধু জামিল আহমেদ লিমনের মরদেহ ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। তবে বৃষ্টির মরদেহ উদ্ধারে এখনো অভিযান চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের স্থানীয় প্রশাসন।
খুলনায় যৌথ অভিযান আরও গতিশীল করার নির্দেশ কেএমপি কমিশনারের: ‘অপরাধীদের কোনো বাহিনী থাকবে না’
মাদারীপুরে ডিবির বিশেষ অভিযানে ৯৪০ পিস ইয়াবাসহ ১৬ মাদক কারবারি গ্রেপ্তার
মাগুরা জেলা পুলিশের উদ্যোগে বিবাদমান দুটি গ্রুপের মাঝে সম্প্রীতি সভা অনুষ্ঠিত!
জামালপুরে অজ্ঞাত মরদেহের পরিচয় শনাক্ত করল পিবিআই: মৃত ব্যক্তি চরপলিশার শাহ জামাল
৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় দেওয়াল ভাঙচুরের অভিযোগ; মতলব উত্তরে ঠিকাদারের বিরুদ্ধে মানববন্ধন
জামালপুরের মাদারগঞ্জে যুবদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
দেওয়ানগঞ্জে তীব্র গরমে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু, জনজীবন বিপর্যস্ত
জামালপুরের দেওয়ানগঞ্জে জিঞ্জিরাম নদীতে গোসল করতে নেমে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থী নিখোঁজ
সানন্দবাড়ী ব্রহ্মপুত্র নদে নিখোঁজ স্কুলছাত্র শাওনের মরদেহ ৩০ ঘণ্টা পর উদ্ধার
রংপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা! পকেটে লেখা— ‘আমার মৃত্যুর জন্য আমি দায়ী’
মাদারগঞ্জে ঈদের ছুটিতে এসে পুকুরের পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
মাদারীপুরে চামড়ার বর্জ্য ফেলে ১০ লাখ টাকার মাছ নিধন, মাথায় হাত চাষীর
মাদারগঞ্জে প্রয়াত যুবদল কর্মীর অসহায় বিধবা স্ত্রীকে ঘর তৈরি করে দিচ্ছে উপজেলা যুবদল
বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু
মাদারীপুরে গরুর হাটে যাওয়ার পথে ট্রাকে বজ্রপাত; কিশোরের মর্মান্তিক মৃত্যু, আহত ২
মাদারীপুর ও রাজৈরে প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ বিতরণ, পাশে দাঁড়ালেন হেলেন জেরিন খান এমপি
জামালপুরের সানন্দবাড়ী হাটে মহিষের তাণ্ডব: কেড়ে নিল ২ জনের প্রাণ
বগুড়াকে আধুনিক সিটি কর্পোরেশন ও তিলোত্তমা নগরী গড়ার মেগা পরিকল্পনা ঘোষণা
রাজশাহীতে রিকশাচালক ও দিনমজুরের সন্তানসহ ৪৯ জন পেলেন পুলিশে চাকরি
পবিত্র ঈদ-উল-আযহা: মাদারীপুরে পশুর হাটের ইজারাদারদের সাথে পুলিশ সুপারের গুরুত্বপূর্ণ মতবিনিময়
সানন্দবাড়ী পশুর হাটে মহিষের তাণ্ডব: নিহত ১, আহত ৭
ইসলামপুর রেলওয়ে স্টেশন ২০২৬: ঈদুল আজহা উপলক্ষে ৩টি ক্যাটল ট্রেনে ঢাকা যাচ্ছে ১২০০ গরু
মাদারীপুর ডিবি পুলিশের অভিযান ২০২৬: আবাসিক হোটেল থেকে অজ্ঞান পার্টির ৩ প্রতারক আটক
শিশু রামিসা হত্যার প্রতিবাদে পাথরঘাটায় ফাঁসির মঞ্চ তৈরি করে প্রতীকী মানববন্ধন
বরিশালে পানিতে ডুবে শিশুর মৃত্যু ২০২৬: বাবুগঞ্জের রাকুদিয়া গ্রামে শোকের ছায়া
শিশু রামিসা হত্যাকাণ্ড ২০২৬: জামালপুরে নারী ও শিশু নির্যাতনকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ
রাশিয়া ইউক্রেন যুদ্ধ ২০২৬: ড্রোন হামলায় মাদারীপুরের যুবক সুরুজ কাজী নিহত
জামালপুর নিউজ: মাদারগঞ্জে একই দিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
খুলনায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা শুরু
শিশু রামিসা হত্যা ও দেশব্যাপী নারী নির্যাতনের প্রতিবাদে বরিশালে ছাত্র ফ্রন্ট ও মহিলা ফোরামের বিক্ষোভ