মোঃ নাসির উদ্দিন ফকির , কালকিনি উপজেলা প্রতিনিধি ২৯ এপ্রিল ২০২৬ ০২:২৪ পি.এম
ডাসারে সরকারি চাল পাচারকালে ট্রাক জব্দ: চাঞ্চল্যকর তথ্য ফাঁস
মাদারীপুরের ডাসারে দরিদ্রদের জন্য বরাদ্দকৃত সরকারি ভিজিডি (VGD) কর্মসূচির বিপুল পরিমাণ চাল পাচারের সময় একটি ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে ডাসার উপজেলার ভাঙ্গাব্রীজ এলাকায় অভিযান চালিয়ে ৪২২ বস্তা চালসহ ট্রাকটি আটক করা হয়। জব্দকৃত চাল বর্তমানে ডাসার থানা হেফাজতে রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে ডাসার উপজেলা প্রশাসন ভাঙ্গাব্রীজ এলাকায় ওত পেতে থাকে। একটি সন্দেহভাজন ট্রাককে থামিয়ে তল্লাশি চালালে দেখা যায়, ভেতরে দরিদ্রদের জন্য বিশেষভাবে প্রস্তুতকৃত পুষ্টিসমৃদ্ধ চালের বিপুল মজুদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানার উপস্থিতিতে এই অভিযান পরিচালিত হয়।
খাদ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, ভিজিডি কর্মসূচির চাল সাধারণ চালের মতো নয়। দরিদ্র জনগোষ্ঠীর পুষ্টিমান নিশ্চিত করতে এতে বিশেষ প্রক্রিয়ায় ভিটামিন ও প্রোটিন মিশ্রিত করা হয়। এই চাল খোলা বাজারে বিক্রি বা সাধারণ মানুষের কাছে মজুদ রাখার কোনো আইনগত সুযোগ নেই।
জব্দকৃত চালের মালিকানা দাবি করেছেন মুন্সী রাইস মিলের মালিক আহাদ মুন্সী। তিনি সাংবাদিকদের জানান, গোপালগঞ্জে তার নিজস্ব চালকলে নেওয়ার জন্য তিনি এই চাল পরিবহন করছিলেন। তবে যথাযথ কর্তৃপক্ষকে না জানিয়ে মিল থেকে এই পরিমাণ চাল বের করা তার ‘ভুল হয়েছে’ বলে তিনি স্বীকার করেন।
অন্যদিকে, স্থানীয় বাসিন্দা শাহরিয়ার তুহিন ক্ষোভ প্রকাশ করে বলেন, “সরকারি চাল যা কি না অসহায় মানুষের হক, তা কীভাবে একজন ব্যবসায়ীর ট্রাকে যায়? এর পেছনে বড় কোনো সিন্ডিকেট জড়িত থাকতে পারে। আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”
ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা জানান, জব্দকৃত চালে সরকারি লোগো ও ভিজিডি কর্মসূচির বিশেষ চিহ্ন রয়েছে। সরকারি চাল কেন বেসরকারি ট্রাকে করে বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল, তার কোনো সন্তোষজনক জবাব পাওয়া যায়নি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মাদারীপুরে মাদক ও মানবপাচারবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
জামালপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
দেওয়ানগঞ্জে নিখোঁজ এক নারীকে আখাউড়া থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর
ফরিদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত।
শিবচরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় ঢাকা রেঞ্জের ডিআইজি
ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে মে মাসের মাসিক অপরাধ সভা, ১৩ জেলার পুলিশ সুপারের অংশগ্রহণ
বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসকের উন্নয়নমূলক কাজ পরিদর্শন ও স্থানীয় বাসিন্দাদের সাথে মতবিনিময় সভা
বরিশাল সিটি কর্পোরেশনের নগর ভবনের সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত!
বরিশালে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (BPWN)-এর কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নে কর্মশালা
নৈতিক মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশ বাহিনীকে আরও জনবান্ধব করা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ!
নারী ও শিশু সহিংসতা রোধে সচেতনতা বাড়ানোর নির্দেশ: ডিএমপি উইমেন সাপোর্ট ডিভিশনের অপরাধ সভা
খুলনায় যৌথ অভিযান আরও গতিশীল করার নির্দেশ কেএমপি কমিশনারের: ‘অপরাধীদের কোনো বাহিনী থাকবে না’
মাদারীপুরে ডিবির বিশেষ অভিযানে ৯৪০ পিস ইয়াবাসহ ১৬ মাদক কারবারি গ্রেপ্তার
মাগুরা জেলা পুলিশের উদ্যোগে বিবাদমান দুটি গ্রুপের মাঝে সম্প্রীতি সভা অনুষ্ঠিত!
জামালপুরে অজ্ঞাত মরদেহের পরিচয় শনাক্ত করল পিবিআই: মৃত ব্যক্তি চরপলিশার শাহ জামাল
৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় দেওয়াল ভাঙচুরের অভিযোগ; মতলব উত্তরে ঠিকাদারের বিরুদ্ধে মানববন্ধন
জামালপুরের মাদারগঞ্জে যুবদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
দেওয়ানগঞ্জে তীব্র গরমে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু, জনজীবন বিপর্যস্ত
জামালপুরের দেওয়ানগঞ্জে জিঞ্জিরাম নদীতে গোসল করতে নেমে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থী নিখোঁজ
সানন্দবাড়ী ব্রহ্মপুত্র নদে নিখোঁজ স্কুলছাত্র শাওনের মরদেহ ৩০ ঘণ্টা পর উদ্ধার
রংপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা! পকেটে লেখা— ‘আমার মৃত্যুর জন্য আমি দায়ী’
মাদারগঞ্জে ঈদের ছুটিতে এসে পুকুরের পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
মাদারীপুরে চামড়ার বর্জ্য ফেলে ১০ লাখ টাকার মাছ নিধন, মাথায় হাত চাষীর
মাদারগঞ্জে প্রয়াত যুবদল কর্মীর অসহায় বিধবা স্ত্রীকে ঘর তৈরি করে দিচ্ছে উপজেলা যুবদল
বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু
মাদারীপুরে গরুর হাটে যাওয়ার পথে ট্রাকে বজ্রপাত; কিশোরের মর্মান্তিক মৃত্যু, আহত ২
মাদারীপুর ও রাজৈরে প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ বিতরণ, পাশে দাঁড়ালেন হেলেন জেরিন খান এমপি
জামালপুরের সানন্দবাড়ী হাটে মহিষের তাণ্ডব: কেড়ে নিল ২ জনের প্রাণ
বগুড়াকে আধুনিক সিটি কর্পোরেশন ও তিলোত্তমা নগরী গড়ার মেগা পরিকল্পনা ঘোষণা
রাজশাহীতে রিকশাচালক ও দিনমজুরের সন্তানসহ ৪৯ জন পেলেন পুলিশে চাকরি