নুরে আলম তাশদীদ, স্টাফ রিপোর্টার ২৫ এপ্রিল ২০২৬ ০৭:৪৩ পি.এম
বরিশালের পণ্ডিত বাড়ির পথ নিয়ে দীর্ঘদিনের বিবাদ মেটালেন প্রশাসক এডভোকেট বিলকিস
বরিশাল নগরীর ২১ নং ওয়ার্ডের গোরস্থান রোড সংলগ্ন ঐতিহাসিক ‘পণ্ডিত বাড়ি’র বাসিন্দাদের চলাচলের পথ নিয়ে দীর্ঘকাল ধরে চলা বিবাদের অবসান ঘটেছে। বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) প্রশাসক এডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের সরাসরি হস্তক্ষেপ ও ন্যায়নিষ্ঠ মধ্যস্থতায় এই জনগুরুত্বপূর্ণ সমস্যার চূড়ান্ত মীমাংসা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গোরস্থান রোড এলাকার পণ্ডিত বাড়ির বাসিন্দাদের চলাচলের সাধারণ পথ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। এই রেষারেষির কারণে ওই পথ দিয়ে যাতায়াতকারী সাধারণ মানুষের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছায়। বিষয়টি নিয়ে এর আগে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-বৈঠক হলেও কোনো পক্ষই সমঝোতায় আসতে পারেনি, ফলে সমস্যাটি অমীমাংসিতই থেকে যায়।
জনসাধারণের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে ২৫ এপ্রিল ২০২৬, শনিবার বেলা ১২টায় বিসিসি প্রশাসক এডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বিরোধপূর্ণ স্থানটি সরেজমিনে পরিদর্শন করেন। তিনি অত্যন্ত ধৈর্য্যের সাথে উভয় পক্ষের দাবি ও অভিযোগগুলো শোনেন। এরপর আইনি নথিপত্র এবং মানবিক দিক বিবেচনা করে একটি ন্যায়সংগত সীমানা নির্ধারণ করে দেন।
প্রশাসকের তাৎক্ষণিক ও নিরপেক্ষ সিদ্ধান্তে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ প্রশমিত হয় এবং উভয় পক্ষই এই সমাধানে সন্তুষ্টি প্রকাশ করেন। তারা বিবাদ মিটিয়ে জনস্বার্থে চলাচলের পথ উন্মুক্ত রাখতে একমত পোষণ করেন।
মীমাংসা চলাকালীন প্রশাসকের সাথে আরও উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী, সংশ্লিষ্ট আইন কর্মকর্তা, সম্পত্তি শাখার পরিদর্শকবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন ২১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান টিপু, মহানগর বিএনপি নেতা খন্দকার হাসান লিমনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ বাসিন্দারা।
স্থানীয়রা জানান, প্রশাসকের এই উদ্যোগের ফলে একটি দীর্ঘস্থায়ী সামাজিক অস্থিরতার অবসান ঘটলো এবং সাধারণ মানুষের চলাচলের পথ কন্টকমুক্ত হলো।
খুলনায় যৌথ অভিযান আরও গতিশীল করার নির্দেশ কেএমপি কমিশনারের: ‘অপরাধীদের কোনো বাহিনী থাকবে না’
মাদারীপুরে ডিবির বিশেষ অভিযানে ৯৪০ পিস ইয়াবাসহ ১৬ মাদক কারবারি গ্রেপ্তার
মাগুরা জেলা পুলিশের উদ্যোগে বিবাদমান দুটি গ্রুপের মাঝে সম্প্রীতি সভা অনুষ্ঠিত!
জামালপুরে অজ্ঞাত মরদেহের পরিচয় শনাক্ত করল পিবিআই: মৃত ব্যক্তি চরপলিশার শাহ জামাল
৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় দেওয়াল ভাঙচুরের অভিযোগ; মতলব উত্তরে ঠিকাদারের বিরুদ্ধে মানববন্ধন
জামালপুরের মাদারগঞ্জে যুবদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
দেওয়ানগঞ্জে তীব্র গরমে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু, জনজীবন বিপর্যস্ত
জামালপুরের দেওয়ানগঞ্জে জিঞ্জিরাম নদীতে গোসল করতে নেমে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থী নিখোঁজ
সানন্দবাড়ী ব্রহ্মপুত্র নদে নিখোঁজ স্কুলছাত্র শাওনের মরদেহ ৩০ ঘণ্টা পর উদ্ধার
রংপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা! পকেটে লেখা— ‘আমার মৃত্যুর জন্য আমি দায়ী’
মাদারগঞ্জে ঈদের ছুটিতে এসে পুকুরের পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
মাদারীপুরে চামড়ার বর্জ্য ফেলে ১০ লাখ টাকার মাছ নিধন, মাথায় হাত চাষীর
মাদারগঞ্জে প্রয়াত যুবদল কর্মীর অসহায় বিধবা স্ত্রীকে ঘর তৈরি করে দিচ্ছে উপজেলা যুবদল
বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু
মাদারীপুরে গরুর হাটে যাওয়ার পথে ট্রাকে বজ্রপাত; কিশোরের মর্মান্তিক মৃত্যু, আহত ২
মাদারীপুর ও রাজৈরে প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ বিতরণ, পাশে দাঁড়ালেন হেলেন জেরিন খান এমপি
জামালপুরের সানন্দবাড়ী হাটে মহিষের তাণ্ডব: কেড়ে নিল ২ জনের প্রাণ
বগুড়াকে আধুনিক সিটি কর্পোরেশন ও তিলোত্তমা নগরী গড়ার মেগা পরিকল্পনা ঘোষণা
রাজশাহীতে রিকশাচালক ও দিনমজুরের সন্তানসহ ৪৯ জন পেলেন পুলিশে চাকরি
পবিত্র ঈদ-উল-আযহা: মাদারীপুরে পশুর হাটের ইজারাদারদের সাথে পুলিশ সুপারের গুরুত্বপূর্ণ মতবিনিময়
সানন্দবাড়ী পশুর হাটে মহিষের তাণ্ডব: নিহত ১, আহত ৭
ইসলামপুর রেলওয়ে স্টেশন ২০২৬: ঈদুল আজহা উপলক্ষে ৩টি ক্যাটল ট্রেনে ঢাকা যাচ্ছে ১২০০ গরু
মাদারীপুর ডিবি পুলিশের অভিযান ২০২৬: আবাসিক হোটেল থেকে অজ্ঞান পার্টির ৩ প্রতারক আটক
শিশু রামিসা হত্যার প্রতিবাদে পাথরঘাটায় ফাঁসির মঞ্চ তৈরি করে প্রতীকী মানববন্ধন
বরিশালে পানিতে ডুবে শিশুর মৃত্যু ২০২৬: বাবুগঞ্জের রাকুদিয়া গ্রামে শোকের ছায়া
শিশু রামিসা হত্যাকাণ্ড ২০২৬: জামালপুরে নারী ও শিশু নির্যাতনকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ
রাশিয়া ইউক্রেন যুদ্ধ ২০২৬: ড্রোন হামলায় মাদারীপুরের যুবক সুরুজ কাজী নিহত
জামালপুর নিউজ: মাদারগঞ্জে একই দিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
খুলনায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা শুরু
শিশু রামিসা হত্যা ও দেশব্যাপী নারী নির্যাতনের প্রতিবাদে বরিশালে ছাত্র ফ্রন্ট ও মহিলা ফোরামের বিক্ষোভ