মোহাম্মদ আহসান হাবিব; স্টাফ রিপোর্টার ২২ এপ্রিল ২০২৬ ০৫:৪০ পি.এম
পেশাদারিত্বের স্বীকৃতি: গোপালগঞ্জে মাসসেরা ওসি নির্বাচিত হলেন আবদুল্লাহ আল মামুন
গোপালগঞ্জ জেলায় আইনশৃঙ্খলা রক্ষা এবং পুলিশি সেবায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন মুকসুদপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন। ২০২৬ সালের জানুয়ারি মাসের কর্মমূল্যায়ন জরিপের ভিত্তিতে তাঁকে এই গৌরবময় সম্মাননা প্রদান করা হয়।
গত ২৩ ফেব্রুয়ারি সকাল ৯টায় গোপালগঞ্জ পুলিশ লাইনে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোঃ হাবিবুল্লাহ শ্রেষ্ঠ ওসি হিসেবে আবদুল্লাহ আল মামুনের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, মুকসুদপুর থানায় যোগদানের পর থেকেই ওসি আবদুল্লাহ আল মামুন অত্যন্ত দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। জানুয়ারি মাসে তাঁর নেতৃত্বে থানা এলাকায় মাদক উদ্ধার, সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) আসামি গ্রেফতার, দ্রুততম সময়ে মামলা নিষ্পত্তি এবং সাধারণ মানুষের দোড়গোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বিশেষ সাফল্য অর্জিত হয়েছে। মূলত থানার সার্বিক কার্যক্রম সফলভাবে পরিচালনা করায় তাঁকে এই মাসসেরা ওসির স্বীকৃতি দেওয়া হয়।
শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় আবদুল্লাহ আল মামুন বলেন, “যেকোনো স্বীকৃতি কাজের প্রতি দায়বদ্ধতা বাড়িয়ে দেয়। এই অর্জন আমার একার নয়, এটি মুকসুদপুর থানার প্রতিটি পুলিশ সদস্যের অক্লান্ত পরিশ্রমের ফল। আমি কৃতজ্ঞ পুলিশ সুপার মহোদয়ের প্রতি যিনি আমাকে এই সম্মাননা দিয়ে উৎসাহিত করেছেন।” তিনি ভবিষ্যতে মুকসুদপুর উপজেলাকে অপরাধমুক্ত এবং নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।
ওসি আবদুল্লাহ আল মামুনের এই সাফল্যে মুকসুদপুর থানা এলাকায় কর্মরত পুলিশ সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও সাংবাদিকরা তাঁকে এই সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন।
খুলনায় যৌথ অভিযান আরও গতিশীল করার নির্দেশ কেএমপি কমিশনারের: ‘অপরাধীদের কোনো বাহিনী থাকবে না’
মাদারীপুরে ডিবির বিশেষ অভিযানে ৯৪০ পিস ইয়াবাসহ ১৬ মাদক কারবারি গ্রেপ্তার
মাগুরা জেলা পুলিশের উদ্যোগে বিবাদমান দুটি গ্রুপের মাঝে সম্প্রীতি সভা অনুষ্ঠিত!
জামালপুরে অজ্ঞাত মরদেহের পরিচয় শনাক্ত করল পিবিআই: মৃত ব্যক্তি চরপলিশার শাহ জামাল
৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় দেওয়াল ভাঙচুরের অভিযোগ; মতলব উত্তরে ঠিকাদারের বিরুদ্ধে মানববন্ধন
জামালপুরের মাদারগঞ্জে যুবদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
দেওয়ানগঞ্জে তীব্র গরমে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু, জনজীবন বিপর্যস্ত
জামালপুরের দেওয়ানগঞ্জে জিঞ্জিরাম নদীতে গোসল করতে নেমে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থী নিখোঁজ
সানন্দবাড়ী ব্রহ্মপুত্র নদে নিখোঁজ স্কুলছাত্র শাওনের মরদেহ ৩০ ঘণ্টা পর উদ্ধার
রংপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা! পকেটে লেখা— ‘আমার মৃত্যুর জন্য আমি দায়ী’
মাদারগঞ্জে ঈদের ছুটিতে এসে পুকুরের পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
মাদারীপুরে চামড়ার বর্জ্য ফেলে ১০ লাখ টাকার মাছ নিধন, মাথায় হাত চাষীর
মাদারগঞ্জে প্রয়াত যুবদল কর্মীর অসহায় বিধবা স্ত্রীকে ঘর তৈরি করে দিচ্ছে উপজেলা যুবদল
বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু
মাদারীপুরে গরুর হাটে যাওয়ার পথে ট্রাকে বজ্রপাত; কিশোরের মর্মান্তিক মৃত্যু, আহত ২
মাদারীপুর ও রাজৈরে প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ বিতরণ, পাশে দাঁড়ালেন হেলেন জেরিন খান এমপি
জামালপুরের সানন্দবাড়ী হাটে মহিষের তাণ্ডব: কেড়ে নিল ২ জনের প্রাণ
বগুড়াকে আধুনিক সিটি কর্পোরেশন ও তিলোত্তমা নগরী গড়ার মেগা পরিকল্পনা ঘোষণা
রাজশাহীতে রিকশাচালক ও দিনমজুরের সন্তানসহ ৪৯ জন পেলেন পুলিশে চাকরি
পবিত্র ঈদ-উল-আযহা: মাদারীপুরে পশুর হাটের ইজারাদারদের সাথে পুলিশ সুপারের গুরুত্বপূর্ণ মতবিনিময়
সানন্দবাড়ী পশুর হাটে মহিষের তাণ্ডব: নিহত ১, আহত ৭
ইসলামপুর রেলওয়ে স্টেশন ২০২৬: ঈদুল আজহা উপলক্ষে ৩টি ক্যাটল ট্রেনে ঢাকা যাচ্ছে ১২০০ গরু
মাদারীপুর ডিবি পুলিশের অভিযান ২০২৬: আবাসিক হোটেল থেকে অজ্ঞান পার্টির ৩ প্রতারক আটক
শিশু রামিসা হত্যার প্রতিবাদে পাথরঘাটায় ফাঁসির মঞ্চ তৈরি করে প্রতীকী মানববন্ধন
বরিশালে পানিতে ডুবে শিশুর মৃত্যু ২০২৬: বাবুগঞ্জের রাকুদিয়া গ্রামে শোকের ছায়া
শিশু রামিসা হত্যাকাণ্ড ২০২৬: জামালপুরে নারী ও শিশু নির্যাতনকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ
রাশিয়া ইউক্রেন যুদ্ধ ২০২৬: ড্রোন হামলায় মাদারীপুরের যুবক সুরুজ কাজী নিহত
জামালপুর নিউজ: মাদারগঞ্জে একই দিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
খুলনায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা শুরু
শিশু রামিসা হত্যা ও দেশব্যাপী নারী নির্যাতনের প্রতিবাদে বরিশালে ছাত্র ফ্রন্ট ও মহিলা ফোরামের বিক্ষোভ