রবিবার ২৬ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

মহান মে দিবস: ৮ ঘণ্টা শ্রমের দাবিতে শ্রমিকদের রক্তঝরা সংগ্রামের ইতিহাস

অনামিকা সুলতানা , স্টাফ রিপোর্টার ২৬ এপ্রিল ২০২৬ ০১:২৬ এ.এম

মহান মে দিবস: ৮ ঘণ্টা শ্রমের দাবিতে শ্রমিকদের রক্তঝরা সংগ্রামের ইতিহাস মহান মে দিবস: ৮ ঘণ্টা শ্রমের দাবিতে শ্রমিকদের রক্তঝরা সংগ্রামের ইতিহাস

আন্তর্জাতিক শ্রমিক দিবস বা 'মে দিবস' কেবল একটি তারিখ নয়, বরং বিশ্বজুড়ে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের এক উজ্জ্বল লড়াইয়ের নাম। প্রতি বছর পহেলা মে বিশ্বের কোটি কোটি মানুষ গভীর শ্রদ্ধার সাথে এই দিনটি পালন করে। এর পেছনে রয়েছে শিকাগোর রাজপথে শ্রমিকদের আত্মত্যাগের এক মরণপণ সংগ্রামের ইতিহাস।

 

 উনবিংশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত শ্রমিকদের জীবন ছিল অনেকটা দাসত্বের মতো। প্রতিদিন ১০ থেকে ১২ ঘণ্টা, এমনকি ক্ষেত্রবিশেষে তারও বেশি সময় অমানবিক পরিশ্রম করতে হতো। এর বিপরীতে মজুরি ছিল যৎসামান্য। এই শোষণের বিরুদ্ধে ১৮৮৪ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের শ্রমিকরা দৈনিক ৮ ঘণ্টা কাজের দাবিতে আন্দোলন শুরু করেন। তারা মালিকপক্ষকে আল্টিমেটাম দেন যে, ১৮৮৬ সালের ১ মে’র মধ্যে এই দাবি মেনে নিতে হবে।

 

দাবি মানা না হলে পহেলা মে শ্রমিকরা ধর্মঘট শুরু করেন। ৪ঠা মে সন্ধ্যায় শিকাগোর হে-মার্কেট চত্বরে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। আগস্ট স্পীজসহ অন্যান্য শ্রমিক নেতারা যখন বক্তব্য রাখছিলেন, তখন পুলিশ অতর্কিতে তাদের ওপর হামলা চালায়। হঠাৎ অজ্ঞাত এক বোমা বিস্ফোরণে একজন পুলিশ মারা গেলে পরিস্থিতি রণক্ষেত্রে রূপ নেয়। পুলিশের গুলিতে ১১ জন শ্রমিক শহীদ হন।

 

 এই ঘটনায় আগস্ট স্পীজসহ আটজন শ্রমিক নেতাকে অভিযুক্ত করা হয়। ১৮৮৭ সালের ১১ নভেম্বর এক প্রহসনমূলক বিচারের মাধ্যমে ৬ জনের ফাঁসি কার্যকর করা হয়। ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে আগস্ট স্পীজ উচ্চারণ করেছিলেন সেই অমর বাণী— "আজ আমাদের এই নিঃশব্দতা তোমাদের আওয়াজ অপেক্ষা অধিক শক্তিশালী হবে।" পরবর্তীতে ১৮৯৩ সালে আদালত অভিযুক্তদের নিরপরাধ ঘোষণা করে এবং পুলিশের দুর্নীতির চিত্র উন্মোচিত হয়। শেষ পর্যন্ত শ্রমিকদের 'দৈনিক ৮ ঘণ্টা কাজ' করার দাবি বিশ্বব্যাপী আইনি স্বীকৃতি পায়।

 

 ১৮৯০ সাল থেকে ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালিত হয়ে আসছে। আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) প্রতিষ্ঠার মাধ্যমে শ্রমিকদের অধিকার বিশ্বব্যাপী স্বীকৃত হয়েছে। বাংলাদেশও আইএলও কনভেনশনে স্বাক্ষরকারী একটি দেশ। বাংলাদেশে প্রতি বছর অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সাথে মে দিবস পালন করা হয় এবং এদিন সরকারি ছুটি থাকে।

মে দিবস আমাদের মনে করিয়ে দেয় যে, মালিক ও শ্রমিকের সুসম্পর্ক এবং ন্যায্য অধিকার নিশ্চিত করার মাধ্যমেই একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র গঠন সম্ভব।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

মহান মে দিবস: ৮ ঘণ্টা শ্রমের দাবিতে শ্রমিকদের রক্তঝরা সংগ্রামের ইতিহাস

news image

ওয়াশিংটনে গ্লোবাল সামিটে ডা. জুবাইদা রহমানের ঐতিহাসিক ভাষণ: শিশুদের উন্নয়ন ও প্রযুক্তিগত বিপ্লবে বৈশ্বিক ঐক্যের আহ্বান

news image

বিশ্ব আবহাওয়া দিবস ২০২৬: ইতিহাসের উষ্ণতম বছরের রেকর্ড ভেঙে নতুন সংকটে পৃথিবী, ভয়াবহ সতর্কবার্তা

news image

জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সরকারের মেগা প্ল্যান: ২ বিলিয়ন ডলার ঋণের খোঁজে বিশ্বব্যাংক ও আইএমএফ-এর দ্বারে বাংলাদেশ

news image

উত্তর কোরিয়ার নির্বাচনে ৯৯.৯৩% ভোটে জয় কিম জং উন, আলোচনায় ‘না’ ভোটের ০.০৭%

news image

মধ্যপ্রাচ্যে যুদ্ধের দাম দিচ্ছে সাধারণ মানুষ—অস্ত্র ব্যবসায়ীদের লাভ, বিশ্ববাসীর দুর্ভোগ

news image

ইরান-ইসরায়েল সংঘাতে ফ্লাইট বাতিল: যাত্রীদের রাত্রিযাপনের ব্যবস্থা করবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়

news image

মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী, বিশেষ নির্দেশনা

news image

খামেনির মৃত্যুর পর ইরানে অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ গঠন

news image

খামেনির মৃত্যুতে ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

news image

ইরান ইস্যুতে উত্তেজনা ছড়িয়ে, বিভিন্ন দেশে বিস্ফোরণের ঘটনা

news image

খামেনি-পরবর্তী ইরান: নেতৃত্বে কে হবেন উত্তরসূরি?

news image

যে পথ পেরিয়ে ইরানের সর্বোচ্চ নেতৃত্বে আয়াতুল্লাহ আলী খামেনি

news image

কাতারের রাজধানী দোহায় বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ল

news image

কার্যালয়ে বসে কাজ করার সময় শহীদ হন আয়াতুল্লাহ আলী খামেনি: ইরানের রাষ্ট্রীয় টিভি

news image

আঞ্চলিক পরিস্থিতির উন্নয়ন ও উত্তেজনা কমাতে সৌদি আরব-পাকিস্তানের ফোন-আলাপ

news image

"বড় দিন–২০২৫” উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে!

news image

গিনির প্রেসিডেন্ট গ্রেফতার, ক্ষমতা দখল করল গিনির সেনাবাহিনী

news image

২০২৫ সালের রসায়নের নোবেল পুরস্কারজয়ীদের নাম ঘোষণা করেছে

news image

রোহিঙ্গা সংকট সমাধানে সাত দফা প্রস্তাব প্রধান উপদেষ্টার

news image

গাজাগামী বহরের সুরক্ষায় ভূমধ্যসাগরে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি-স্পেন!