বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ২০ এপ্রিল ২০২৬ ০৪:০০ পি.এম
দেওয়ানগঞ্জে মাদক সেবন ও উচ্ছৃঙ্খল আচরণের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড
জামালপুরের দেওয়ানগঞ্জে মাদক সেবন করে পরিবারের সদস্যদের সাথে অশালীন আচরণ ও বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে হযরত আলী (২৭) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন এই সাজা ঘোষণা করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত হযরত আলী দেওয়ানগঞ্জ পৌর শহরের চর ভবশুর ঠোটাপাড়া এলাকার মোনা সেখের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং নেশার টাকার জন্য প্রায়ই পরিবারের সদস্যদের সাথে খারাপ আচরণ করতেন। সোমবার ভোরে মাদক সেবন করে তিনি পরিবারের সাথে চরম উচ্ছৃঙ্খল আচরণ শুরু করলে স্থানীয়রা অতিষ্ঠ হয়ে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার একটি চৌকস দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হযরত আলীকে আটক করে। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হযরত আলী মাদক সেবন এবং পরিবারের সাথে দুর্ব্যবহারের কথা জনসম্মুখে স্বীকার করেন।
আটককৃত যুবককে তাৎক্ষণিকভাবে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেনের কার্যালয়ে হাজির করা হয়। সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অপরাধ স্বীকারের ভিত্তিতে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। রায় ঘোষণার পর পুলিশ পাহারায় তাকে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। হযরত আলী মাদক সেবন করে পরিবারে বিশৃঙ্খলা সৃষ্টি করছিলেন, যা দণ্ডনীয় অপরাধ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন বলেন, "মাদকমুক্ত সমাজ গড়তে আমাদের এই কঠোর অবস্থান। মাদক সেবন ও উচ্ছৃঙ্খল আচরণের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ায় ওই যুবককে কারাদণ্ড দেওয়া হয়েছে। দেওয়ানগঞ্জে মাদকের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।"
মাদারীপুরে মাদক ও মানবপাচারবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
জামালপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
দেওয়ানগঞ্জে নিখোঁজ এক নারীকে আখাউড়া থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর
ফরিদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত।
শিবচরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় ঢাকা রেঞ্জের ডিআইজি
ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে মে মাসের মাসিক অপরাধ সভা, ১৩ জেলার পুলিশ সুপারের অংশগ্রহণ
বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসকের উন্নয়নমূলক কাজ পরিদর্শন ও স্থানীয় বাসিন্দাদের সাথে মতবিনিময় সভা
বরিশাল সিটি কর্পোরেশনের নগর ভবনের সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত!
বরিশালে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (BPWN)-এর কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নে কর্মশালা
নৈতিক মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশ বাহিনীকে আরও জনবান্ধব করা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ!
নারী ও শিশু সহিংসতা রোধে সচেতনতা বাড়ানোর নির্দেশ: ডিএমপি উইমেন সাপোর্ট ডিভিশনের অপরাধ সভা
খুলনায় যৌথ অভিযান আরও গতিশীল করার নির্দেশ কেএমপি কমিশনারের: ‘অপরাধীদের কোনো বাহিনী থাকবে না’
মাদারীপুরে ডিবির বিশেষ অভিযানে ৯৪০ পিস ইয়াবাসহ ১৬ মাদক কারবারি গ্রেপ্তার
মাগুরা জেলা পুলিশের উদ্যোগে বিবাদমান দুটি গ্রুপের মাঝে সম্প্রীতি সভা অনুষ্ঠিত!
জামালপুরে অজ্ঞাত মরদেহের পরিচয় শনাক্ত করল পিবিআই: মৃত ব্যক্তি চরপলিশার শাহ জামাল
৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় দেওয়াল ভাঙচুরের অভিযোগ; মতলব উত্তরে ঠিকাদারের বিরুদ্ধে মানববন্ধন
জামালপুরের মাদারগঞ্জে যুবদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
দেওয়ানগঞ্জে তীব্র গরমে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু, জনজীবন বিপর্যস্ত
জামালপুরের দেওয়ানগঞ্জে জিঞ্জিরাম নদীতে গোসল করতে নেমে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থী নিখোঁজ
সানন্দবাড়ী ব্রহ্মপুত্র নদে নিখোঁজ স্কুলছাত্র শাওনের মরদেহ ৩০ ঘণ্টা পর উদ্ধার
রংপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা! পকেটে লেখা— ‘আমার মৃত্যুর জন্য আমি দায়ী’
মাদারগঞ্জে ঈদের ছুটিতে এসে পুকুরের পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
মাদারীপুরে চামড়ার বর্জ্য ফেলে ১০ লাখ টাকার মাছ নিধন, মাথায় হাত চাষীর
মাদারগঞ্জে প্রয়াত যুবদল কর্মীর অসহায় বিধবা স্ত্রীকে ঘর তৈরি করে দিচ্ছে উপজেলা যুবদল
বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু
মাদারীপুরে গরুর হাটে যাওয়ার পথে ট্রাকে বজ্রপাত; কিশোরের মর্মান্তিক মৃত্যু, আহত ২
মাদারীপুর ও রাজৈরে প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ বিতরণ, পাশে দাঁড়ালেন হেলেন জেরিন খান এমপি
জামালপুরের সানন্দবাড়ী হাটে মহিষের তাণ্ডব: কেড়ে নিল ২ জনের প্রাণ
বগুড়াকে আধুনিক সিটি কর্পোরেশন ও তিলোত্তমা নগরী গড়ার মেগা পরিকল্পনা ঘোষণা
রাজশাহীতে রিকশাচালক ও দিনমজুরের সন্তানসহ ৪৯ জন পেলেন পুলিশে চাকরি