সোমবার ০৮ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

দেওয়ানগঞ্জের পাররামরামপুরে কমিউনিটি পুলিশিং শক্তিশালী করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ২৫ এপ্রিল ২০২৬ ০৪:২৭ পি.এম

দেওয়ানগঞ্জের পাররামরামপুরে কমিউনিটি পুলিশিং শক্তিশালী করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জের পাররামরামপুরে কমিউনিটি পুলিশিং শক্তিশালী করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং পুলিশ-জনতার দূরত্ব কমিয়ে আনার লক্ষ্যে কমিউনিটি পুলিশিং কমিটি গঠনের প্রস্তুতিমূলক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল, ২০২৬) বিকেলে ঐতিহাসিক তারাটিয়া হাইস্কুল প্রাঙ্গণে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এই সভার আয়োজন করা হয়।

 

তারাটিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ জুলহাস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান লক্ষ্য ছিল স্থানীয় পর্যায় থেকে অপরাধ নির্মূল এবং সাধারণ মানুষের মাঝে নিরাপত্তা নিশ্চিত করা। সভায় বক্তারা জোর দিয়ে বলেন যে, পুলিশ এবং জনতা যদি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে, তবে সমাজে মাদক, ইভটিজিং ও চুরির মতো অপরাধ শূন্যে নামিয়ে আনা সম্ভব।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন পাররামরামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শফিউল আলম ফর্সা, পাররামরামপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ লুলু মন্ডল এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী পাররামরামপুর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ মাসুদুর রহমান। এছাড়া যুবনেতা মোঃ বাক্কী মিয়া এবং বিশিষ্ট সমাজসেবক মোঃ সোহেল মন্ডল তাদের বক্তব্যে এলাকার উন্নয়ন ও শান্তি রক্ষায় কমিউনিটি পুলিশিংয়ের গুরুত্ব তুলে ধরেন।

 

তারাটিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মোঃ মাসুদ মিয়া এবং এএসআই মোঃ ফারুক হোসেনের উপস্থিতিতে সভায় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আনাম মিয়া, মোঃ মোবারক হোসেন, মোঃ আলমাস হোসেন, মোঃ ওমর মিয়া, মোঃ রাজু আহাম্মেদ, মোঃ ফারুক মিয়া, মোঃ বাদশাহ মিয়া এবং মোঃ আমেজ আলী। এছাড়া ইউনিয়নের সকল গ্রাম পুলিশ সদস্য এবং স্থানীয় ইমাম, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন স্তরের সচেতন নাগরিকরা এই উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন।

 

সভাপতির বক্তব্যে ইনচার্জ মোঃ জুলহাস উদ্দিন বলেন, "পুলিশ কোনো নির্দিষ্ট দলের নয়, পুলিশ জনগণের বন্ধু। আমরা চাচ্ছি স্থানীয় প্রতিনিধিদের নিয়ে এমন একটি কমিটি গঠন করতে যারা সঠিক তথ্য দিয়ে পুলিশকে সাহায্য করবে এবং এলাকায় শান্তি বজায় রাখবে।"

সভার শেষ পর্যায়ে উপস্থিত সুধীজনরা কমিউনিটি পুলিশিং গঠনের এই উদ্যোগকে স্বাগত জানান এবং একটি সুশৃঙ্খল পাররামরামপুর ইউনিয়ন বিনির্মাণে একাত্মতা প্রকাশ করেন।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

খুলনায় যৌথ অভিযান আরও গতিশীল করার নির্দেশ কেএমপি কমিশনারের: ‘অপরাধীদের কোনো বাহিনী থাকবে না’

news image

মাদারীপুরে ডিবির বিশেষ অভিযানে ৯৪০ পিস ইয়াবাসহ ১৬ মাদক কারবারি গ্রেপ্তার

news image

মাগুরা জেলা পুলিশের উদ্যোগে বিবাদমান দুটি গ্রুপের মাঝে সম্প্রীতি সভা অনুষ্ঠিত!

news image

জামালপুরে অজ্ঞাত মরদেহের পরিচয় শনাক্ত করল পিবিআই: মৃত ব্যক্তি চরপলিশার শাহ জামাল

news image

৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় দেওয়াল ভাঙচুরের অভিযোগ; মতলব উত্তরে ঠিকাদারের বিরুদ্ধে মানববন্ধন

news image

জামালপুরের মাদারগঞ্জে যুবদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

news image

দেওয়ানগঞ্জে তীব্র গরমে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু, জনজীবন বিপর্যস্ত

news image

জামালপুরের দেওয়ানগঞ্জে জিঞ্জিরাম নদীতে গোসল করতে নেমে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থী নিখোঁজ

news image

সানন্দবাড়ী ব্রহ্মপুত্র নদে নিখোঁজ স্কুলছাত্র শাওনের মরদেহ ৩০ ঘণ্টা পর উদ্ধার

news image

রংপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা! পকেটে লেখা— ‘আমার মৃত্যুর জন্য আমি দায়ী’

news image

মাদারগঞ্জে ঈদের ছুটিতে এসে পুকুরের পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

news image

মাদারীপুরে চামড়ার বর্জ্য ফেলে ১০ লাখ টাকার মাছ নিধন, মাথায় হাত চাষীর

news image

মাদারগঞ্জে প্রয়াত যুবদল কর্মীর অসহায় বিধবা স্ত্রীকে ঘর তৈরি করে দিচ্ছে উপজেলা যুবদল

news image

বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু

news image

মাদারীপুরে গরুর হাটে যাওয়ার পথে ট্রাকে বজ্রপাত; কিশোরের মর্মান্তিক মৃত্যু, আহত ২

news image

মাদারীপুর ও রাজৈরে প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ বিতরণ, পাশে দাঁড়ালেন হেলেন জেরিন খান এমপি

news image

জামালপুরের সানন্দবাড়ী হাটে মহিষের তাণ্ডব: কেড়ে নিল ২ জনের প্রাণ

news image

বগুড়াকে আধুনিক সিটি কর্পোরেশন ও তিলোত্তমা নগরী গড়ার মেগা পরিকল্পনা ঘোষণা

news image

রাজশাহীতে রিকশাচালক ও দিনমজুরের সন্তানসহ ৪৯ জন পেলেন পুলিশে চাকরি

news image

পবিত্র ঈদ-উল-আযহা: মাদারীপুরে পশুর হাটের ইজারাদারদের সাথে পুলিশ সুপারের গুরুত্বপূর্ণ মতবিনিময়

news image

সানন্দবাড়ী পশুর হাটে মহিষের তাণ্ডব: নিহত ১, আহত ৭

news image

ইসলামপুর রেলওয়ে স্টেশন ২০২৬: ঈদুল আজহা উপলক্ষে ৩টি ক্যাটল ট্রেনে ঢাকা যাচ্ছে ১২০০ গরু

news image

মাদারীপুর ডিবি পুলিশের অভিযান ২০২৬: আবাসিক হোটেল থেকে অজ্ঞান পার্টির ৩ প্রতারক আটক

news image

শিশু রামিসা হত্যার প্রতিবাদে পাথরঘাটায় ফাঁসির মঞ্চ তৈরি করে প্রতীকী মানববন্ধন

news image

বরিশালে পানিতে ডুবে শিশুর মৃত্যু ২০২৬: বাবুগঞ্জের রাকুদিয়া গ্রামে শোকের ছায়া

news image

শিশু রামিসা হত্যাকাণ্ড ২০২৬: জামালপুরে নারী ও শিশু নির্যাতনকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ

news image

রাশিয়া ইউক্রেন যুদ্ধ ২০২৬: ড্রোন হামলায় মাদারীপুরের যুবক সুরুজ কাজী নিহত

news image

জামালপুর নিউজ: মাদারগঞ্জে একই দিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

news image

খুলনায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা শুরু

news image

শিশু রামিসা হত্যা ও দেশব্যাপী নারী নির্যাতনের প্রতিবাদে বরিশালে ছাত্র ফ্রন্ট ও মহিলা ফোরামের বিক্ষোভ