গোলাম মোর্শেদ, স্টাফ রিপোর্টার। ১৭ মে ২০২৬ ০৯:৫৮ পি.এম
বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে যোগ দিতে জেনেভা গেলেন ড. জিয়াউদ্দিন হায়দার: সরকারি ব্যয় কমাতে ইকোনমি ক্লাসে ভ্রমণের অনন্য দৃষ্টান্ত
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) আয়োজিত ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলিতে (বিশ্ব স্বাস্থ্য সম্মেলন) অংশ নিতে সুইজারল্যান্ডের জেনেভার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
গত ১৬ মে ২০২৬ খ্রিস্টাব্দ রোজ শনিবার দিবাগত রাত ০২:০০ ঘটিকার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি জেনেভার উদ্দেশ্যে রওনা হন। সম্মেলন শেষে আগামী ২৩ মে তার দেশে ফেরার কথা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই আন্তর্জাতিক সম্মেলনে ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বাংলাদেশের প্রতিনিধি হিসেবে দেশের স্বাস্থ্যখাতের চলমান ব্যাপক সংস্কার, প্রাথমিক স্বাস্থ্যসেবা ও পুষ্টি কার্যক্রম জোরদারকরণ, ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন এবং সবার জন্য সার্বজনীন স্বাস্থ্যসেবা (UHC) নিশ্চিতকরণে বর্তমান সরকারের নানামুখী উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা বিশ্বমঞ্চে তুলে ধরবেন।
ড. জিয়াউদ্দিন হায়দারের এই সফরের অন্যতম আলোচিত বিষয় ছিল তার ভ্রমণের সাধারণ মাধ্যম নির্বাচন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এই সফরের যাবতীয় ব্যয় বহন করছে একটি স্পন্সরিং সংস্থা এবং তাদের নীতিমালা অনুযায়ী তাকে ‘ইকোনমি ক্লাসের’ বিমান টিকিট প্রদান করা হয়েছিল।
বিদ্যমান সরকারি বিধিমালা অনুযায়ী, প্রতিমন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন ব্যক্তি হিসেবে তিনি সরকারি অর্থ বা অতিরিক্ত বরাদ্দ ব্যবহার করে বিজনেস বা ফার্স্ট ক্লাসে ভ্রমণ করার পূর্ণ সুযোগ পেতেন। তবে রাষ্ট্রের ও জনগণের অর্থের অপচয় রোধ এবং অতিরিক্ত ব্যয় এড়াতে তিনি সেই সুবিধা গ্রহণ করেননি। সম্পূর্ণ সাধারণভাবেই তিনি ইকোনমি ক্লাসে ভ্রমণ করার সিদ্ধান্ত নেন।
ব্যয় সংকোচনের এই সিদ্ধান্ত প্রসঙ্গে ড. জিয়াউদ্দিন হায়দার মনে করেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের কার্যক্রমে যে ইতিবাচক পরিবর্তনের সূচনা করেছেন—বিশেষ করে অপ্রয়োজনীয় সরকারি ব্যয় হ্রাস, জবাবদিহিতা বৃদ্ধি এবং জনগণের অর্থের ব্যবহারে সংযম ও স্বচ্ছতা নিশ্চিত করার যে সংস্কৃতি, তা শুধু নীতিগত বক্তব্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। বরং রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিদের ব্যক্তিগত আচরণ ও সিদ্ধান্তেও এর প্রতিফলন থাকা অত্যন্ত জরুরি।
যাত্রার প্রাক্কালে তিনি গণমাধ্যমকে বলেন, “বাংলাদেশ বর্তমানে একটি নতুন রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কৃতির মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। জনগণের কষ্টার্জিত অর্থের সর্বোচ্চ সঠিক ব্যবহার নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। সরকারে থেকে সাধারণ মানুষের জীবনের বাস্তবতা আমাদের ভুলে গেলে চলবে না।”
ড. হায়দারের এই দায়িত্বশীল ও মিতব্যয়ী আচরণ সুশীল সমাজ এবং সাধারণ জনগণের মাঝে ব্যাপক প্রশংসিত হচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে যোগ দিতে জেনেভা গেলেন ড. জিয়াউদ্দিন হায়দার: সরকারি ব্যয় কমাতে ইকোনমি ক্লাসে ভ্রমণের অনন্য দৃষ্টান্ত
বাংলাদেশের আকাশে টর্চলাইটের মতো রহস্যময় আলো: এটি কি UFO নাকি ক্ষেপণাস্ত্র?
মহান মে দিবস: ৮ ঘণ্টা শ্রমের দাবিতে শ্রমিকদের রক্তঝরা সংগ্রামের ইতিহাস
ওয়াশিংটনে গ্লোবাল সামিটে ডা. জুবাইদা রহমানের ঐতিহাসিক ভাষণ: শিশুদের উন্নয়ন ও প্রযুক্তিগত বিপ্লবে বৈশ্বিক ঐক্যের আহ্বান
বিশ্ব আবহাওয়া দিবস ২০২৬: ইতিহাসের উষ্ণতম বছরের রেকর্ড ভেঙে নতুন সংকটে পৃথিবী, ভয়াবহ সতর্কবার্তা
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সরকারের মেগা প্ল্যান: ২ বিলিয়ন ডলার ঋণের খোঁজে বিশ্বব্যাংক ও আইএমএফ-এর দ্বারে বাংলাদেশ
উত্তর কোরিয়ার নির্বাচনে ৯৯.৯৩% ভোটে জয় কিম জং উন, আলোচনায় ‘না’ ভোটের ০.০৭%
মধ্যপ্রাচ্যে যুদ্ধের দাম দিচ্ছে সাধারণ মানুষ—অস্ত্র ব্যবসায়ীদের লাভ, বিশ্ববাসীর দুর্ভোগ
ইরান-ইসরায়েল সংঘাতে ফ্লাইট বাতিল: যাত্রীদের রাত্রিযাপনের ব্যবস্থা করবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়
মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী, বিশেষ নির্দেশনা
খামেনির মৃত্যুর পর ইরানে অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ গঠন
খামেনির মৃত্যুতে ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
ইরান ইস্যুতে উত্তেজনা ছড়িয়ে, বিভিন্ন দেশে বিস্ফোরণের ঘটনা
খামেনি-পরবর্তী ইরান: নেতৃত্বে কে হবেন উত্তরসূরি?
যে পথ পেরিয়ে ইরানের সর্বোচ্চ নেতৃত্বে আয়াতুল্লাহ আলী খামেনি
কাতারের রাজধানী দোহায় বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ল
কার্যালয়ে বসে কাজ করার সময় শহীদ হন আয়াতুল্লাহ আলী খামেনি: ইরানের রাষ্ট্রীয় টিভি
আঞ্চলিক পরিস্থিতির উন্নয়ন ও উত্তেজনা কমাতে সৌদি আরব-পাকিস্তানের ফোন-আলাপ
"বড় দিন–২০২৫” উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে!
গিনির প্রেসিডেন্ট গ্রেফতার, ক্ষমতা দখল করল গিনির সেনাবাহিনী
২০২৫ সালের রসায়নের নোবেল পুরস্কারজয়ীদের নাম ঘোষণা করেছে
রোহিঙ্গা সংকট সমাধানে সাত দফা প্রস্তাব প্রধান উপদেষ্টার
গাজাগামী বহরের সুরক্ষায় ভূমধ্যসাগরে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি-স্পেন!