দেওয়ান মুরাদুজ্জামান ,মতলব , চাঁদপুর প্রতিনিধি ১৭ মে ২০২৬ ০৩:৪৫ পি.এম
অসুস্থ সাংবাদিক জাকির হোসেন বাদশাকে দেখতে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৬নং কলাকান্দা ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক ও আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম অসুস্থ সাংবাদিক জাকির হোসেন বাদশার খোঁজখবর নিতে তার বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আজ রবিবার (১৭ মে ২০২৬) বিকেলে উপজেলার লতরদী দেওয়ান বাড়িতে যান তিনি। সেখানে গিয়ে চিকিৎসাধীন প্রবীণ সাংবাদিক জাকির হোসেন বাদশার পাশে কিছু সময় কাটান, তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করেন।
খোঁজ নিয়ে জানা যায়, মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের লতরদী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ মনির হোসেনের ছেলে সাংবাদিক জাকির হোসেন বাদশা। তিনি দীর্ঘ প্রায় ১৮ বছর ধরে অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে বিভিন্ন গণমাধ্যমে দায়িত্ব পালন করে আসছেন। তিনি মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি জাতীয় দৈনিক ‘বাংলাদেশের আলো’ পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়াও আইপি টেলিভিশন ‘নিউজ-২১’ ও স্থানীয় জনপ্রিয় পত্রিকা ‘চাঁদপুর সংবাদ’-এ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।
দুর্ঘটনার বিষয়ে সাংবাদিক জাকির হোসেন বাদশা জানান, প্রতিদিনের মতো পেশাগত দায়িত্ব পালন শেষে নিউজের কাজ সেরে বাড়ি ফেরার পথে ফরাজীকান্দি মাদ্রাসা রোড এলাকায় তিনি এক ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন তার সহকর্মী সাংবাদিক তুহিন ফয়েজ এবং তিনি পেছনে বসা ছিলেন।পথিমধ্যে হঠাৎ এক বৃদ্ধা নারী রাস্তার সামনে চলে আসলে তাকে বাঁচাতে গিয়ে চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং তারা সড়কের ওপর আছড়ে পড়েন। এই দুর্ঘটনায় তার ডান পায়ের গোড়ালির একটি হাড় ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাতপ্রাপ্ত হন। পরে সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে ছেংগারচর বাজারস্থ একটি মেডিকেল সেন্টারে নিয়ে প্রাথমিক ও জরুরি চিকিৎসা দেন।
সুস্থতা কামনা করে সাংবাদিক জাকির হোসেন বাদশা বলেন, “প্রথমে মহান আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া আদায় করছি, তিনি এখনো আমাকে বাঁচিয়ে রেখেছেন। আমি আমার পূর্বের কর্মজীবনে যেন দ্রুত ফিরতে পারি, সেজন্য সকলের কাছে দোয়া কামনা করছি।”
চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার শফিকুল ইসলামের এই মানবিক উদ্যোগে সাংবাদিক সমাজ ও স্থানীয় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস: কেন মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া জরুরি?
ডেঙ্গু পরিস্থিতির চরম অবনতি: এক দিনে নতুন রোগী ১,৮৬০, মৃত্যু ৮ জনের
ক্যান্সার চিকিৎসায় বড় পদক্ষেপ: সরকারি হাসপাতালে আসছে ১৭টি রেডিওথেরাপি মেশিন
বরিশালে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে এইচপিভি টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত
বেতাগীতে ৫০০ রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান, ১১৫ জনের ছানি অপারেশনের উদ্যোগ
উপজেলা ও জেলা হাসপাতালে আনসার মোতায়েন: চূড়ান্ত ‘স্বাস্থ্য সুরক্ষা আইন’-এর খসড়া
প্রতিরোধকেন্দ্রিক স্বাস্থ্যব্যবস্থা ও বড় সংস্কার পরিকল্পনা: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার
বরিশাল বিভাগীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজি মোঃ জুলফিকার আলী হায়দার
শিকারীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ: শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-অভিভাবককে সমন্বিতভাবে কাজের আহ্বান
প্রয়াত সংগ্রামী শ্রমিকনেতা তপন দাস স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বরিশাল শেবাচিম হাসপাতালে স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দারের মতবিনিময় সভা
দেশে ১ লাখ নতুন কমিউনিটি স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রস্তাব: ডা. জিয়াউদ্দিন হায়দার
অপ্রয়োজনীয় সি-সেকশন বন্ধে কড়া আইন করছে সরকার: বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহে ড. জিয়াউদ্দিন হায়দারের বড় ঘোষণা
বাংলাদেশের স্বাস্থ্যখাত আধুনিকায়নে বড় পদক্ষেপ: নার্সিং শিক্ষা ও আন্তর্জাতিক প্রশিক্ষণে সরকারের সুদূরপ্রসারী কর্মপরিকল্পনা
স্বাস্থ্য গবেষণায় সক্ষমতা বাড়ানো ও প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর জোর- প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডা. জিয়া উদ্দিন হায়দার
ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, হাসপাতালে স্বজন ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ ।
উন্নত বিশ্বের মতো দেশের নার্সিং শিক্ষা আধুনিকায়ন করা হবে: ড. জিয়াউদ্দিন হায়দার
আগামীকাল আন্তর্জাতিক হেপাটাইটিস দিবস: প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান
বরিশাল কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নতুন প্রযুক্তি: যুক্ত হলো ১০৩টি নতুন টেস্ট, নিজ রক্ত দিয়ে উদ্বোধন এসপির
উপ স্বাস্থ্য কেন্দ্রের দেওয়ালে ঝুলছে বৈদ্যুতিক মিটার' ঝুঁকিতে সেবা গ্রাহকরা
ফিলিপাইনের অভিজ্ঞতায় বাংলাদেশে নার্সিং শিক্ষার উন্নয়ন ও দক্ষ জনশক্তির আন্তর্জাতিক কর্মসংস্থানের উদ্যোগ
মাদারগঞ্জ সরকারি হাসপাতালে বাড়ছে ডায়রিয়া রোগী অন্যান্যসহ দুই সপ্তাহে প্রায় ৩ শতাধিক ভর্তি
দেওয়ানগঞ্জ বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
বাংলাদেশে প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারকরণে উচ্চপর্যায়ের বৈঠক: বিনামূল্যে মিলবে চিকিৎসা ও ওষুধ
বরিশালে সিজারিয়ান রোগীর জন্য রক্তদান করলেন ‘বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠন’-এর সাংগঠনিক সম্পাদক নাঈম
বরিশাল সিটি কর্পোরেশনে কাল ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ২২০ কেন্দ্রে দেওয়া হবে ক্যাপসুল
জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন ২০২৬: সিক্স থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি
দেশজুড়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: লক্ষ্য ২ কোটি শিশুর অন্ধত্ব ও রোগ প্রতিরোধ
বরিশালে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের প্রস্তুতি সভা: লক্ষ্যমাত্রা প্রায় ৫৯ হাজার শিশু